রাজবাড়ী জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রাজবাড়ী জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share

আপনার বা সংগৃহীত শিক্ষামূলক লেখা পেজ?

13/04/2021

যুগান্তর ১৩/০৪/২০২১ খ্রি.

11/04/2021

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যত প্রশ্ন এবং এর উওর আজকে এক পোস্টে দিয়ে দিলাম।

দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যাকে সংক্ষেপে 'চবি' বলা হয়ে থাকে। এ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা অনেকটা দরজায় কড়া নাড়ছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করেছে। ভর্তি পরীক্ষার রুটিন, আবেদনের যোগ্যতা, আবেদন ফিসহ সব নীতিমালাই চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি। এই পোস্টে ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো।

আবেদনের যোগ্যতাঃ
শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে....

'বি' ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-৩.২৫; মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-২.৭৫; ব্যবসায় শিক্ষা শাখার সর্বনিম্ন দুটিতে মোট জিপিএ-৮ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-৩.২৫ অর্জন করতে হবে।

'বি১' উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনিস্টিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের ভর্তি পরীক্ষার আবেদনের জন্যও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

'ডি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫০ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে৷

'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান ও মৎসবিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে৷

'সি' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে৷

'ডি১' উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ- ৩.৫ নির্ধারণ করা হয়েছে৷

পরীক্ষা পদ্ধতিঃ
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।

আবেদন ফিঃ
এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি গতবারের মতো ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে দেয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচিঃ
এবারের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে ২২ হাজার শিক্ষার্থী বসার মতো আসন রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা বিবেচনায় ১৫ হাজার করে পরীক্ষা কয়েক শিফটে নেয়া হবে। ২২ ও ২৩ জুন 'বি' ইউনিট, ২৪ ও ২৫ জুন 'ডি' ইউনিট, ২৮ ও ২৯ জুন 'এ' ইউনিট ও ৩০ জুন 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট 'বি-১' ও 'ডি-১' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের সময়সীমাঃ
গত ০৫ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষার আবেদনের সময় শুরু হওয়ার কথা থাকলেও চলমান লকডাউনের ককরনে তা স্থগিত করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ১২ এপ্রিল থেকে শুরু হবে, শেষ ৩০ এপ্রিল।

আসন সংখ্যাঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে 'এ' ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি, 'সি' ইউনিটে ৪৪২টি, 'ডি' ইউনিটে ১ হাজার ১৫৭টি।

উপ ইউনিটের মধ্যে 'বি১' ইউনিটে ১২৫টি ও 'ডি১' ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষার আরো আপডেট পেতে সকল বন্ধুদের গ্রুপে এড দিয়ে রাখো ।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক আলোকিত বাংলাদেশ।

💁‍♂️ চবি নিয়ে তোমাদের মনে জমে থাকা যত প্রশ্নঃ

১।চবিতে সেকেন্ড টাইম আছে?
---নাই
২।ভাইয়া আমি ২০১৯ সালে HSC পরীক্ষা দিয়েছি।কিন্তু ২০১৯ সালে চবিতে পরিক্ষা দিইনি।আমি কি এবার পরিক্ষা দিতে পারবো??
---না পারবেনা।
HSC ২০২০ হওয়া লাগবে
৩।ভাইয়া আমি ২০১৭ সালে SSC দিয়েছি,মাঝে এক বছর গ্যাপ গিয়েছে।আমি কি পরিক্ষা দিতে পারবো?
-- না,পারবে না।শুধু SSC ২০১৮ এবং HSC ২০২০ এর পরিক্ষার্থী রা চবিতে ভর্তি পরিক্ষা দিতে পারবে
৪।২০১৯ সালে চবিতে ভর্তি পরিক্ষা দিয়েছিলাম। এবার রেজাল্ট ইম্প্রুভ হয়েছে।তাহলে কি পরিক্ষা দিতে পারবো??
---না
৫।অপশনালে ফেইল করলে কি পরিক্ষা দেওয়া যাবে?
-- হ্যাঁ,যাবে।যদি রিকয়ারম্যান্ট এ উল্লেখ করা পয়েন্ট থাকে(science ৩.৫০)
৬।আমার মোট জিপিএ ৮.০০।SSC তে ৫.০০ ও HSC তে ৩.০০। আমি কি ডি তে পরিক্ষা দিতে পারবো??
---না,আলাদাভাবে মিনিমাম ৩.৫০ থাকতে হবে
৭।আমার জিপিএ ৭.৭৫;SSC তে ৪.০০ ও HSC তে ৩.২৫ আমি কি ডি তে পরিক্ষা দিয়ে law/ BBA এর সাব্জেক্ট পাবো??

