Bio-Geography

Bio-Geography "Not one change of species into another
is an record........... we cannot prove that
a single sp

প্রাচীন গ্রিকরা তিন ইঞ্চির পূজা করতেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে কতটা মূর্খ ও বর্বর তার সবচেয়ে বড় প্রমাণ পুরুষের পেনি...
03/11/2025

প্রাচীন গ্রিকরা তিন ইঞ্চির পূজা করতেন?

বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে কতটা মূর্খ ও বর্বর তার সবচেয়ে বড় প্রমাণ পুরুষের পেনিস নিয়ে তাদের বিভ্রান্তি। তারা মনে করে একটা বড় পেনিস মানেই, পুরুষটি জেনেটিক্যালি ফিট। কিন্তু গবেষণায় দেখা গেছে, উত্তেজিত অবস্থায় পৃথিবীর মাত্র ২.৫% মানুষের পেনিস সাইজ ৬-৬.৭ ইঞ্চি হয়। আনুমানিক ৬৮% পুরুষের পেনিস সাইজ ৪-৬ ইঞ্চির মধ্যে পড়ে আর ১৫% পুরুষের পেনিস সাইজ ৪ ইঞ্চির নিচে ।

এখন এই মূর্খ ও বর্বরদের কাছে আমার একটি প্রশ্ন, যদি বড় পেনিসের পুরুষরাই জেনেটিক্যালি ফিট হয়, তাহলে কেন লাখ লাখ বছরের বিবর্তনের পৃথিবীর ৭০% মানুষের পেনিস সাইজ ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি হয়নি? কেন ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি পেনিসের পুরুষের সংখ্যা জনপুঞ্জে মাত্র ২.৫%?

যদি বিগ পেনিস সত্যিকার্থেই জেনেটিক ফিটনেসের প্রতিক হয়ে থাকে নারীর যোনির সেন্সরি রিসেপ্টর কেন ২-৩ ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ? তাদের সেন্সরি রিসেপ্টরের বিস্তৃতি কেন ছয় থেকে সাত ইঞ্চি হলো না?

ডারউইনের থিওরি অনুসারে, একটি জীবের কোনো একটি বৈশিষ্ট্য যখন টিকে থাকার ক্ষেত্রে বিশেষ উপযোগিতা দেয়, তখন সেটি পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয় এবং তা জনপুঞ্জের কমন ফ্রিকোয়েন্সি হয়ে যায়। এটাকে বলে ন্যাচারাল সিলেকশন। এখন প্রশ্ন, সাড়ে ছয় ইঞ্চি পেনিসই যদি জেনেটিক্যালি ফিট হয়, ন্যাচারাল সিলেকশন কেন এটাকে জনপুঞ্জে সকলের মধ্যে ছড়িয়ে দেয়নি? বিবর্তনের একটি ব্যাখ্যা বলছে, পুরুষের পেনিসের আকৃতি মূলত অন্য পুরুষের শুক্রাণু অপসারণের জন্য অভিযোজিত হয়েছে, বড় হওয়ার জন্য নয়।

প্রাচীন গ্রিকরা ছোট পুরুষাঙ্গকে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, ও বুদ্ধিমত্তার প্রতীক মনে করত। বিপরীতে বড় পুরুষাঙ্গকে অসভ্যতা, বর্বরতা, ও অতিরিক্ত যৌন লালসার পরিচায়ক হিসেবে দেখা হতো। গ্রিক দর্শনে, বিশেষ করে প্লেটো ও অ্যারিস্টটলের মতে, আদর্শ পুরুষ কেবল শারীরিকভাবে বলিষ্ঠই নয়, বরং সংযমী ও যুক্তিবাদী। যৌন লালসাকে নিয়ন্ত্রণ করতে পারাই ছিল উচ্চশ্রেণির বৈশিষ্ট্য। তাই তাদের দেবতা ও বীরদের মূর্তিতে ছোট পুরুষাঙ্গ দেখানো হতো, যা তাদের সংযমের প্রতীক। প্রাচীন গ্রিসে কেবল ব্যঙ্গচিত্র বা কমেডির চরিত্রগুলোকেই বড় পুরুষাঙ্গসহ দেখানো হতো, যা কামুকতা ও অসভ্যতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে গ্রিক নাট্যকার অ্যারিস্টোফেনিসের নাটকগুলোতে বড় পুরুষাঙ্গকে মূর্খতা, লোভ, ও পশুসূলভ আচরণের প্রতিক হিসেবে দেখানো হয়।

