From: A junior
To: প্রিয়তমা নিতু (Sayeda Farhana Nitu)
Tomake onek ageh theke posondo kori kintu bola hoinai
Onkbar tomake bojahnor chesta korchi kintu tumi bujona
Tumi notice korona naki icha kore amon koro ami bujihna Tmr shate only akbar kotha hoiyeche. dekha hoiyeche onk bar kintu tomake bojate bertho ami. jano nitu onek kharap lage jei manush take mon diyechi she mukh fire takaina onuvuti bujeh nah kintu shotti ki janoh mon diyechi tomake valobashe felechi
তোমাকে ভালবাসি নিতু❤️
CCPC Crush and Confession of BBA-P & Management
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CCPC Crush and Confession of BBA-P & Management, College & University, Chittagong.
From: আজানা কেউ একজন
To: Fahad Hossain
CCPC (ব্যাচ জানি না)
Dear Fahad
যে দিন তোমার ছবি দেখেছিলাম প্রথম সেদিন তোমাই খুব পছন্দ হয়েছিল। কিন্তু ভেবেছিলাম এত সুন্দর কেউ হয় নাকি। পরে যখন দেখলাম তোমাকে প্রথম ক্যাম্পাসে তখন দেখলাম তুমি আসলেই অনেক সুন্দর। তোমার চোখ দুটি অনেক মায়াবী। তোমার হাসিটাও অনেক মিষ্টি। তুমি অনেক শান্ত শিষ্ট ছেলে ।তোমাকে কিছু দিনই হলো দেখা কিন্তু এতো বেশি কাউকে কোনো দিন পছন্দ হয় নি বা ভালো লাগে নি।তোমার মাঝে এমন কিছু আছে যা অন্য জনের মধ্যে আমি কখন দেখিনি তাই মনে হয় তোমাকে অনেক বেশি পছন্দ হয়েগেছে আমার।
তোমার জন্য ২ লাইন গানের:
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ইতি,
তুমি যেখানেই থাকো না কেনো ভালো থেকো আশা করা একজন।🥰🥰
কায়েস আহমেদ
বিবিএ ১ম বর্ষ
কলেজে ভর্তি হওয়ার পর একদিন ফ্রেন্ডদের সাথে এড হওয়ার জন্য ফেসবুকে স্ক্রল করছিলাম। তখন হঠাৎ আপনার আইডিটা সামনে আসে। আইডি তে ঢুকে আপনার ডিপি দেখে আপনার উপর ক্রাশিত হয়েছিলাম। কারন টা ছিল আপনার হাসি। কোনো ছেলের হাসি এত সুন্দর হয় জানতাম না। এরপর থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় স্টোক করতাম। তারপরও ভাবতাম হয়তো আপনার পিক গুলো এডিট করা। এরপর যেদিন সর্বপ্রথম আপনাকে সরাসরি দেখেছিলাম সেদিন আরো এক দফা ক্রাশিত হলাম। সেদিন সত্যি বিশ্বাস হলো কোনো ছেলের হাসিও সুন্দর হতে পারে। আপনাকে সামাসামনি প্রোপোজাল দেওয়ার সাহস আমার নাই। এছাড়াও আমি এটাও জানি। আপনি রিলেশন যাবেন না। তাই প্রোপোজাল দেওয়ার কোন ইচ্ছা নাই। কিন্তু যার কাছে চাইলে আমি আপনাকে পেতে পারি তাঁর কাছে সবসময় আপনাকে নিজের ব্যক্তিগত মানুষ হিসেবে চাইবো। পাওয়া না পাওয়া তাঁর হাতে। ইনশাআল্লাহ আল্লাহ দিবেন।
আর হ্যাঁ প্লিজ কলেজ মিস দিয়েন না। আপনাকে কলেজ টাইমে প্রচন্ড মিস করি 😓😓😓
Nazia Nur
2nd semester (বিবিএ প্রফেশনাল)
আসসালামু আলাইকুম,
আমি কি বলে শুরু করবো আমি জানি না।সেদিন আবৃত্তি করতে গিয়ে প্রথম দেখি আপনাকে।স্যারের সাথে কথা বলছিলেন।আর আমার চোখ দুটো সে দিকেই থমকে যায়।কাজল কালো দুটো চোখ।যেন সে চোখ দু'টোর গভীরতা সাগরের চেয়ে গভীর।চঞ্চলতার প্রেমে পরতে যেন দায়বদ্ধ।এতো কথা মানুষ কেমনে বলে?
