A.K Khan UCEP School

A.K Khan UCEP School I would like to know my school in the world

25/08/2024

এই ছবিটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না!

একটা বার চিন্তা করেন এখানে যদি আপনি বা আমি হতাম, আহ্! কত কঠিন পরিস্থিতি~ হে আল্লাহ সবাইকে হেফাজত কর।

সবাই মিলে এক_লাইন মনের কথা প্রকাশ করুন কমেন্টে 😑😑
10/08/2024

সবাই মিলে এক_লাইন মনের কথা প্রকাশ করুন কমেন্টে 😑😑

04/07/2023
24/05/2023

পুরুষ কখনো সফল হতে চায় মা-বাবার জন্য,
কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য,
কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য।
যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না।
পুরুষ বাঁচে অন্যের জন্য……
এইটাই বাস্তবতা….॥

সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যাবহারের অসাধারণ নোট। সংগ্রহে রাখতে পারেন।
27/08/2022

সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যাবহারের অসাধারণ নোট। সংগ্রহে রাখতে পারেন।

27/08/2022

#সন্তান_ও_শিক্ষা

অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কতো ব্রাণ্ডেড ঘড়িটা পরে এসেছে। বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেট। সুন্দর না বাবা!

আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই।
আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা। স্কুল যাওয়ার সময় বললো বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দিবে?

আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে। এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেলো। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছেনা। পরের দিন সকালে আমাকে বলার আগে আমিই বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরোও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইলো।

এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেনো করি এমন! এর উত্তর জানা নেই।

আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও ………

বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেইল করলে কোনো এক সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেইল নাকি স্কুল?

ছেলে বললো বুঝেছি বাবা।
আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটাতে পারেনি। তুমিই ফার্স্ট বয়। সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানই সেরা তোমার মতো।

এরপর সে আর এরকম কোনো কথা বলেনি।
আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার। আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাসায় ফিরবো ন'টা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে।

বাবা তুমি টায়ার্ড থাকো না?

আমি হেসে বললাম, না বাবা। আমার কাছে এতো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি। কি বলো?

ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা।

স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু!

কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে

08/02/2022

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমানে প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে ২০ নম্বরে এবং লিখিত অংশের ৩০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে লিখিত অংশের ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি উত্তর দিতে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটির উত্তর দিতে হবে। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ওপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভায়।

♦️ এসএসসিতে ইসলাম শিক্ষা এবং আইসিটি বাদ দেয়া হয়েছে এবং এইচএসসিতে শুধু মাত্র আইসিটি বাদ দেয়া হয়েছে।
♦️তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়।♦️এসএসসির পরীক্ষা শুরু হবে ১৯ মে, বৃহস্পতিবার। আর শেষ হবে ৯ জুন, বৃহস্পতিবার।
♦️এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই, সোমবার।
৩১ আগস্ট, বুধবার এই পরীক্ষা শেষ হবে।

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্...
16/08/2021

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই”

07/08/2021

যারা টিকা নিচ্ছেন এবং নেবেন আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথাঃ

১. আপনার যদি ডায়াবেটিস থাকে,ডাক্তারের সাথে কথা বলে কন্ট্রোলে আসার পর টিকা নেবেন।
২. হাই প্রেসার, হার্টের রোগী, কিডনির সমস্যার রোগীরা টিকা দিতে পারবেন। কোনো বিধিনিষেধ নেই।
৩. যদি কোভিড পজেটিভ হন, নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন, এর আগে নয়। ১ম এবং ২য় উভয় ডোজের জন্য এটি প্রযোজ্য।
৪. যদি কোভিড-১৯ এর যেকোনো উপসর্গ আপনার মাঝে থেকে থাকে দয়া করে টিকা নেবেন না। টেস্ট করে কনফার্ম হয়ে এরপর নেবেন।
৫. টিকা দেওয়ার জায়গায় টিকা নেওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা কোনো তেল, সাবান, লোশন, শ্যাম্পু, হেক্সিসল কিছুই লাগাবেন না। পানি লাগানো যাবে গোসলের সময়।
৬. ঘষামাজা করবেন না, চাপ দিবেন না, ঠান্ডা বা গরম স্যাক দিবেন না।
৭. যদি জ্বর আসে বা ব্যথা হয়, নাপা বা প্যারাসিটামল খেয়ে নিবেন। না হলে খাওয়ার প্রয়োজন নেই।
৮. জ্বর বা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা যদি দেখা দেয় টিকা নেওয়ার কারণে, ডাক্তারের পরামর্শ নিন।
৯. আগে যদি কোনো ওষুধ চলমান থাকে সেগুলো খেতে পারবেন। তবে নতুন কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নেবেন।
১০. আপনার যদি কোনো খাবারে এলার্জি থেকে থাকে, সেইসব খাবার ৩-৪ দিন খাওয়া থেকে বিরত থাকুন।
১১. টিকা নেওয়ার পরেও সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন দয়া করে।
১২. যাদের ২ ডোজ টিকা দেওয়া কমপ্লিট হয়েছে তারা সুরক্ষার ওয়েবসাইটে সনদ সংগ্রহ অপশনে গিয়ে সনদ ডাউনলোড করে নিতে পারবেন। সনদ কোনোভাবেই ১ম ডোজ দেওয়ার পরে পাওয়া যাবে না।
১৩. যারা ১ম ডোজ নিয়ে দেশের বাইরে ট্রাভেলের জন্য যাবেন আপনাদের টিকা কার্ডই আপনার প্রমাণ যে আপনি টিকা নিয়েছেন। এক্ষেত্রে এয়ারপোর্ট কিংবা দেশের বাইরে যারা বাংলা পড়তে জানেন না, টিকা কার্ডে থাকা কিউআর কোডটি ইন্টারন্যাশনাল হওয়ায় তারা ওই কিউআর কোডের মাধ্যমে আপনার তথ্য দেখতে পাবেন।

***বিশেষ দ্রষ্টব্যঃ গর্ভবতী নারীরা এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত টিকা নেবেন না দয়া করে। যদি নিয়ে ফেলেন, ডাক্তারের সাথে কথা বলে নেবেন দ্রুত!***

নিজে জানুন এবং অন্যকে সঠিক তথ্যটি জানতে সহায়তা করুন।
©Dr Mohammad Mohsin uncle

Address

Wasa
Chittagong
4208

Telephone

+8801978688951

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.K Khan UCEP School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category