আমি বলছি না গ্রিকদের এসব দাবি পুরোপুরি সত্য। তবে প্রাগৈতিহাসিক সময়ে একজন পুরুষের সামাজিক বুদ্ধিমত্তা, সমস্যা সমাধানের ক্ষমতা, ও শিকার/সংগ্রহ দক্ষতা নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এগুলোই দীর্ঘমেয়াদে টিকে থাকার সুবিধা দিত। এজন্য বিগ পেনিসের থেকে বিগ ব্রেনের গুরুত্ব বৃদ্ধি পায়। বড় মস্তিষ্কের কারণে হোমোস্যাপিয়েন্স কল্পনা, জোট গঠন, ও ভবিষ্যতের পরিকল্পনা করতে পেরেছে, যা টিকে থাকার ক্ষেত্রে পেনিসের আকারের চেয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ এনে দিয়েছে। এমনকি সাধারণত উচ্চ IQ সম্পন্ন পুরুষরা বেশি সন্তান জন্ম দেয় না, কারণ তাদের যৌন আগ্রহ তুলনামূলকভাবে কম থাকে বা তারা সঙ্গী নির্বাচনে সিলেক্টিভ হয়। অন্যদিকে, নিম্ন IQ সম্পন্ন পুরুষরা বেশি প্রজনন প্রবণতা দেখায়।

শেষ কথা, প্রাকৃতিক নির্বাচনে বড় পেনিসের বিশেষ কোনো উপযোগ নেই। একটা বড় পেনিস পুরুষের টিকে থাকার জন্য ক্ষতিকর কারণ এটি তার চলাফেরায় ডিস্টার্ব করে। আদিম শিকারী সংগ্রাহকরা একটি বড় পেনিস নিয়ে মারাত্মক বিপদে পড়ে যেত, কারণ পেনিসের সাথে পেঁচিয়ে তারা ধপাস করে পড়ে যেত, আর বাঘ এসে তাদের খেয়ে দিত😅( মজা করলাম) । মানুষের টিকে থাকা ও বংশবৃদ্ধির জন্য পেনিস নয়, একটি উন্নত মস্তিষ্ক প্রয়োজন। এজন্য মানব সমাজে বিগ পেনিসের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে, মানুষ পেনিসের চেয়ে শারীরীক, মানসিক ও ইন্টেলেকচুয়াল ফিটনেসকে বেশি গুরুত্ব দিয়েছে।

আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী তরলটা কি আপনি ড্রেনে ফেলে দিচ্ছেন, নাকি তাকে দমন করে নিজের ভেতরেই এক আগ্নেয়গিরি তৈরি করছেন...
13/09/2025

আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী তরলটা কি আপনি ড্রেনে ফেলে দিচ্ছেন, নাকি তাকে দমন করে নিজের ভেতরেই এক আগ্নেয়গিরি তৈরি করছেন?

প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনার অণ্ডকোষে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ প্রাণশক্তি। এক ঐশ্বরিক তরল, যা একটা নতুন জীবন তৈরি করার ক্ষমতা রাখে। আর আপনি সেই শক্তিকে হয় হাতের সামান্য সুখে নর্দমায় ভাসিয়ে দিচ্ছেন, নয়তো "ব্রহ্মচর্য" বা "নো-ফ্যাপ" এর নামে তাকে জোর করে চেপে রেখে নিজের শরীর আর মনকে একটা টাইম বোম বানিয়ে ফেলছেন। দুটোর কোনটা বেশি বিপজ্জনক, ভেবে দেখেছেন কি?