---ডি তে পরিক্ষা দিতে পারবে না ।এগুলো পেতে হলে (১) আলাদা ভাবে ৩.৫০ পেতে হবে (২)দুটি CGPA এর যোগফল মিনিমাম ৭.৫০ হতে হবে
৮।, আমার তো আলাদাভাবে ৩.৫০ নাই।আমার চবির স্বপ্ন কি শেষ?
না পারবেন না পরিক্ষা দিতে
----তুমি যদি সায়েন্স /কমার্স ব্যাকগ্রাউন্ড এর হও তাহলে D1 ইউনিটে পরিক্ষা দিতে পারবে।আলাদাভাবে ৩.৫০ লাগবে
আর যদি আর্টস ব্যাকগ্রাউন্ড এর হও তাহলে B,B1,D1 ইউনিটে এক্সাম দিতে পারবে।
৯।চবিতে ক্যালকুলেটর নেওয়া যাবে?
-- হ্যাঁ,তবে FX 100 বা তারচেয়ে কম মানের
১০।B1,D1 ইউনিট গুলো কি B & D. ইউনিটের সাথে ফ্রি? B তে ফর্ম তুললে কি B1 এ পরিক্ষা দেওয়া যাবে??
---না।
১১।চবিতে B1 ইউনিটে কি আছে??
-- চারুকলা (৬০),নাট্যকলা (৩৫),সংগীত (৩০) (মোট ১২৫ টি আসন রয়েছে)
১২। চবিতে D1 ইউনিটে কি আছে?
--ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (৩০ টি আসন)
১৩।Dতে পরিক্ষা দিলে কি D1 এ দেওয়া যাবে??
---যাবে। D এর সাথে D1 এর সম্পর্ক নাই
১৪।B1,D1 এ কি শুধু objective??
---না।ব্যবহারিক আছে পরে
১৫।প্রশ্ন ফাঁস হয় কি?কত দামে বিক্রি হয়?
--অসম্ভব
১৬।পরিক্ষাতে দূর্নীতির সুযোগ কেমন?
---১ ঘন্টার পরিক্ষা হয় দেড় ঘন্টাতে।প্রশ্ন দেওয়ার ৩০ মিনিটে আগে কাগজপত্রে সাইন,ভেরিফিকেশন করে প্রশ্ন দেয়।তারপর থেকে ১ ঘন্টা কাউন্ট করে।
গতবার App এর মাধ্যমে ফেইস,এডমিট কার্ড চেক করেছিলো।
রেজাল্ট ও খুব দ্রুত দেয় চবি আর নিখুঁতভাবে দেয়
১৭। ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বই পড়ব?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট বই হবে চবি গাইডলাইন।

তবে ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন প্রশ্নপদ্ধতি সম্পর্কেও আগাম ধারণা থাকা চাই।

অন্যথায় শেষ মূহুর্তে এসে নানান ঝামেলার সম্মুখীন হতে হয়। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রয়েছে নিজস্ব প্রশ্নপদ্ধতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হয় এবং এতে উত্তীর্ণ হতে সাধারণত শিক্ষার্থীদের যেসকল বিষয় অনুসরণ করা উচিৎ সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করবো।

