আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy

আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy

Share

Al-Kawsar Academy
Chittagong
01834516570

28/05/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সবাইকে আল-কাউসার নূরানী একাডেমির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
تقبل الله منا و منكم

20/03/2026

🌙ঈদুল ফিতর🌙

'আল-কাউসার নূরানী একাডেমি' এর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ আমাদেরকে তাকওয়া, ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা দেয়। এই মহান দিনে আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি—

তিনি যেন আমাদের ইবাদতসমূহ কবুল করেন এবং আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করেন,
জালিমের জুলুম থেকে ফিলিস্তিন,আফগানিস্থান,ইরান,কাশ্মীর,আরাকানসহ সমস্ত ভূমিতে মাজলুম মুসলিমদের মুক্তি দেন।আমিন।

আসুন, আমরা একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও শরিয়াহসম্মত সমাজ গঠনে নিজেদের নিয়োজিত করি।

*তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।*

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 27/12/2025

একাডেমি থেকে ১৪ জন শিক্ষার্থী নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন A+ এবং ৮ জন A গ্রেড পেয়ে শতভাগ পাশ করেছে আলহামদুলিল্লাহ!

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 04/12/2025

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষা শেষ হয়েছে। অংগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষার শেষে একসাথে উস্তাদদের সাথে ক্যামরাবন্দী হলো।
আজকে তাদের মাদ্রাসায় আসার শেষ দিন। তাদের বিদায় দিতে হলো । তাদের মধ্যে থেকে কেউ পাঁচ বছর, কেউ চার বছর, কেউ তিন বছর পড়া লেখা করেছে এই মাদ্রাসায়। কত শাসন, আদর করেছি। কত স্মৃতি তাদের নিয়ে এসব স্মৃতি পিড়া দেবে সম্মানিত শিক্ষকদের।

তাদের ভবিষ্যত উজ্জ্বল কামনা করছি এবং আল্লাহ তা'য়ালা তাদের দ্বীনের দা-ঈ হিসাবে কবুল করুক।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 30/11/2025

নূরানী তা'লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় একাডেমির তৃতীয় শ্রেণি শিক্ষার্থীদের অংশগ্রহণ।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 16/11/2025

মৃত ব্যক্তিদের গোসল,কাফন পড়ানো, জানাযার নামাজ ইত্যাদি প্রাক্টিক্যালি করে দেখাচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 02/11/2025

গত ৩০-১০-২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর-২৫ এ যেসকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিলো না তাদের উপস্থিতি-পুরস্কার প্রদান করা হয়।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 30/10/2025

আজ ৩০-১০-২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার একাডেমির আয়োজনে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 06/10/2025

ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন।

গত ০২-১০-২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আল-কাউসার নূরানী একাডেমির উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ক্লাব এর ব্যবস্থাপনায় ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
একাডেমি কর্তৃপক্ষ লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Photos from আল-কাউসার নূরানী একাডেমী Al Kawsar Academy's post 02/01/2025

২০২৫ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস, বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

25/12/2024

আলহামদুলিল্লাহ!
আল-কাউসার নূরানী একাডেমি পরিবারের খুশির সংবাদ।
দেশব্যাপী অনুষ্ঠিত নুরানী ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আল-কাউসার নুরানী একাডেমির ঈর্ষণীয় সাফল্য :
☞ আমাদের পরীক্ষার্থী : ১৪ জন
☞ A+ পেয়েছে ৮ জন
☞ A পেয়েছে ৫ জন
★ A- পেয়েছে ১জন

আলহামদুলিল্লাহ! শতভাগ পাশ।

মোট পরীক্ষার্থী ছিলো :
৭ লক্ষ ২৭ হাজার ৭১৪ জন

আল্লাহ তায়ালা আমাদের একাডেমি, ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের মেহনতকে কবুল করুন আমিন!

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


সৈয়দ শাহ রোড, (সিটি কর্পোরেশন ক্লিনিকের পাশে) চকবাজার, চট্টগ্রাম
Chittagong
4203

Opening Hours

Monday 08:00 - 13:15
Tuesday 08:00 - 13:15
Wednesday 08:00 - 13:15
Thursday 08:00 - 12:45
Saturday 08:00 - 13:15
Sunday 08:00 - 13:15