ইন্টারনেটে বীর্য ধরে রাখার গল্প শুনে নিজেকে 'সুপারম্যান' ভাবা শুরু করেছেন? ভাবছেন, এক মাস বীর্য আটকে রাখলেই আপনার মুখে দিব্যজ্যোতি আসবে, আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে, আর মেয়েরা আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে?

এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় এবং লোভনীয় মিথগুলোর মধ্যে একটি।

বাস্তবতা এর চেয়েও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। আপনার শরীর কোনো গুপ্তধনের সিন্দুক নয় যে বীর্য জমিয়ে রাখলে তার মূল্য বাড়বে। এটা একটা ফ্যাক্টরি, যেখানে ক্রমাগত স্পার্ম তৈরি হচ্ছে। ফ্যাক্টরির প্রোডাকশন যদি আপনি জোর করে গুদামে আটকে রাখেন, তাহলে কী হবে? হয় গুদাম ফেটে যাবে, নয়তো মেশিন বন্ধ হয়ে যাবে।

সতর্কতা: এই আলোচনাটি শুধুমাত্র ডাক্তারি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে করা হয়েছে। আমরা অবগত যে, ইসলাম ধর্মে হস্তমৈথুনকে কঠোরভাবে নিষিদ্ধ (হারাম) করা হয়েছে এবং অন্যান্য অনেক ধর্মেও এটিকে অনুচিত মনে করা হয়। তাই, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে আপনার ধর্মীয় বিশ্বাস এবং নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।

"নাইটফল" বা স্বপ্নদোষকে কি আপনি নিজের পরাজয় ভাবেন?
এটা আপনার পরাজয় নয়, এটা আপনার শরীরের আত্মরক্ষা। যখন আপনার বীর্যের থলি (Seminal Vesicle) কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন শরীর অতিরিক্ত চাপ কমাতে সেটাকে বের করে দেয়। এটা প্রকৃতির তৈরি করা সেফটি ভালভ। আপনি যখন এই ভালভকে জোর করে বন্ধ করতে চান, তখন আপনি প্রকৃতির বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন। আর এই যুদ্ধে প্রকৃতি নয়, আপনিই হারবেন।

এবার নিজেকে এই প্রশ্নগুলো করুন, যদি উত্তর দেওয়ার সাহস থাকে:

১. যে "শক্তি" বাঁচানোর জন্য আপনি এত কষ্ট করছেন, সেই শক্তিটা যখন রাতের অন্ধকারে আপনার অজান্তেই বেরিয়ে যাচ্ছে, তখন কি নিজেকে ব্যর্থ আর প্রতারিত মনে হয় না? এই ব্যর্থতাবোধ কি আপনার আত্মবিশ্বাস কমাচ্ছে না?

২. জোর করে বীর্য আটকে রাখার ফলে আপনার যে খিটখিটে মেজাজ, অকারণ রাগ আর মনোযোগের অভাব হচ্ছে, সেটা কি আপনার দৈনন্দিন জীবন, সম্পর্ক বা ক্যারিয়ারকে ধ্বংস করে দিচ্ছে না?

৩. হস্তমৈথুন নিয়ে আপনার মনের গভীরে যে পাপবোধ বা লজ্জা লুকিয়ে আছে, সেই লজ্জা ঢাকার জন্যই কি আপনি "বীর্য ধরে রাখার" মতো একটা মহৎ মুখোশ পরেছেন? সত্যি করে বলুন তো, আপনি কি শক্তি খুঁজছেন, নাকি পাপবোধ থেকে মুক্তি চাইছেন?