আমি শুধু আপনাকে মুগ্ধ হয়ে দেখে ছিলাম। এতোটাই নির্মল লাগছিলো।খুব কাছের থেকে আপনাকে দেখছি নিয়ম করে।সারাটা জীবন দেখতে চাই।আজীবন 🥀❣️
Mujib Belali
Management 4th year
আপনাকে যখন প্রথম দিন ক্যাম্পাসে দেখিছিলাম তখন থেকে আমি আপনার ওপর ফিদা। আপনাকে আমার খুব ভালো লাগে 🥰
তোমার বুকে ভালোবাসার মতো দ্যাখতে যে ফুলটা ফুঁটে আছে সেটা আমাকে দাও! অহেতুক অবলীলায় ঝরে যেতে দিওনা।... ভালোবাসা অবজ্ঞা অবহেলায় মরে যায়।
এখন আপনি কলেজে আসেন না কেনো। এখন থেকে প্রতিদিন কলেজে আসবেন। আপনাকে না দেখলে আমার যে একটু ও ভালো লাগে না😰
From:আপনার মৌনতায় মুগ্ধ একজন।
To: ফারিয়া (BBA 7th Semester)
তোমার ভ্রমর কৃষ্ণ চুল,
তোমার জন্যই সব ভুল।
আপনাকে কিভাবে আমার করে পাইবো, সেই রাস্তা আমার জানা নেই। কিন্তু সৃষ্টিকর্তার কাছে চাইলে তিনি কখনো অপূর্ণ রাখেন না তাই সৃষ্টিকর্তার কাছেই আপনাকে।
তারপরও মন বলে....
ওহে কি করিলে বলো পাইব তোমারে ,
রাখিব আঁখিতে আঁখিতে।
দূর থেকে ভালোবেসে গেলাম তবে নিজের করে চাইতে কখনোই ভুলি না।
আপনার সব চিন্তা-ভাবনা- ইচ্ছা-কাজের আমি স্বীকৃতি দিবো। আপনাকে ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে, সুসংবাদে ,শোকে,রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো, ইনশাআল্লাহ । আপনাকে সঙ্গ দিবো সর্বদা।
Tumpa or Tuum paa?
Management 3rd year..
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা❤️
ফেইসবুক এ কয়েকবার রিকুয়েষ্ট পাঠানোর পর ও রিকুয়েষ্ট এক্সেপ্ট হলো না৷ বিষয়টা ভালোই অপরিচিতদের পাত্তা না দেয়াই ভালো। কিন্তু আমাকে তো দিতেই পারো৷
তোমাকে আমি ২০২১ থেকে চিনি। কিন্তু তখন এতো ভালো লাগেনি। এরপর এতো এতো করোনার বন্ধে আর কখনো কলেজে দেখিনি তোমাকে।
NBO এর প্রোগ্রাম এ দেখেছিলাম। তখনই ক্রাস খেয়ে গেলাম। কিন্ত কখনো সামনাসামনি বলতে পারবো কিনা জানিনা।
এরপর পিকনিক এর দিন কয়েকবার চোখাচোখি হয়ে গিয়েছিলো তোমার সাথে। খেয়াল করেছো কিনা জানিনা।
তুমি সিংগেল নাকি মিংগেল জিজ্ঞেস করবো না। কারন আমাকে দেখলে তুমি এমনিতেই ফিদাহ হয়ে যাবে। এরপর বাকিটা ইতিহাস আরকি।
একটা মজার বিষয় কি জানো তোমার গলার আওয়াজটা সাত মেইল দূর থেকেও শোনা যায়৷ এবং আমি শুনতে থাকি।
আর একটা কথা বলার ছিলো।চুল গুলো বেধে রাখিও। আমারই নজর লেগে যেতে পারে।
লাস্ট কথা, আই লাইক ইউ।লাভ টা নাহয় পরে হবে৷
14/02/2023
❤️
Confession #0088
Omar Gani Tuhin
Professional BBA(2016-2017)
আপনি ক্যাম্পাস থেকে যাওয়ার পর ক্যাম্পাসটা কেমন খালি খালি লাগে।খুব মিস করি আপনাকে। আপনি ক্যাম্পাসের পেয়ারা চুরি করে পেয়ারা খান সেইটা দেখতেই আমার কেমন জানি ভালো লাগতো। অনেক কিউট লাগে আপনাকে।মাঝেমধ্যে আসবেন ক্যাম্পাসে।আপনাকে দেখি না অনেকদিন। আর
আর হ্যা, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে।আপনাকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