ক ইউনিট: বাংলা ১০ (বাধ্যতামূলক) ইংরেজি ১৫ (বাধ্যতামূলক), গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই চারটির যেকোনো তিনটির উত্তর দিতে হবে। এক্ষেত্রে তিনটিতে ২৫ নম্বর করে ৭৫ মার্কস। এক্ষেত্রে উত্তীর্ণ হতে বাংলায় ৩, ইংরেজিতে ৪ ও বাকী তিনটিতে ১০ মার্কস করে পেতে হবে।

ক ইউনিটের ক্ষেত্রে গুরত্বপূর্ণ কিছু কথা—
১. গণিত, রসায়ন, জীববিজ্ঞান- এই তিনটির উত্তর দিলে পদার্থবিজ্ঞান ছাড়া বাকি সকল সাবজেক্টে ভর্তি হওয়া যাবে।
২. গণিত ছাড়া বাকি তিনটি সাবজেক্ট রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান উত্তর দিলে গণিত ও পরিসংখ্যান ছাড়া সকল সাবজেক্টে ভর্তি হওয়া যাবে।
৩. রসায়ন ও জীববিজ্ঞান এর যেকোন একটি উত্তর না দিলে অনেক সাবজেক্টই পড়ার জন্য বিবেচিত হবে না। এক্ষেত্রে ভর্তি হওয়ার সুযোগও খুব কম থাকবে।
৪. তাই উত্তর দেওয়ার বেস্ট সিকোয়েন্স হতে পারে, জীববিজ্ঞান, রসায়ন, (গণিত অথবা পদার্থ), ইংরেজি, বাংলা।

ক ইউনিটের জন্য বিগত সনের প্রশ্ন ব্যাংক চবি গাইডলাইন,পানকৌড়ি অনুসরণ করা যেতে পারে তবে চবি গাইডলাইন বেস্ট বই । এছাড়া বিষয়ভিত্তিক মূল বই, বাংলা বিচিত্রা এবং English for competitive exam পড়তে হবে।

খ ইউনিট: বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারণ জ্ঞান-৩০ মার্কস। সর্বমোট ৪০ পেলে পাশ। তবে যারা চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তারা ২০ মার্কের অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

গ ইউনিট: ইংরেজি-৩০, হিসাব বিজ্ঞান-৩৫, ব্যবসায় নীতি ও প্রয়োগ-৩৫। এক্ষেত্রে ইংরেজিতে ৮, হিসাব বিজ্ঞানে ১২ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে ১২ পেয়ে পাশ করতে হবে। সর্বমোট ৪০ পেলে পাশ।

গ. ইউনিটের জন্য বিষয়ভিত্তিক মূল বই, English for competitive Exam, Toefl এবং বিগত সনের প্রশ্ন ব্যাংক "চবি গাইডলাইন অনুসরণ করা যেতে পারে।

ঘ ইউনিট: বাংলা-৩০, ইংরেজি-৩০,বিশ্লেষণ দক্ষতা-২০, (সাধারণ জ্ঞান/ গণিত/অর্থনীতি)-২০। এক্ষেত্রে যেকোনো ১টির উত্তর দিতে হবে।

সেইজন্য IQ এর জন্য IQ গাইডলাইন বইটি পড়তে পারেন।
Math এর জন্য Math গাইডলাইন।
চবির জিকের জন্য জিকে গাইডলাইন।
এছাড়া স্পোর্টস সায়েন্সে যারা যেতে চায় তাদের ফিল্ড টেষ্ট ২০ মার্কস ও সার্টিফিকেট ১০ মার্কস থাকবে। প্রতিটি ভুল উওরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ কাটা হবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে।

চবির খ ও ঘ ইউনিটের জন্য বাংলা- নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, উচ্চমাধ্যমিকের বাংলা ১ম পত্র, সৌমিত্র শেখর এর বাংলা ব্যাকরণ ও ইংরেজির জন্য Cliffs+Barrons Toefl, Magnet, Root এবং English for competitive exam। সাধারণ জ্ঞানের জন্য GK গাইডলাইন এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট এ্যাফেয়ার্স অনুসরণ করা যেতে পারে। বিশ্লেষণ দক্ষতার জন্য IQ গাইডলাইন এবং বিগত সালের প্রশ্ন ব্যাংক।

01/04/2021

#গুচ্ছ_ভর্তির_প্রাথমিক_আবেদন_করুন_ঘরে_বসে......