যে কোনো নেশা যেমন ক্ষতিকর, তেমনই যেকোনো স্বাভাবিক প্রবৃত্তিকে জোর করে দমন করাটাও এক ধরনের মানসিক বিকৃতি। আপনি যদি দিনে একাধিকবার হস্তমৈথুন করেন, সেটা আসক্তি। কিন্তু আপনি যদি মাসের পর মাস স্বাভাবিক ইচ্ছাকে দমন করে রাখেন, সেটাও আরেক ধরনের চরমপন্থা।

প্রকৃতি ভারসাম্য ভালোবাসে। সপ্তাহে একবার বা দুবার হস্তমৈথুন করাটা যতটা স্বাভাবিক, ঠিক ততটাই স্বাভাবিক হলো অতিরিক্ত জমে থাকা বীর্য নাইটফলের মাধ্যমে বেরিয়ে যাওয়া। এটা শরীরের আবর্জনা পরিষ্কার করার মতোই একটি প্রক্রিয়া।

তাহলে আসল পথ কোনটা? আসক্তির দাসত্ব, নাকি দমনের যন্ত্রণা?

নাকি এর বাইরেও কোনো পথ আছে? যে পথে শরীরকে ঘৃণা না করে, তাকে বোঝা যায়। যে পথে যৌনতাকে পাপ মনে না করে, তাকে জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করা যায়।

শেষ প্রশ্ন, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে: আপনি কি সত্যিই আপনার শরীরকে নিয়ন্ত্রণ করছেন, নাকি আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার এই "ধারণা"-টাই আপনাকে নিয়ন্ত্রণ করছে? ভেবে দেখুন, খাঁচার পাখি আপনি নন তো?

Bio-Geography

সিংহী গরমের সময়ে সিংহী যখন গরমের সময়ে থাকে, তখন তারা দিনে ২০ থেকে ৪০ বার পর্যন্ত মিলন করে। তবে, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো...
13/09/2025

সিংহী গরমের সময়ে সিংহী যখন গরমের সময়ে থাকে, তখন তারা দিনে ২০ থেকে ৪০ বার পর্যন্ত মিলন করে। তবে, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—সিংহীই মূলত মেটিংয়ের জন্য আগ্রহ প্রকাশ করে।
এছাড়া, যদি পুরুষ সিংহ ক্লান্ত হয়ে যায় এবং আর মিলন করতে না চায়, তবে সিংহী তাকে বাধ্য করতে তার অণ্ডকোষে কামড় দেয়।

এটি প্রাকৃতিক প্রজনন আচরণ, যা সিংহীদের জন্য প্রজনন সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Bio-Geography

একটি জনসচেতনতামূলক পোস্ট!!এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌসুম। আসুন কুকুরের বং...
30/08/2025

একটি জনসচেতনতামূলক পোস্ট!!

এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌসুম। আসুন কুকুরের বংশবৃদ্ধির প্রজনন বিষয়ক ব্যাপারটা জেনে নেই!

আপনি নিশ্চই এ সময়ে কখনো না কখনো রাস্তায় দুটি কুকুরকে অপরের সাথে আঁকড়ে থাকতে দেখেছেন এবং বিস্মিত হয়েছেন!

ভেবছেন কি হচ্ছে? এবং কেন তারা নড়ছে না, ভিন্ন দিকে এভাবে মুখ করে দাঁড়িয়ে আছে?

উত্তরটা কমন : এটা ওদের সঙ্গম পরবর্তী একটা অবস্থা!

অনেকেই দেখেছি এ সকল বিষয়ে তামসা মশকরাও করে থাকেন! যা করা অনুচিত।

কিছু অমানুষ তো অজ্ঞতাবসত কখনো কখনও অতি উৎসাহী হয়ে লাঠি নিয়ে তেড়ে যায় এদের আলাদা করতে। কেউবা আবার ঠান্ডা-গরম পানি ও ছিটায়!! যা করা অনুচিত।

কেন তারা এত অদ্ভুতভাবে আঁকড়ে থাকে?

বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা :

কুকুরের ক্যানিন মিলনের সময়, যাকে কপুলেটরি টাই বলা হয়, একটি অনন্য শারীরিক পর্যায় যা শুধুমাত্র কুকুর, নেকড়ে এবং শেয়ালের মতো নির্দিষ্ট স্তন্যপায়ীদের মধ্যে ঘটে।

কুকুরের পুরুষ গ্রন্থি নারীর শরীরে প্রবেশ করার পর বালবাস গ্রন্থি নামক গ্রন্থি পুরুষ গ্রন্থিতে বেড়ে যায়, ফলে যোনির ভেতর অঙ্গ আটকে যায়।

এই বন্ধনী একটি প্রাকৃতিক “বায়োলজিক্যাল লক” হিসাবে কাজ করে যা তাৎক্ষণিক বিচ্ছেদ প্রতিরোধ করে, কুকুরকে কয়েক মিনিটের জন্য সংযুক্ত রাখে, কখনও কখনও আধা ঘণ্টা পর্যন্ত। এতে একজন অন্য দিকে বিপরীত দিক দিয়ে চলে যেতে পারে, যা স্খলন এবং সংকোচন চলাকালীন প্রজনন অঙ্গকে রক্ষা করা সম্পূর্ণরূপে স্বাভাবিক।

সতর্কতা :

এই পর্যায় বেদনাদায়ক নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। জোর করে আলাদা হওয়ার যে কোন প্রচেষ্টার ফলে গুরুতরভাবে ছিড়ে যাওয়া এবং তীব্র রক্তপাত হতে পারে।

এই দৃশ্য দেখলে যা যা করবেন না!

❌ হস্তক্ষেপ করবেন না
❌ ঠান্ডা পানি স্প্রে করবেন না
❌ জোর করে আলাদা হওয়ার চেষ্টা করবেন না

সহজভাবে, তাদের একা ছেড়ে দিন, প্রক্রিয়া অস্থায়ী এবং তারা স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি ছাড়াই আলাদা হয়ে যাবে।

জ্ঞান আমাদের ভয় থেকে রক্ষা করে এবং ক্ষতি থেকে প্রাণীদের রক্ষা করে। আশেপাশের প্রাণীদের প্রতি সদয় হোন!

এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন ও অন্যদের জানার সুযোগ করে দিন!

আপনার একটু সচেতনতা ও সহযোগিতা দিয়ে অন্তত একটি কুকুরকে হয়তো বাঁচাতে পারেন বা ক্ষতি প্রতিরোধ করতে পারেন!

মনে রাখতে হবে, পৃথিবীটা ওদেরও!

© সংগৃহীত

পেঙ্গুইনের ঘুমের রহস্য-পেঙ্গুইনদের ঘুমের ধরণ আমাদের পরিচিত ঘুমের ধারণা থেকে অনেকটাই আলাদা। তারা একটানা দীর্ঘ সময় ধরে ঘুম...
08/06/2025

পেঙ্গুইনের ঘুমের রহস্য-

পেঙ্গুইনদের ঘুমের ধরণ আমাদের পরিচিত ঘুমের ধারণা থেকে অনেকটাই আলাদা। তারা একটানা দীর্ঘ সময় ধরে ঘুমায় না, বরং দিনে হাজারবারেরও বেশি অল্প সময়ের জন্য ঘুমায়। এই ছোট ছোট ঘুমগুলোকে বলা হয় "ন্যাপ" বা স্বল্পমেয়াদি বিশ্রাম। প্রতিবারের ঘুম হতে পারে মাত্র কয়েক সেকেন্ড থেকে শুরু করে এক–দু মিনিট পর্যন্ত।

পেঙ্গুইনরা এমন পরিবেশে বাস করে, যেখানে সর্বক্ষণ সতর্ক থাকা দরকার। তাদের শত্রু যেমন সীল বা বড় পাখির আক্রমণ থেকে বাঁচতে হয়, আবার ঠান্ডা আবহাওয়ার বিরুদ্ধেও টিকে থাকতে হয়। এসব কারণে তারা দীর্ঘ সময় ঘুমিয়ে ঝুঁকি নিতে পারে না। তাই তারা দিনে অসংখ্যবার, ছোট ছোট বিরতিতে বিশ্রাম নেয়।

এই ঘন ঘন ন্যাপ নেওয়ার পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় polyphasic sleep, অর্থাৎ একাধিকবারে ভাগ করা ঘুম। অনেক সময় পেঙ্গুইনদেরকে দাঁড়িয়ে, এমনকি চলার সময়ও হালকা ঘুমে যেতে দেখা যায়। তাদের এই অভ্যাস তাদের শরীরের শক্তি পুনরুদ্ধার করে এবং তাদের সজাগ রাখে।