ইতি
আপনার ই পরিচিত
**দেখি খুজে বের করেন।কালকের মধ্যে খুজতে পারলে আপনাকে আমি প্রপোজ করবো**
Confession #0087
Ukti Dey
Management 2nd year
শুনো, কেমন আছেন আপনি?আপনাকে আজকাল দেখা যায় না কেন?কি নিয়ে এত বিজি আপনি?চোখের সামনে থেকে একদম হারিয়ে গেলেন যে, অনেক দিন হয় দেখি না। বন্ধের দিন ছাড়া আমি ডেইলি কলেজ যাওয়া শুরু করলাম আপনার জন্য তাও যদি দেখা না পায় তবে আমার কষ্ট যৌক্তিক। তাই না? কতদিন হলো মাস্কের পিছনে আপনার সুন্দর সিগ্ধ হাসিতে আর সে অপলক চোখের চাহনিতে ডুবছি না। আচ্ছা! এখন তো কেউ মাস্ক পরে না আপনি কেনো পড়েন? ফেসবুকের ছবি গুলোও পাবলিক করা না কেন? যারা আপনাকে দূর থেকে দেখে শান্তি পায় তাদের কেন এত কষ্ট দিচ্ছেন? আমি জানি না আপনি ব্যাক্তিগত ভাবে কেমন আপনার সাথে মেশার মত ভাগ্য আমার হয়নি তবে আমি এটা জানি কেউ ১০০% ভালো হয় না কেউ বা ১০০% খারাপ সবার ভালো খারাপ দিক থাকবেই। আপনি অনেক ডোন্ট কেয়ার মাইন্ডেড মেয়ে যা বুঝলাম। আশেপাশে অনেকেই আপনার দ্বারা ইগনোরড হয়েছে শুনলাম,ভালোই লাগলো।মেয়েদের যে আত্মসম্মানে ভরপুর থাকতে হয়!! আপনাকে দুর থেকে দেখেই এত ভালো লাগে যে কখনো কাছে গিয়ে মিশতে ইচ্ছা হয়না, এত প্রাণবন্ত সারাক্ষণ হাসি খুশি মেয়ের প্রেমে কে না পরে বলুন? তাই কাউকে এক তরফা ভালোবেসে যাওয়ার সাহস নেই আমার মাঝে। আপনার ভবিষ্যতের সে "তুমি" টা খুবই ভাগ্যবান হবে।
শুনুন...
You are the poetry,I can't stop reading.
You are the star,I can't touch.
You are the book,I don't understand.
You are the music,I don't get bored listening for thousand times.
You are the history of me!
You are the instinct that makes me alive,happy or sad.
You are the mistake,I love to do again and again.
You are the home that made me homeless.
Yet i wait to be with you.
Yet I wish to love you.
Confession #0086
To -
Rokon Uddin, BBA (P) Finance
কেমন আছেন রকু জান? আপনাকে আমার একদম শাকিব খানের মত লাগে। আপনার ও কি, একটা বুবলি আর একটা অপু আছে? আপনার ভাব-ভঙ্গিমা নরেন্দ্র মোদী দেখলে নিশ্চই সীট ছেড়ে এসে বলবে রোকন তুমি ভারত শাসন করো। কি সুইট চেহারা। কি ন্যায়বান। ওমাই গড। এতো সুইটনেস নিয়ে কীভাবে থাকেন? সুইটনেস & এটিটিউডের ভারেই বুঝি আপনার কাধটা ঝুকে গেছে? আপনি যখন যেকোন অপরাধের কুইক একশান নেন, ওসিদের সাথে মিটিং করেন,আমার ও ইচ্ছা করে কুইকলি গিয়ে আপনাকে প্রপোজ করি। আপনি মানবাধিকারের কর্মী না হয়ে অটিজম এর কর্মী হলে ভালো মানাতো। আপনি অনেক জ্ঞানী, শিক্ষিত, মার্জিত, ডিসিপ্লিন্ড। আপনাকে দেখে আমি শুধু মুগ্ধ হই প্রতিদিন।
কাল লাল পাঞ্জাবি + মুজিব কোট + সবুজ পায়জামা+ লাল সবুজ শাল পড়ে ছবি তুলে আপলোড দিয়েন। প্লিজ প্লিইইইইইইজজজজ…… অপেক্ষায় থাকব এই আমি।
ইতি - তোমার আশেপাশেই ঘুরঘুর করা কেউ
Confession #0085
Swagata Bhattacharjee