প্রাথমিক আবেদনের লিংক:
https://gstadmission.ac.bd/init/index/48c4baee28e168b9a5d73c217a293d3acf41be71.html

প্রাথমিক আবেদন:
১লা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
▶️প্রাথমিক আবেদনে কোনো ফি দিতে হবে না।

ইউনিট পরিচিতি ও পরীক্ষার তারিখ:
✅A ইউনিট (বিজ্ঞান)-১৯জুন।
✅B ইউনিট (মানবিক)-২৬জুন।
✅C ইউনিট(বাণিজ্য)-৩জুলাই।

প্রাথমিক আবেদন যোগ‍্যতা:
✅মানবিক- ৪র্থ বিষয়সহ ৭.০০ (আলাদাভাবে ৩.৫০)
✅বাণিজ্য- ৪র্থ বিষয়সহ ৭.৫০ (আলাদাভাবে ৩.৫০)
✅বিজ্ঞান- ৪র্থ বিষয়সহ ৮.০০ (আলাদাভাবে ৩.৫০)

প্রাথমিক আবেদনে নির্বাচিতরা চূড়ান্ত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

‼️চুড়ান্ত আবেদন ফি: ৫০০

পরীক্ষার মানবন্টন:
B ইউনিট (মানবিক)
১. বাংলা -৪০
২. ইংরেজি -৩৫
৩. আইসিটি -২৫

C ইউনিট (বাণিজ্য )
১. একাউন্টটিং - ২৫
২. বিজনেস ম্যানেজমেন্ট-২৫
৩. আইসিটি -২৫
৪. বাংলা - ১৩
৫. ইংরেজি - ১২

A ইউনিট (বিজ্ঞান)
১. পদার্থ -২০
২. রসায়ন -২০
৩. জীববিজ্ঞান,উচ্চতর গনিত, আইসিটি এই ৩ টা হতে যেকোনো ২ টার উত্তর করতে হবে - ৪০
৪. বাংলা -১০
৫. ইংরেজি -১০

GST | 2020

22/02/2021

২৪ মে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু; হল খুলবে ১৭ মে। - শিক্ষামন্ত্রী

22/02/2021

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

18/02/2021

#ঢাকা_বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মার্চ, খ ইউনিট ২২ মার্চ, গ ইউনিট ২৭ মার্চ, ঘ ইউনিট ২৮ মার্চ এবং চ ইউনিটের পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

16/02/2021

এসএসসি-এইচএসসিতে ৪র্থ বিষয় ছাড়াই জিপিএ ৮ থাকতে হবে
আগামী ২৯ মে দেশের ৭টি #কৃষি_বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি শিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

09/02/2021

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার জন পরীক্ষা দিতে পারবেন। তিনটি ইউনিটের অধীনে (A,B,C) পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন সর্বমোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবেন ‘C’ ইউনিটের অধীনে।

অথচ এবারের এইচএসসি ফলাফল ঘেটে দেখা যায়, নয়টি সাধারন শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন; যা মোট পরীক্ষার্থীর ১৩ শতাংশের বেশি। এদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬২০ জনই বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের (গ্রুপ) পরীক্ষার্থী। বাকিদের মধ্যে ১৯ হাজার ৬৬৪ জন মানবিক বিভাগের এবং ১০ হাজার ৩৩০ জন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী।

ফলে দেখা যাচ্ছে, বিজ্ঞান বিভাগের প্রায় ৭৮ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া সত্ত্বেও অংশ নিতে পারবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, এবার তিন ইউনিটে (এ, বি ও সি) ৪৫ হাজার করে মোট পরীক্ষা দিতে পারবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হারের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার আবেদন সংখ্যা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়েছে।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong