Chemiology

Chemiology A complete guideline for SSC and HSC students in Biology and Chemistry.

15/05/2026

আসেন কেমেস্ট্রি শিখি �

মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় ডান হাতের আঙুলগুলো পুরোপুরি পিষ্ট হয়ে গিয়েছিল। সাথে ছিল মারাত্মক ফোর্থ-ডিগ্রি বার্ন । অবস্থা এতট...
13/05/2026

মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় ডান হাতের আঙুলগুলো পুরোপুরি পিষ্ট হয়ে গিয়েছিল। সাথে ছিল মারাত্মক ফোর্থ-ডিগ্রি বার্ন । অবস্থা এতটাই খারাপ ছিল যে, আঙুলগুলো পুরোপুরি কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু রেহোভোট শহরের কাপলান হাসপাতালের সার্জনরা একটি সিদ্ধান্ত নিলেন।

আঙুলগুলো কেটে না ফেলে, চিকিৎসকরা ছেলেটির পেটের অংশে একটি 'পকেট' বা থলির মতো তৈরি করেন। এরপর সেই পিষ্ট হয়ে যাওয়া মৃতপ্রায় আঙুলগুলো পেটের ভেতর ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়।

যখন শরীরের কোনো অঙ্গ মারাত্মকভাবে থেঁতলে যায়, তখন সেখানে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে টিস্যুগুলো পচতে শুরু করে। পেটের চামড়ার নিচে প্রচুর সুস্থ রক্তনালী থাকে। আঙুলগুলোকে পেটের ভেতর আটকে রাখলে, পেটের সুস্থ টিস্যু থেকে নতুন রক্তনালী তৈরি হয়ে ক্ষতিগ্রস্ত আঙুলে প্রবেশ করে। একে বলা হয় 'ব্লাড সাপ্লাই' বা রক্তপ্রবাহ সচল রাখা। এর ফলে মৃতপ্রায় আঙুলগুলো পুষ্টি ও অক্সিজেন পেয়ে আবার বেঁচে ওঠে এবং বাইরের ইনফেকশনের হাত থেকেও রক্ষা পায়।

এভাবে পুরো এক মাস আঙুলগুলো তার পেটের সাথে যুক্ত ছিল!

টিস্যুগুলো যখন নিজেরা বাঁচার মতো যথেষ্ট সুস্থ হয়ে ওঠে, তখন আরেকটি ফলো-আপ সার্জারির মাধ্যমে সেগুলোকে পেট থেকে আলাদা করা হয়। এই সার্জারির পর যুবকটি তার ক্ষতিগ্রস্ত তিনটি আঙুলের প্রায় সম্পূর্ণ নড়াচড়া ফিরে পেয়েছেন!

যেখানে আঙুলগুলো চিরতরে হারিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে চিকিৎসকদের বুদ্ধি আর বিজ্ঞানের বদৌলতে ছেলেটি ফিরে পেয়েছিলেন তার হাত।

নাসার আর্টেমিস ২ অভিযানের তোলা ১৪ টি ছবির ডাউনলোড লিংক কমেন্টে ...
08/04/2026

নাসার আর্টেমিস ২ অভিযানের তোলা ১৪ টি ছবির ডাউনলোড লিংক কমেন্টে ...

22/03/2026
07/03/2026

Trend 🫰

ক্ষমতা ও সম্পদের দখলদারিত্ব নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষ আর গণহত্যার। সহিষ্ণুতা ঠিক স্যাপিয়েন্সদের চরিত্রগত বৈশিষ্ট্য না। ...
05/02/2026

