Department of History, University of Chittagong

Department of History, University of Chittagong The department of History were established in 1966 University of Chittagong It was opened on 18 November 1966. Back in 1962, Mr.

University of Chittagong situated on 1,757 acres of beautiful hilly land in mauja Fatehpur under hathazari upazila, 22 km north of chittagong city. Mohammad Ferdaus Khan, Deputy Director of Public Instruction of East Pakistan, prepared a preliminary draft plan of Chittagong University. Prior to that the Chittagong University Movement Council was formed in 1961 with Badshah Mia Chowdhury, a distinguished social welfare worker of Chittagong, as president and professor Ahmad Hossain of Chittagong City College as convenor. Dr. muhammad shahidullah (1885-1969), Dr. muhammad enamul haq (1906-82) and some other intellectuals, educationists, political personalities, and social workers played leading roles in the site selection movement of 1962. The university started its academic programme on 28 November with classes of MA (Preliminary) programme with only 200 students in the departments of Bangla, English, History and Economics

Under Arts faculty, the departments of History were established in 1966,

09/08/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বরিষ্ঠ প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মাসুম স্যার University of Cambridge এ আয়োজিত এক...
19/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বরিষ্ঠ প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মাসুম স্যার University of Cambridge এ আয়োজিত একটি আন্তর্জাতিক ওয়ার্কশপে যোগদানের জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্য আজ রাত ৯.৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেছেন। ইতোপূর্বে তিনি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে উচ্চতর গবেষণা সম্পন্ন করেছেন৷ পরম শ্রদ্ধাভাজন স্যারের জন্য ইতিহাস বিভাগের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।

⛔ তৃতীয় বর্ষের পরিক্ষার রুটিন ( সংশোধিত)
19/07/2026

⛔ তৃতীয় বর্ষের পরিক্ষার রুটিন ( সংশোধিত)

একটা বই লেখার পেছনে অনেক ত্যাগ এবং ধৈর্য  রাখতে হয়, সেটা একমাত্র লেখকরাই জানেন।  আমার লেখা  ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস বই...
18/05/2026

একটা বই লেখার পেছনে অনেক ত্যাগ এবং ধৈর্য রাখতে হয়, সেটা একমাত্র লেখকরাই জানেন।
আমার লেখা ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস বইয়ের পেছনেও অনেক না জানা তথ্য বা কেন বইটি লিখলাম, কাকে উৎসর্গ করা বা এর বিষয়সূচি কী ইত্যাদি তুলে ধরলাম।

আশা করি বইটি কিনে পাঠক হতাশ হবেন না।

ড. মো. আনোয়ারুল ইসলাম।

আমার নতুন বইঔপনিবেশিক আফ্রিকার ইতিহাসপনেরো শতকের ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপীয় দেশগুলো এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ বিস্...
03/05/2026

আমার নতুন বই
ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস

পনেরো শতকের ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপীয় দেশগুলো এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ বিস্তার শুরু করে। প্রাথমিক পর্যায়ে এসব অভিযান ছিল দেশ আবিষ্কার বা শ্বেতাঙ্গদের প্রকৃতিনির্ভর অনুসন্ধানমূলক উদ্যোগ; তবে এর পেছনে মূলত কাজ করেছিল ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ধর্ম প্রচার এবং ধন-সম্পদ আহরণের আকাঙ্ক্ষা। ফলে পরবর্তীতে এই প্রক্রিয়া রূপ নেয় সম্পদ লুণ্ঠন, রাজ্য জয়, জোরপূর্বক বসতি স্থাপন এবং নিষ্ঠুর দাস ব্যবসায়। এর চূড়ান্ত পরিণতি ঘটে আফ্রিকা দখলের প্রতিযোগিতায়, যা ইতিহাসে ‘স্ক্র্যাম্বল ফর আফ্রিকা’ নামে পরিচিত।
উনিশ শতকের শেষদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে প্রায় সমগ্র আফ্রিকা ইউরোপীয় শক্তিগুলোর অধিকারে চলে যায়। প্রথম মহাযুদ্ধের পূর্বে কেবল ইথিওপিয়া ও লাইবেরিয়া ব্যতীত আফ্রিকার প্রায় সব অঞ্চলই ইউরোপীয় দেশগুলোর করায়ত্তে ছিল। আফ্রিকায় সাম্রাজ্যবাদের বিস্তার এবং তার অনিবার্য পরিণতিস্বরূপ বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ দক্ষিণ, পূর্ব, উত্তর ও পশ্চিম আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদী, স্বদেশী, বৈপ্লবিক এবং সাংবিধানিক ধারার স্বাধীনতা সংগ্রাম দ্রুত বিকশিত হয়। এর ফলে আফ্রিকার দেশগুলো ক্রমান্বয়ে বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আফ্রিকায় ইউরোপীয় ঔপনিবেশিক প্রভুত্ব প্রতিষ্ঠার এই বহুমাত্রিক ইতিহাসের গভীরে গিয়ে ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস গ্রন্থটিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

কৃতজ্ঞতা Harunor Roshid
প্রকাশক: নভেল পাবলিশিং হাউস,
২/৩, প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত (১৬/০৪/২০২৬)সেমিনার-১ প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপ...
16/04/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত (১৬/০৪/২০২৬)সেমিনার-১ প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও পিএইচডি গবেষক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী স্যার।

প্রবন্ধের শিরোনাম- "ঔপনিবেশিক শাসনামলে বৃহত্তর চট্টগ্রাম জেলার জনস্বাস্থ্য (১৮৪৮-১৯৪৭): একটি ঐতিহাসিক পর্যালোচনা।

সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং পিএইচ.ডি সুপারভাইজার প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম স্যার, সেমিনারে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. শামীমা হায়দার ম্যাম। এছাড়া উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক স্যার ,প্রফেসর ড. মো. নুরুল ইসলাম স্যার, প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা স্যার, সহযোগী অধ্যাপক নাজিফা রশিদ ম্যাম, সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ ম্যাম, প্রভাষক জনাব শরীফুল ইসলাম সজীব স্যারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

সঞ্চালনায় ছিলেন সেমিনার সিম্পোজিয়াম কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সালমা বিনতে শফিক ম্যাম।

বাংলা প্রদেশের তৎকালীন মুসলিম জনসংখ্যার শতকরা হিসাব। সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার হার বগুড়া ও নোয়াখালী।
23/01/2026

বাংলা প্রদেশের তৎকালীন মুসলিম জনসংখ্যার শতকরা হিসাব।
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার হার বগুড়া ও নোয়াখালী।

Address

Chittagong
4331

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+880312606021

Alerts

Be the first to know and let us send you an email when Department of History, University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category