পেঙ্গুইনের এমন ঘুমের ধরন প্রমাণ করে, কীভাবে প্রাণীরা পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী নিজেদের জীবনযাত্রা গড়ে তোলে। এটি শুধু একটি আচরণগত বৈশিষ্ট্য নয়, বরং তাদের টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল।

আমরা সাধারণত জানি কচ্ছপ শান্ত, ধীর, নিরীহ প্রাণী; তবে মিলনের সময় তারা যা করে, তা যেকোনো বাচ্চার সামনে আপনাকে অস্বস্তিতে ...
08/06/2025

আমরা সাধারণত জানি কচ্ছপ শান্ত, ধীর, নিরীহ প্রাণী; তবে মিলনের সময় তারা যা করে, তা যেকোনো বাচ্চার সামনে আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে।

কচ্ছপ যখন সঙ্গমে লিপ্ত হয়,
সে এমন একরকম গলা ফাটানো শব্দ করে, যেটা শুনলে পাশের বিল্ডিংয়ের মানুষও জেগে উঠে।

Tortoise mating sound সার্চ করলেই আওয়াজ গুলো আপনি শুনতে পারেন। কিন্তু আপনি যা শুনবেন সেটা একটা এডাল্ট ফিল্মের অডিও ক্লিপের মতো।😶

গবেষকরা বলছে, এই ডাক আসলে একটা শ্বাসনালির দম বের হয়ে আসা এক ধরনের শব্দ, যেটা মিলনের সময় কচ্ছপের আনন্দ বা প্রচেষ্টা প্রকাশ করে।

কিছু প্রজাতির ক্ষেত্রে একেকটা মিলন চলে ৪৫ মিনিট পর্যন্ত!
এবং প্রতিবার শব্দ হয় একই রকম।

কচ্ছপের মিলন চলতে পারে ১০ মিনিট থেকে ৩ ঘন্টা পর্যন্ত! পুরুষ কচ্ছপের লিঙ্গ দেখতে অনেকটা কালো কুকুরের লেজের মতো বাঁকানো হয়। স্ত্রী কচ্ছপ একবার মিলনের পর ১৫ বছর পর্যন্ত স্পার্ম ধরে রাখতে পারে! হ্যাঁ, ভবিষ্যতের সন্তান বানানোর জন্য!

Biogeography

🦇 ভ্যাম্পায়ার বাদুড় – রক্তচোষা এক আশ্চর্য প্রাণী!ভ্যাম্পায়ার নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে  ড্রাকুলারের মত রক্তচোষা ...
08/06/2025

🦇 ভ্যাম্পায়ার বাদুড় – রক্তচোষা এক আশ্চর্য প্রাণী!

ভ্যাম্পায়ার নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে ড্রাকুলারের মত রক্তচোষা দানবের কথা !
কিন্তু বাস্তবে ভ্যাম্পায়ার ব্যাট নামে ছোট, নিরীহ একটি বাদুড়ের অস্তিত্ব রয়েছে, যাদের জীবনটাই গড়ে উঠেছে রক্ত চুষে বেঁচে থাকার এক ভয়ংকর অথচ বিজ্ঞানসম্মত দক্ষতার উপর।

🔹বৈজ্ঞানিক নাম: Desmodus rotundus
🔹 বাসস্থান: মধ্য ও দক্ষিণ আমেরিকা, ট্রপিক্যাল ফরেস্ট, খামার এলাকা
🔹 খাদ্য: গরু, ঘোড়া, পাখি — জীবন্ত প্রাণীর রক্ত

🩸 কীভাবে রক্ত খায়?
ভ্যাম্পায়ার বাদুড় ঘাড়ে কামড় দেয় না বরং দাঁতের সূক্ষ্ম কাটায় চামড়া কেটে ফেলে।
তাদের লালায় থাকে anticoagulant enzyme (Draculin) যা রক্ত জমাট বাঁধতে দেয় না।
তারপর চোষে চোষে খায় — প্রায় ২০-৩০ মিলি রক্ত।

👃 তাপ শনাক্তকরণ (heat sensors):
তাদের নাকে বিশেষ রিসেপ্টর আছে যা প্রাণীর শরীরের গরম অংশ শনাক্ত করতে পারে!