ক্ষমতা ও সম্পদের দখলদারিত্ব নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষ আর গণহত্যার। সহিষ্ণুতা ঠিক স্যাপিয়েন্সদের চরিত্রগত বৈশিষ্ট্য না। বর্তমান বিশ্বে গায়ের রং, বাচনভঙ্গি কিংবা ধর্ম বিষয়ে ন্যূনতম ভিন্নতার ভিত্তিতে একদল স্যাপিয়েন্সের আরেকদলকে ধ্বংস করে ফেলার ইতিহাস আছে। আমাদের পূর্বপুরুষ স্যাপিয়েন্সরা কি তবে সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতির প্রতি খুব সহিষ্ণুতা প্রদর্শন করেছিল? প্রথম যখন স্যাপিয়েন্সরা নিয়ান্ডারথালদের মুখোমুখি হয়, তখন সম্ভবত মানবজাতির ইতিহাসে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল।

যাই ঘটে থাকুক না কেন, নিয়ান্ডারথালরা (এবং অন্যান্য মানবপ্রজাতি) ইতিহাসের পাতায় একটি বড় প্রশ্ন রেখে গেছে। কল্পনা করুন তো ব্যাপারটা কেমন হতো যদি এই যুগে স্যাপিয়েন্সদের পাশাপাশি নিয়ান্ডারথাল বা ডেনিসোভানরাও টিকে থাকত! একাধিক মানবপ্রজাতির এই বিশ্বে সংস্কৃতি আর রাজনীতি কেমন হতো? ধর্মগুলোর বিকাশ কেমন হতো? বাইবেলে কি লেখা থাকত যে নিয়ান্ডারথালরা আদম আর হাওয়ার বংশধর? বা এটা কি বলা হতো যে যিশু ডেনিসোভানদের পাপমুক্ত করতে ক্রুশবিদ্ধ হয়েছিলেন? কিংবা কোরানে কি বলা থাকত যে পৃথিবীর সকল ঈমানদার নিয়ান্ডারথাল, ডেনিসোভান আর স্যাপিয়েন্সদের জন্য আছে বেহেশত? নিয়ান্ডারথালরা কি রোমান সেনাবাহিনী কিংবা রাজকীয় চীনের আমলাতন্ত্রের সদস্য হতে পারত? আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে কি হোমো গণের সমস্ত প্রজাতিকে সমান অধিকার দেওয়া হতো? কার্ল মার্ক্স কি মানুষের সব প্রজাতির শ্রমিকদের এক হওয়ার ডাক দিতেন?

গত ১০ হাজার বছর ধরে হোমো স্যাপিয়েন্সরা পৃথিবীর বুকে একমাত্র মানবপ্রজাতি হিসেবে বেঁচে থেকে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে অন্য কোনো সম্ভাবনার কথা ভাবা আমাদের পক্ষে দুঃসাধ্য। ভাইবোনদের অভাব থাকায় কল্পনা করা সহজ হয়েছে যে, আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং প্রাণিজগতের অন্য সবার সাথে আমাদের পার্থক্য বিস্তর। তাই যখন চার্লস ডারউইন দেখালেন, হোমো স্যাপিয়েন্সরা নিছক সাধারণ এক প্রজাতির প্রাণী, লোকজন ক্ষেপে উঠেছিল। এমনকি আজও অনেকেই সেটা মেনে নিতে চায় না। নিয়ান্ডারথালরা যদি টিকে থাকত তাহলে আমরা কি নিজেদেরকে অন্যভাবে ভাবতাম? বা হয়তো ঠিক এই জন্যই আমাদের পূর্বপুরুষেরা নিয়ান্ডারথালদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ওরা আমাদের এত কাছের যে ওদের উপেক্ষা করা ছিল দুঃসাধ্য, আবার এতটাই ভিন্ন যে সহ্য করাও ছিল কঠিন।

Sapiens: A Brief History of Humankind
Written by: Yuval Noah Harari

10/12/2025

Bacteriophage lysis 🦠

.

30/05/2025

Brain Bridge__[Part 1]

ব্রেইনব্রিজ: মস্তিষ্কের প্রতিস্থাপন পদ্ধতি এযাবৎকালের শ্রেষ্ঠ ও সবচেয়ে কার্যকরী আবিষ্কার।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chemiology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chemiology:

Shortcuts

Share