Skill development training center Ucd-1 Chittagong.

Skill development training center Ucd-1 Chittagong. training activities are in progress.

Department of Social Services, Skill Development Training Center (this is a Government Training Center) Activities: Computer training, sewing training, Aminship course etc.

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ এ উত্তীর্ণ   সকল শিক্ষার্থীদের জন্য  অভিনন্দন ও শুভকামনা ❤
10/08/2026

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জন্য অভিনন্দন ও শুভকামনা ❤

জরুরি বিজ্ঞপ্তিফ্যামিলি কার্ড শুমারি–২০২৬তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রার্থী বাছাইয়ের সংশোধিত সাক্ষাৎকার (Walk-in...
28/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রার্থী বাছাইয়ের সংশোধিত সাক্ষাৎকার (Walk-in Interview) সময়সূচী

সংশ্লিষ্ট সকল আবেদনকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রার্থী বাছাইয়ের সংশোধিত ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview)-এর সময়সূচী প্রকাশ করা হয়েছে।

সকল আবেদনকারীকে নির্ধারিত তারিখ, সময় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

28/07/2026
শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সম্পন্নদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম...
27/07/2026

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সম্পন্ন
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অদ্য ২৭/০৭/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় মোমিন রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত জনাব আলহাজ্ব রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, নুর জাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাংগীর মোস্তফা, সদস্য রাবেয়া খাতুন শিমুল, আশিকুল আলম, প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী, রানু ভট্টাচার্য, কাউসার জান্নাত মুক্তা প্রমুখ। অনুষ্ঠান শেষে মোট ১২০ জন প্রশিক্ষণার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ০৬ মাস মেয়াদি কোর্সের সনদপত্র বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার পাশাপাশি দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া ও আমাদের দেশের বেকারত্ব দুরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেয় বলেও তিনি উল্লেখ করেন।

📢📢🗞️🗞️🎩সনদপত্র বিতরন অনুষ্ঠান কর্মসূচি জুলাই -ডিসেম্বর ২৫খ্রি.,অক্টোবর-ডিসেম্বর ২৫খ্রি.সেশনেরসকল কৃতকার্য পরীক্ষার্থীদের...
26/07/2026

📢📢🗞️🗞️🎩সনদপত্র বিতরন অনুষ্ঠান কর্মসূচি
জুলাই -ডিসেম্বর ২৫খ্রি.,অক্টোবর-ডিসেম্বর ২৫খ্রি.সেশনের
সকল কৃতকার্য পরীক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
অনুষ্টানের স্থান: শহর সমাজসেবা কার্যালয়-১,১২৪,মোমিন রোড,আন্দরকিল্লা, চট্টগ্রাম
অনুষ্টানের সময়সূচি: ২৭শে জুলাই ২০২৬খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা

বি.দ্র, সবাই রেজিষ্টেশন কার্ড সঙ্গে নিয়ে আসবেন এবং যথাসময়ে অনুষ্টানে অবশ্যই উপস্থিত থাকবেন।
২৭/৭/২৬ বিকাল ৩:০০ঘটিকা।
, সবাই বিকাল ৩:০০ টায় উপস্থিত থাকবেন অবশ্যই।

📢📢পরীক্ষা স্থগিত প্রসঙ্গেফ্যামিলি কার্ড শুমারি-2026 উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণে...
25/07/2026

📢📢পরীক্ষা স্থগিত প্রসঙ্গে
ফ্যামিলি কার্ড শুমারি-2026 উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণের সাক্ষাৎকারের (walk in interview) সময়সূচি স্থগিতকরণ এবং আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

🗣️ সাক্ষাৎকার (ওয়াক ইন ইন্টারভিউ)    ফ্যামিলি কার্ড শুমারি- ২০২৬ এর শুমারি চলাকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আব...
25/07/2026

🗣️ সাক্ষাৎকার (ওয়াক ইন ইন্টারভিউ)

ফ্যামিলি কার্ড শুমারি- ২০২৬ এর শুমারি চলাকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা ও তথ্যাদি যাচাই আগামী ২৬/০৭/২০২৬ খ্রি: রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হতে শুরু হবে👈

স্থানঃ আন্ঞলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়,চট্টগ্রাম সিটি কর্পোরেশন, লালদিঘীর দক্ষিণ পাড়,চট্টগ্রাম।

📢📢📢জরুরী নিয়োগ বিজ্ঞিপ্তবিশেষ দ্রষ্টব্য:: আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫/৭/২৬খ্রি.  শনিবার দুপুর ২ টা পর্যন্ত।পরীক্ষার তারি...
23/07/2026

📢📢📢জরুরী নিয়োগ বিজ্ঞিপ্ত
বিশেষ দ্রষ্টব্য:: আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫/৭/২৬খ্রি. শনিবার দুপুর ২ টা পর্যন্ত।
পরীক্ষার তারিখ:২৬/৭/২৬ খ্রি.
যারা এখনো আবেদন করেন নি অবশ্যই সরাসরি অফিসে এসে শনিবার জমা দিবেন।
সারাদেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ডের শুমারী কার্যক্রম শুরু হবে আগামী ০১.০৮.২০২৬
তারিখ হতে। শুমারী কার্যক্রম সফল করার জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

সারাদেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ডের শুমারী কার্যক্রম শুরু হবে আগামী ০১.০৮.২০২৬ তারিখ হতে। শুমারী...
22/07/2026

সারাদেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ডের শুমারী কার্যক্রম শুরু হবে আগামী ০১.০৮.২০২৬ তারিখ হতে। শুমারী কার্যক্রম সফল করার জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

🥻ড্রেস মেকিং কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস👗👗✂️ সেলাই কাজ শিখুন নিজেই স্বাবলম্বী হোন 👗🎓ফ্যাশন ক্যারিয়ার শুরু হোক আজ থেকেই!...
20/07/2026

🥻ড্রেস মেকিং কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস👗
👗✂️ সেলাই কাজ শিখুন নিজেই স্বাবলম্বী হোন 👗🎓ফ্যাশন ক্যারিয়ার শুরু হোক আজ থেকেই!
ড্রেস মেকিং ও টেইলরিং কোর্সে ভর্তি চলছে..
📅 জুলাই-সেপ্টেম্বর,অক্টোবর -ডিসেম্বর ২০২৬সেশন
শুরু হতে যাচ্ছে টেইলরিং (কাটিং ও সেলাই), ০১/০৭/২০২৬ নতুন ব্যাচ শুরু হবে।
একেবারেই নতুন অর্থাৎ যাদের সেলাই, বিষয়ে কোন ধারণা নেই, বা অল্প কিছু জানেন তাদের জন্য আমাদের এই প্রশিক্ষণ।
👗‍(শুধুমাত্র লেডিস আইটেইম শেখানো হবে👩‍🦰)
✂️টেইলরিং কোর্সটিতে যা যা শেখানো হবে 👇
১.মেজারমেন্ট নেয়ার পদ্ধতি।
-বডি থেকে মেজারমেন্ট নেয়া।
-জামা থেকে মেজারমেন্ট নেয়া।
২.মেজারমেন্ট চার্ট রেডি করার পদ্ধতি।
৩. প্রয়োজনীয় উপকরণ ও মেশিন পরিচিতি এবং ব্যবহার পদ্ধতি।
৪.সেলাই মেশিন ব্যবহার করে সেলাই করার সহজ পদ্ধতি ও এ সংক্রান্ত প্রয়োজনীয় খুটিনাটি টিপস।
🧷কর্মশালার বিস্তারিতঃ--
১)কামিজ
২/সালোয়ার
৩/বেবি ফ্রক
৪/নামাজের হিজাব
৫/ছয় কাটের পেটিকোট
৬/বাচ্চাদের নিমা
৭/ছয় কাটের কামিজ
৮/ব্লাউজ
৯ /কাফতান
১০/স্কার্ট
১১/লেহেঙ্গা
১২/সারারা
১৩/নাইরা কাট ড্রেস
১৪/প্লাজো
১৫/ইজার প্যান্ট
১৬/গোল পেটিকোট
১৭/গাউন
১৮/ধুতি পাজামা
১৯/ফতুয়া
২০/কুচি ফ্রক
২১/ স্মার্ট ব্লাউজ সহ ইত্যাদি আইটেম ও বিভিন্ন ডিজাইন
(আফগানি সালোয়ার, আবায়া,পাকিস্তানি সালোয়ার,ফিতা মেসকি,চুরি ধারি পাজামা)
স্টুডেন্ট ১০০% শিখতে না পারলে তাকে আবার পরবর্তী ব্যাচে ক্লাস করার সুযোগ দেওয়া হয়।
🌟 কোর্স সমূহ:
✅ ‌ড্রেস মেকিং ও টেইলরিং কোর্স – ৩ মাস
✅ ‌এডভান্স টেইলরিং মাস্টার কোর্স – ৪ মাস

🏫 আমাদের বৈশিষ্ট্য:
✨ হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ
✨ প্রজেক্ট ভিত্তিক কাজের সুযোগ
✨ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিক নির্দেশনা
✨ কোর্স শেষে সরকারি সনদপত্র প্রদান
🎓 কোর্সটি উপযোগী:
👩‍🎓শুধুমাত্র মহিলাদের জন্য
🧵 যারা নিজস্ব টেইলরিং বা বুটিক ব্যবসা শুরু করতে চান
💼 যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী

📍 প্রতিষ্ঠান:
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র
শহর সমাজসেবা কার্যালয়-১,
১২৪,মোমিন রোড,আন্দরকিল্লা,চট্টগ্রাম
📞 যোগাযোগ: 01937 20-40-33
📢 ভর্তি ফরম বিতরণ চলছে!
🎯 ভর্তির শেষ তারিখ: ৩০ জুন২০২৬
🕘 সময়: সকাল ৯টা – বিকাল৫টা পর্যন্ত
🚀 সীমিত আসনে ভর্তি চলছে!
আজই ভর্তি হয়ে হয়ে উঠুন একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার!

Address

124 Momin Road, Anderkilla
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801937204033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skill development training center Ucd-1 Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Skill development training center Ucd-1 Chittagong.:

Shortcuts

Share

Category