01/05/2026
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আয-যিকর ইসলামিক ইনস্টিটিউট এর সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের প্রিয় পিতা,
রাজঘাটা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হামিদুর রহমান (পদুয়া হুজুর) আজ জুমার নামাজের আগে ইন্তিকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম একজন আলেমে দ্বীন ও ইসলামী শিক্ষার খেদমতে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দ্বীনি ইলমের প্রচার-প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলকে ১ বার সূরা ফাতিহা এবং ৩ বার সূরা ইখলাস পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।