20/05/2026
💔 যে হাতে রঙিন পেন্সিল থাকার কথা ছিল, আজ তা কেড়ে নিল এক পৈশাচিক হিংস্র পশু!
রামিসার পুরো জীবনটাই ধূলিসাৎ হয়ে গেল। এই নির্মমতা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, আমাদের পুরো সমাজকে অন্ধকারের অতল গহ্বরে নামিয়ে দিয়েছে।
আমরা রামিসা সহ প্রতিটি শিশুর ওপর হওয়া এই জঘন্য অপরাধের তীব্রতম শাস্তি ও দ্রুত বিচার চাই। জড়িত প্রতিটি নরপশুর এমন শাস্তি হোক, যেন আর কোনো মা-বাবার বুক এভাবে খালি না হয়, আর কোনো নিষ্পাপ প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।
#রামিসার_বিচার_চাই
#নিরাপদ_বাংলাদেশ_চাই
08/05/2026
এসো হে বৈশাখ,
এসো, এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক, চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের আনন্দ। শুভ নববর্ষ ১৪৩৩! গত ১৭ এপ্রিল, CIVA FREEDOM INTERNATIONAL SCHOOL-এর প্রাঙ্গণে অত্যন্ত বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব 'পহেলা বৈশাখ'। আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐতিহ্যবাহী সাজ আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো দিনটিকে করে তুলেছিল প্রাণবন্ত ও স্মরণীয়। বাঙালি সংস্কৃতির শিকড়কে শিশুদের হৃদয়ে পৌঁছে দিতে এবং আমাদের ঐতিহ্যকে লালন করতেই আমাদের এই আয়োজন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।