🦠 রোগবাহক?
হ্যাঁ — কখনো কখনো **rabies virus** বা অন্য zoonotic disease ছড়াতে পারে।
তবে সাধারণত মানুষকে এরা টার্গেট করে না।

🔬 চমকপ্রদ বিজ্ঞান:
এদের লালায় থাকা ড্রাকুলিন এখন স্ট্রোক ও হার্ট অ্যাটাক চিকিৎসার সম্ভাব্য ওষুধ হিসেবে গবেষণাধীন

ভ্যাম্পায়ার বাদুড় ভয়ংকর নয় — বরং প্রকৃতির এক অনন্য বিস্ময়!

Biogeography

🐢 একটি প্রাচীন কচ্ছপের খোলস।  🌍 এরা আজ থেকে প্রায় ৬ থেকে ৯ মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় বাস করত। এরা ছিল পৃথিবীর ইত...
08/06/2025

🐢 একটি প্রাচীন কচ্ছপের খোলস।

🌍 এরা আজ থেকে প্রায় ৬ থেকে ৯ মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় বাস করত। এরা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বাদু পানির কচ্ছপ।

📏 শুধু এদের খোলসের দৈর্ঘ্যই ছিল ৩.৩ মিটার পর্যন্ত এবং ওজন ছিল প্রায় ৬ টন। এরা খুব ভালো সাঁতারু ছিল না, তাই সাধারণত হ্রদ ও ধীরগতির নদীতে থাকতে পছন্দ করত। প্রবল স্রোত এদের সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পারত, তাই পালানো কঠিন হতো।

🦖 এই কচ্ছপরা আজ থেকে প্রায় ৫ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা মনে করেন, এর কারণ ছিল একেবারে প্রাকৃতিক - বিশাল আকারের এই কচ্ছপরা আরও চটপটে ও সফল প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি।

Biogeography

মস একটি অত্যন্ত অবমূল্যায়িত উদ্ভিদ, যা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উপকার নিয়ে আসে।গবেষণায় দেখা গেছে, মস-আচ্ছাদিত অঞ্চল খা...
08/06/2025

মস একটি অত্যন্ত অবমূল্যায়িত উদ্ভিদ, যা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উপকার নিয়ে আসে।

গবেষণায় দেখা গেছে, মস-আচ্ছাদিত অঞ্চল খালি জমির তুলনায় বিলিয়ন টন বেশি কার্বন সংরক্ষণ করতে পারে, যা একে কার্বন ধরে রাখার একটি শক্তিশালী মাধ্যম করে তোলে।

অধিকাংশ গাছপালার বিপরীতে, মস মাটি ছাড়া বেড়ে উঠতে পারে এবং দেয়াল, ছাদ ও শহরের অন্যান্য পৃষ্ঠে জন্মাতে পারে, যা নগরায়নের জন্য একে আদর্শ করে তোলে।

নগর এলাকায় মস তাপমাত্রা কমাতে সাহায্য করে বাষ্পীভবনের মাধ্যমে এবং এটি CO₂ ও সূক্ষ্ম ধূলিকণা শোষণ করতে পারে, ফলে বাতাসের মান উন্নত হয়।

এছাড়া এটি জীববৈচিত্র্য রক্ষা করে এবং বৃষ্টির পানি ধরে রাখতেও সহায়ক।

তবে এসব উপকারের পরেও, দর্শনগত পছন্দের কারণে নির্মাণ বা ল্যান্ডস্কেপিংয়ের সময় মস প্রায়ই সরিয়ে ফেলা হয়।

শহর পরিকল্পনায় মসকে অন্তর্ভুক্ত করা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, দূষণ হ্রাস, এবং আরও সুস্থ বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Biogeography

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে...
08/06/2025

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে 'লেনা হর্স' নামে ডাকা হচ্ছে, প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু যা একে সত্যিই ব্যতিক্রমী করে তোলে, তা হলো শাবকটির দেহে এখনো তরল রক্ত ও মূত্র পাওয়া গেছে!

বরফে জমাটবাঁধা অঞ্চল, অর্থাৎ পারমাফ্রস্ট, হাজার হাজার বছর ধরে শাবকটির দেহকে এমনভাবে সংরক্ষণ করেছে যে পচন ধরার সুযোগই হয়নি। এই ছোট্ট ঘোড়াটি বরফ যুগে বেঁচে ছিল, একসময়ে পৃথিবীর তীব্র শীতল ও রুক্ষ আবহাওয়ার সঙ্গে অভিযোজিত জীবনের প্রতিনিধি ছিল সে।

এই আবিষ্কারের সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো- সংরক্ষিত রক্ত থেকে ডিএনএ বিশ্লেষণের সম্ভাবনা। বিজ্ঞানীরা আশা করছেন, এ থেকে ভবিষ্যতে এই প্রজাতির ঘোড়া অথবা কাছাকাছি কোনো বিলুপ্ত প্রাণীকে ক্লোন করে ফিরিয়ে আনার পথ খুলে যেতে পারে।

সংগৃহিত

Biogeography

যে দেশটাকে নিয়ে আমরা মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক...
08/06/2025

যে দেশটাকে নিয়ে আমরা মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।
সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কার করেছে, যার মধ্যে আনুমানিক ৩,২০,০০০+ টন পরিশোধিত সোনা মাটির নিচে লুকানো আছে।
১২ ট্রিলিয়ন ডলার মূল্যের এই আবিষ্কার উগান্ডাকে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতের টোটাল অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। বাংলাদেশের টোটাল অর্থনীতি প্রায় ৪৫০ বিলিয়ন ডলারের।
তাহলে ভাবুন ১২ ট্রিলিয়ন, এই অ্যামাউন্ট কতটা বড়। 🤯
যদি নিষ্কাশন ও পরিশোধনের কাজ মসৃণভাবে এগোয়, তাহলে এই আবিষ্কার উগান্ডার অর্থনীতিকে বদলে দিতে পারে। বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং আন্তর্জাতিক সোনার বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে।
উগান্ডার স্বর্ণযুগ হয়তো সবেমাত্র শুরু হলো। ✨
Biogeography

এই ছবিটা হলো জাপানের রাজধানী টোকিও শহরের একটি অসাধারণ অ্যারিয়াল ভিউ, আর পেছনে দেখা যাচ্ছে বরফে ঢাকা ফুজি পর্বত (Mount Fu...
08/06/2025

এই ছবিটা হলো জাপানের রাজধানী টোকিও শহরের একটি অসাধারণ অ্যারিয়াল ভিউ, আর পেছনে দেখা যাচ্ছে বরফে ঢাকা ফুজি পর্বত (Mount Fuji)। 🌆🏔️

এই ছবিটা থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বোঝা যায়:

1. নিচের অংশে বিশাল শহরটা — এটি টোকিও মেট্রোপলিটন এরিয়া, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট আর ভবন দেখা যাচ্ছে।

2. ছবির ওপরের দিকে দেখা যাওয়া পাহাড়টি — এটি হলো মাউন্ট ফুজি, যা জাপানের সবচেয়ে বিখ্যাত এবং উচ্চতম আগ্নেয়গিরি। এটি প্রায় ৩,৭৭৬ মিটার উঁচু।

3. মাঝে মাঝে কিছু সবুজ ও খালি এলাকা — যা হতে পারে পার্ক, নদী বা উন্মুক্ত স্থান।

এই ধরনের দৃশ্য সাধারণত প্লেন বা হেলিকপ্টার থেকে তোলা হয়, অথবা ড্রোন দিয়ে।

ফটো :- সংগৃহীত

Biogeography

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bio-Geography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bio-Geography:

Shortcuts

Share