EDEN Nur English School

EDEN Nur English School Eden English School strives to be a globally recognized center of progressive educational excellence.

27/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পবিত্র ঈদ-উল-আযহার শুভক্ষণে ইডেন নূর ইংলিশ স্কুলের পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত অভিভাবক প্রিয় শিক্ষার্থী , শুভানুধ্যায়ী ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা।

ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হোক আমাদের জীবন। পবিত্র ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা।

আসুন, এই ঈদে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং মানবসেবার আদর্শে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করি।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং সবাইকে সুস্থ, নিরাপদ ও কল্যাণময় রাখুন।

ঈদ মোবারক।

20/04/2026

ইডেন নূর ইংলিশ স্কুলের প্রথম ব্যাচ আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য এস এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে।
সকলের দোয়া/আশীর্বাদ প্রত্যাশী।

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অফুরন্ত শুভেচ্ছা।আমাদের সবার জীবন আনন্দ,সুখ, শান্তিতে ভরে থাকুক। ঈদ মোবারক।
20/03/2026

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অফুরন্ত শুভেচ্ছা।
আমাদের সবার জীবন আনন্দ,সুখ, শান্তিতে ভরে থাকুক।

ঈদ মোবারক।

আমার পাহাড়সম পাপের বোঝা অনুতাপে ছুঁতে চায় আরশে আজীম ক্ষমা করো, পবিত্র মাসের প্রথম প্রহরেক্ষমা করো হে রহমানুর রহিম।
18/02/2026

আমার পাহাড়সম পাপের বোঝা
অনুতাপে ছুঁতে চায় আরশে আজীম
ক্ষমা করো, পবিত্র মাসের প্রথম প্রহরে
ক্ষমা করো হে রহমানুর রহিম।

15/02/2026

ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াছিন সেলিম এর বাবা শেখ আবদুল জলিল আজ ভোরে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
আজ দুপুর ২টায় খন্দকিয়াস্থ বায়তুল মামুর জামে মসজিদ( শেরখান দিঘির উত্তর পূর্বে) প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে

পিঠা উৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ঐতিহ্যের রঙে রঙিন এক দিন। মাঠজুড়ে স্টল, শিক্ষার্থীদের হাসি, আর পিঠার মিষ্টি গন্ধে ভরে...
01/02/2026

পিঠা উৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ঐতিহ্যের রঙে রঙিন এক দিন। মাঠজুড়ে স্টল, শিক্ষার্থীদের হাসি, আর পিঠার মিষ্টি গন্ধে ভরে ওঠে পুরো পরিবেশ। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি—প্রতিটি পিঠার স্বাদে মিশে থাকে আমাদের সংস্কৃতি ও শিকড়ের গল্প।
ইডেন নূর ইংলিশ স্কুল আজ সেজেছে রংগিন সাজে।
বাহারি রংগের পিঠা আর রকমারি স্টল, অভিভাবক আর শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহন সব মিলিয়ে ঝাকঝমক এক দিন পার করলো ইডেন।।
উদ্বোধন করেছেন - পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও দুর্গম গিরি লোৎসে একত্রে বিজয়ী একমাত্র বাংলাদেশী ডা: বাবর আলী।
বিশেষ অতিথি : মো: মুসলিম উদ্দিন
মাধ্যমিক উপজেলা একাডেমিক সুপারভাইজার
তাসমিন আখতার কাকলী
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
মাহাবুবুল আলম
ভারপ্রাপ্ত অধ্যক্ষ, খিতাপচর সুন্নিয়া মাদ্রাসা।
পোস্টকাল-০১.০২.২০২৬ বিকাল ৫.০৭ ঘটিকা

আগামীকাল রবিবার সকাল ৯ টায় ইডেন অঙ্গণ প্রস্তুত আপনাকে বরণ করতে। আপনি আসছেন তো?
31/01/2026

আগামীকাল রবিবার সকাল ৯ টায় ইডেন অঙ্গণ প্রস্তুত আপনাকে বরণ করতে। আপনি আসছেন তো?

ইডেন নূর ইংলিশ স্কুলেরগার্ডিয়ান ফেয়ার ও পিঠা উৎসব -২০২৬তারিখ-০১ ফেব্রুয়ারি -২০২৬সকাল ৯ টা থেকে বেলা ১টা ৩০ মি:উদ্বোধন ক...
30/01/2026

ইডেন নূর ইংলিশ স্কুলের
গার্ডিয়ান ফেয়ার ও পিঠা উৎসব -২০২৬

তারিখ-০১ ফেব্রুয়ারি -২০২৬
সকাল ৯ টা থেকে বেলা ১টা ৩০ মি:

উদ্বোধন করবেন -
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও দুর্গম গিরি লোৎসে একত্রে বিজয়ী একমাত্র বাংলাদেশী
ডা: বাবর আলী

আপনারা যথাসময় সবান্ধব আমন্ত্রিত।

27/01/2026

ইডেন নূর ইংলিশ স্কুলের উদ্যোগে
গার্ডিয়ান ফেয়ার ও শীত উৎসব -২০২৬
---------------------------------------------------------------------------
তারিখ- ০১ ফেব্রুয়ারি -২০২৬ ইং রবিবার
উদ্বোধন -সকাল ১০ টা
স্থান - ইডেন নূর ইংলিশ স্কুল প্রাঙ্গণ।
এতে থাকছে শীতের উপাদেয় পিঠা,ঝাল নাস্তাসহ রকমারি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ ফান গেমসসহ ব্যতিক্রমধর্মী বিভিন্ন আয়োজন। প্রতিটি ইভেন্টে আকর্ষণীয় পুরস্কার।
আপনারা সবান্ধব আমন্ত্রিত।

15/01/2026

-----শোকবার্তা---------

ইডেন নূর ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক হাফেজ শহীদুল্লাহ্ কায়সারের বটবৃক্ষতুল্য পিতা আজ ভোরে ইন্তেকাল
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)

তাঁর মৃত্যুতে ইডেন নূর স্কুল পরিবার গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তা'আলা উনাকে জান্নাতের সর্বোচ্চ মক্বাম দান করুন। আমিন।
এই কঠিন সময়ে ইডেন নূর ইংলিশ স্কুল কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে।

ইডেন নূর ইংলিশ স্কুলের পক্ষে-

মো: খালেদ মাহমুদ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
মাহনূর তাসনীম
প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল

Address

Haji Neyamat Ali Road, Shikarpur, Hathazari
Chittagong
4330

Opening Hours

Monday 08:30 - 14:00
Tuesday 08:30 - 14:00
Wednesday 08:30 - 14:00
Thursday 08:30 - 14:00
Sunday 08:30 - 14:00

Telephone

+8801896149791

Alerts

Be the first to know and let us send you an email when EDEN Nur English School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EDEN Nur English School:

Shortcuts

Share

Category