31/01/2023
ইচ্ছে
হে আমার প্রিয়তমা!আমার সাথে এসো
এ অশান্তিময় জায়গা ছেড়ে ...
চলো একটা অজানা, জনমানবহীন দ্বীপে যাই।
যেখানে আমরা আদম আর হাওয়ার যুগে ফিরে যাবো।
যেখানে থাকবে না কেউ, শুধু থাকবো তুমি আর আমি।
সে-ই দ্বীপ হবে স্বর্গ উদ্যান ইডেনের মতো!
সে-ই দ্বীপ, যেখানে বসন্তই হবে একমাত্র ঋতু।
সে-ই দ্বীপ, যার চারপাশে সুন্দর সবুজ গাছপালা পোর্ট্রেট চিত্রের মতো সাজানো।
সে-ই দ্বীপ, যেখানে আছে স্বর্গের মতো বুনো ফুলের বাগান।
সে-ই দ্বীপ, যেখানে বন্য বাতাসের শব্দ আর সমুদ্রের শব্দ গানের মতো বাজছে।
সে-ই দ্বীপ, যেখানে চাঁদ ফ্লুরোসেন্ট আলোর মতো আলোকিত করবে।
আর সূর্যের আলো আমাদের রুম হিটারের মতো গরম রাখবে।
সে-ই দ্বীপ, যেখানে সমুদ্র হবে আমাদের সুইমিং পুল।
আর নারকেলের পানি হবে আমাদের পানীয়।
সে-ই দ্বীপ, যেখানে বন্য ফল ফলাদি, বুনো গরু,বুনো মুরগি হাঁস,যবের রুটি আর সামুদ্রিক মাছ হবে আমাদের খাবার।
আর পশুর চামড়া ও সবুজ পাতা হবে আমাদের পোশাক।
সে-ই দ্বীপ, যেখানে সমুদ্রের বালি হবে আমাদের ঘুমানোর বিছানা।
আর আমরা ঘুম থেকে উঠব সুন্দর পাখিদের ডাক শুনে।
সে-ই দ্বীপ, যেখানে পুরো দ্বীপই হবে আমাদের বাড়ি।
আর মাথায় নীল-আকাশ হবে আমাদের বাড়ির ছাদ।
সে-ই দ্বীপ, যেখানে শীতল বাতাস আমাদের শীতল করে দেবে,
যখন গরম সূর্য আমাদের পোড়াবে।
সে*ই দ্বীপ, যেখানে আমরা কোনো চাপ ছাড়াই আমাদের একান্ত সময় কাটাব।
এবং সবসময় একে অপরকে গভীরভাবে খুঁজে পেতে ব্যস্ত থাকবো।
চলো আমরা সেই দ্বীপে যাই।
সেখানে আমরা একসাথে থাকব চিরকাল ।
চলো আমরা সেই দ্বীপে যাই।
এ জনাকীর্ণ জায়গা ছেড়ে …
আমার সাথে এসো হে আমার প্রিয়তমা!
এ অশান্তিময় জায়গা ছেড়ে ।
হোসাইন ত্যায়িব
৩১/০১/২০২৩