27/03/2024
#আয়নায়ে_বারি_বাংলা_অনুবাদের_মোড়ক_উন্মোচন_ও_মানবিক_মনস্তত্ত্ব_গড়ায়_রোজার_ভূমিকা_শীর্ষক_আলোচনা
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কাদ্দাসা সিররাহুল আজিজ) এর খলিফা বাহরুল উলুম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী কর্তৃক ১৩৩০ হিজরি সালে রচিত ‘আয়নায়ে বারি ফি তরজুমাতি গাউছিল্লাহিল আজম মাইজভাণ্ডারী’ বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন বুধবার বিকাল ৫ টায় দক্ষিণ খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিরির ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। মোড়ক উন্মোচনের আগে বিকাল ৩ টায় “পবিত্র কোরআনের আলোকে মানবিক মনস্তত্ত্ব গড়ায় রোজার ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড, ওবায়দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসেন, ফারসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুরে আলম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সরওয়ার আলম, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও ডিরির মেম্বার সেক্রেটারী কাযী সাইফুল আচফিয়া, সিডিএ কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও আয়নায়ে বারি বইয়ের অনুবাদক মওলানা আলী আছগর, মেহেদী হাসান, ফটোগ্রাফার শোয়েব ফারুকী, শিল্পী জয়নুল আবেদীন, এম এ সবুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসার শিক্ষক এবং গবেষকগণ উপস্থিত ছিলেন। মিলাদ, মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।