21/06/2026
একজন নাসিরাবাদিয়ানের মা কে বাচাতে যার যা সামর্থ্য এগিয়ে আসুন! একজন মা বাচতে চায়! আমাদের মা বাচতে চায়!
আমাদের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইরফানুল হকের মা বর্তমানে স্টেজ-২ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
প্রায় দুই মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে এবং ইতোমধ্যে একটি বড় অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসার পথ এখনও অনেক দীর্ঘ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও ৮টি কেমোথেরাপি, ১৫টি রেডিওথেরাপি, নিয়মিত ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।
এ পর্যন্ত চিকিৎসার পেছনে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সামনের চিকিৎসা, ওষুধ এবং আনুষঙ্গিক খরচের জন্য আরও আনুমানিক ৫-৬ লক্ষ টাকার প্রয়োজন হবে, যা পরিবারের জন্য বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আমরা নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছি। আজ আমাদের একজন ছোট ভাই, বড় ভাই কিংবা সহপাঠীর পরিবারের এই কঠিন সময়ে আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।
আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো অনুদান এই পরিবারের জন্য অনেক বড় সহায়তা হবে। অর্থনৈতিক সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।
আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থতা দান করেন এবং এই কঠিন সময় সহজ করে দেন।
📌 চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পোস্টের সাথে সংযুক্ত করা হয়েছে।
💳 সাহায্য পাঠানোর মাধ্যম:
🏦 Bank Account
Account Name: Irfanul Hoque
Account Number: 2302925205001
Bank: City Bank
📱 bKash: 01777187887
আপনাদের দোয়া, সহযোগিতা এবং মানবিক সহমর্মিতা এই পরিবারের জন্য অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে।