New Edcation Curriculum-2023

New Edcation Curriculum-2023 Hey! Know the details of New Education Curriculum-2023 and stay with us

নোটিশ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
10/01/2023

নোটিশ
২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

শিক্ষা প্রকল্পের কাজ শুরুর আগেই ২০০ কোটি টাকা তুলে বিদেশে পাচার                          শিক্ষা মন্ত্রণালয়াধীন ১৬০ উপজেল...
10/01/2023

শিক্ষা প্রকল্পের কাজ শুরুর আগেই ২০০ কোটি টাকা তুলে বিদেশে পাচার

শিক্ষা মন্ত্রণালয়াধীন ১৬০ উপজেলায় আইসিটি প্রশিক্ষণ প্রকল্পে কাজ না করে ২০০ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন প্রাপ্ত হয়ে তা তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু বকর সিদ্দীক অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তরের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করে দেন। ইতিমধ্যে ঐ সচিবকে কম গুরুতবপূর্ণ পদে বদলি করা হয়েছে। এখন তদন্ত বন্ধ বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনে করা অভিযোগ থেকে জানা যায়, এই প্রকল্পের টাকা আত্মসাতের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল শুরু থেকে চাতুরতার আশ্রয় গ্রহণ করে। তারা মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে অন্তত তিন জন কর্মকর্তাকে ব্যানবেইসে বদলি করে নেন। এবং এই কর্মকর্তাদের দ্বারা বেআইনিভাবে পুরো কাজ সারতে আগের তারিখের কাগজপত্র বানিয়ে টেন্ডার ডকুমেন্ট তৈরি করে এবং তারা সেই কাজ পায়। এক্ষেত্রে ২৪ জন উপঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করা যাবে মর্মেও সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ না করেই অগ্রিমবাবদ প্রায় ২০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছে এই শক্তিশালী চক্র। এরসঙ্গে মন্ত্রণালয়ের ও মন্ত্রণালয়ের বাইরে একটি চক্র সংশ্লিষ্ট বলে অভিযোগে বলা হয়েছে।

এছাড়া চক্রের সঙ্গে কিছু বিদেশি নাগরিকও জড়িত যাদের মাধ্যমে তুলে নেওয়া টাকার উল্লেখযোগ্য পরিমাণ বিদেশে পাচার করা হয়েছে। এবং লো ল্যান্ড না হওয়া সত্ত্বেও লো ল্যান্ড দেখিয়ে অতিরিক্ত টাকা পাশ করানোসহ নানান রকম দুর্নীতির এক মহাকর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি। কোরিয়ান ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে যৌথভাবে এই কাজটি করার কথা। থাইহান কনসোর্টিয়াম (তাইহান ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড, আই এল জে আই এন-ই এনসি কোম্পানি লিমিটেড এবং ইউবিঅন কোম্পানি লিমিটেড) এ কাজের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। পরে এই প্রতিষ্ঠান থেকে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ২৪ জন সাব ঠিকাদার নিয়োগ করে ঐ টাকা উঠিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে।

অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির চক্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিসহ ঠিকাদারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত। গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ নম্বর ২৩। দীর্ঘদিনেও অভিযোগের তদন্ত না হওয়ায় দুদকের একটি মহল হতাশা প্রকাশ করেছে। তারা বলছে, প্রয়োজনে তারা নিজেরাই তদন্তকাজ শুরু করবে।

উল্লেখ্য, এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রদশর্ক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েও পরে তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। তারও আগে মো. মাহবুব হোসেন শিক্ষাসচিব থাকাকালে মাউশি অধিদপ্তর ও একটি প্রকল্পের একজন নারী কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠান। সেই তদন্তও স্থগিত রেখেছে দুদক। অভিযুক্ত সাবেক মহাপরিচালক গতকাল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বড় পদে নিয়োগ পেয়েছেন।

নতুন শিক্ষাক্রম পরিকল্পনা ২০২৩                #নতুনশিক্ষাক্রম  #শিক্ষাক্রম  বিস্তরণ ২০২২ এবং বাস্তবায়ন ২০২৩ এর নিম্নে ব...
09/01/2023

নতুন শিক্ষাক্রম পরিকল্পনা ২০২৩ #নতুনশিক্ষাক্রম #শিক্ষাক্রম
বিস্তরণ ২০২২ এবং বাস্তবায়ন ২০২৩ এর নিম্নে বর্ণিত বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন যারা::::
১. পূর্বে বাংলা -- বর্তমানে বাংলা
২. পূর্বে ইংরেজি -- বর্তমান ইংরেজি
৩. পূর্বে গণিত -- বর্তমান গণিত
৪. পূর্বে বিজ্ঞান -- বর্তমান বিজ্ঞান
৫. পূর্বে জীব বিজ্ঞান/গার্হস্থ্য বিজ্ঞান/শারীরিক শিক্ষা -- বর্তমান স্বাস্থ্য সুরক্ষা
৬. পূর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি -- বর্তমান ডিজিটাল প্রযুক্তি
৭. পূর্বে সমাজ বিজ্ঞান -- বর্তমান সামাজিক বিজ্ঞান ও ইতিহাস
৮. পূর্বে কৃষি শিক্ষা/ ব্যবসায় শিক্ষা -- বর্তমান জীবন ও জীবিকা
৯. পূর্বে ইসলাম ও নৈতিক শিক্ষা - বর্তমান ধর্ম শিক্ষা (ইসলাম) । এভাবে নিজস্ব ধর্ম মোতাবেক
১০. পূর্বে চারুকলা/চারুকারু-- বর্তমান শিল্প ও সংস্কৃতি
বি: দ্র: একটি বিষয়ে মাত্র একজন শিক্ষক প্রশিক্ষণ নিতে পারবেন তবে তাকে অবশ্যই ইন্ডেক্স ধারী/ সরকারি বেতন ভুক্ত/সরকার প্রদত্ত নিয়োগ প্রাপ্ত হতে হবে। সূত্র -- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

09/01/2023

২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকাঃ-(পিডিএফ)
#প্রাক_প্রাথমিকঃ-
> http://nctb.portal.gov.bd/.../45c5a2ef-4587-4ff7-a5a1...
#প্রথম_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../35bc0649-4df7-4d5c-bf96...
#দ্বিতীয়_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../cc04fb7a-c918-4722-b721...
#তৃতীয়_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../fa01a054-1970-4e09-b221...
#চতুর্থ_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../e6649628-b6fc-4d8f-80e2...
#পঞ্চম_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../baa2c9a1-0836-46e2-98ec...
#ষষ্ঠ_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../61b9a332-edd6-4e6e-82d5...
#সপ্তম_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../a2ef1219-2197-4afb-b413...
#অষ্টম_শ্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../d6fa9441-6c75-4967-83ea...
্রেণিঃ-
> http://nctb.portal.gov.bd/.../1c72aee6-a48f-4475-9a68...
#একাদশ_দ্বাদশ_শ্রেণিঃ
> http://nctb.portal.gov.bd/.../25d1073c-1a0d-4618-be7c...

নতুন শিক্ষাক্রম -২০২৩এক পলকে দেখে নিন পুরোটা:👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি...
09/01/2023

নতুন শিক্ষাক্রম -২০২৩
এক পলকে দেখে নিন পুরোটা:
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ-
১)ভাষা ও যোগাযোগ,
২)গণিত ও যুক্তি,
৩)জীবন ও জীবিকা,
৪)সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫)পরিবেশ ও জলবায়ু,
৬)বিজ্ঞান ও প্রযুক্তি,
৭)তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮)শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯)মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০)শিল্প ও সংস্কৃতি।
(সূত্রঃ সংগৃহীত)

Hey!Know the details of New Education Curriculum-2023 and stay with us
09/01/2023

Hey!
Know the details of New Education Curriculum-2023 and stay with us

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when New Edcation Curriculum-2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to New Edcation Curriculum-2023:

Shortcuts

Share