BBA- 13th Batch
ভেবেছিলাম নিজের মাঝেই রাখব। কিন্তু পারলাম না। যে তাড়নাটা বয়ে বেড়াচ্ছি বিগত বছরগুলো তা আজ প্রকাশ হোক। অথচ আমাদের কখনো কথা হয়নি। তুমি হয়তো দেখেছ আমাকে, এমনও হতে পারে কখনও খেয়ালও করোনি। না করাটাই স্বাভাবিক কারণ বিশেষ কিছু যে নেই আমার মাঝে। তোমাকে প্রথমবার দেখেই আমার ভালো লাগে। ভালো লাগার পর তোমাকে একটুখানি দেখার জন্য ছটফট করতাম আমি। কখনো দেখাও হতো বৈকি! মনের যে আকূলতা থেকে তোমাকে দেখতাম, দেখতে চাইতাম এটা কখনো বুঝতে দিইনি তোমাকে। চোখে চোখে খুঁজতাম তোমাকে, একটুখানি দেখা হতো চোখের পলক ফেললে যতটুকু দেখা হয় ঠিক ততটুকু। এর বেশিক্ষণ চেয়ে থাকার সাহস আমার ছিল না। অথচ তোমার দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দিতে ইচ্ছে করে, এক বর্ষা কিংবা বসন্ত। তখন তুমি কদাচিৎ ক্যাম্পাসে যেতে বোধয়। তেমন একটা দেখতাম না, হয়তো ক্লাসে থাকতে তুমি কিংবা আমিই হয়তো।
আমি একটা রহস্য বুঝতে পারছি না স্বাগতা; তোমাকে কেন বারবার মনে পড়ে আমার। দিনের মধ্যে কতবার যে মনে পড়ে হিসেব রাখতে পারি না। অথচ তোমার সাথে কখনো আমার কথা হয়নি সুখস্মৃতি দূরে থাক্! যদি এমন স্মৃতি থাকত তবে মনে পড়াটা স্বাভাবিক ধরে নিতাম। কিন্তু কেন তোমাকে আমি এত ভাবি? কেন আমার মনের মধ্যে তোমার এত বিচরণ। কেন তোমায় নিয়ে এত ভাবনা আসে আমার? অনেক চিন্তা করেছি কিন্তু কোন সুরাহা পেলাম না খুঁজে। শুধু মনে হয় তোমাকে আমি হাজার বছর ধরে চিনি; বহুবার আমাদের দেখা হয়েছে; অনেক সুখস্মৃতি রয়েছে। তোমার নামটাই আমার এত পছন্দের এত ভালো লাগে, তোমাকে কত ভালো লাগে বোঝাতে পারব না। আচ্ছা আমি যদি তোমার নাম দিই হেমনলীনি বা হেম তুমি কি রাগ করবে। তুমি হেম এর মত যে আমার স্বপ্নে আঁকা চরিত্র। যাকে যত্ন করে গড়ে তুলি আমি। তার বৈশিষ্ট্য তোমার মতই। হয়তো তুমিই তা।
দেখো স্বাগতা, তোমার মত অতগুণ আমার নেই। তোমার মত অত পরিপাটি নই, পোষাক নিয়ে কোন সচেতনতা নেই, গান জানি না। তবে মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে শোনাতে পারি। সাধারণ উষ্কখুষ্ক হয়ে থাকি। বহির্মুখী ও অন্তর্মুখীর মাঝামাঝি কিছু থাকলে সেরকম। একদম সাধারণ বলতে পারো। কোন পারিপাট্য নেই আমার মাঝে। তোমার মত করে আমায় তুমি গড়ে নিও। আমার কাছে তুমি এরকম Jonne Donne যেমনটা বলেছেন "She's all states and all princessess I, Nothing else is." এটাও মনে রেখো যে, আমি তোমার রূপে ভুলিনি।
আচ্ছা, স্বাগতা তুমি কি ভালো লাগা বোঝ? এটা তো ক্ষণিকের, তাই না? দেখো তোমাকে আমি শেষবার দেখেছি কত বছর আগে মনে নেই। ভালো লাগা হলে তা এত দিন স্থায়ী হতো কী? এটা নিশ্চই ভালোবাসা। আমার দিক থেকে। 'আমি বলছিনা আমাকে তোমার ভালোবাসতে হবে। আমরা কথা বলতে পারি। দুজন-দুজনকে চিনতে বা জানতে পারি। কোন এক ক্লান্তিহীন বিকালে দেখা করতে পারি, গল্প করতে পারি। এরপর আমার সাধারণত্বে বা গুণহীনতায় একটু যদি তোমায় মুগ্ধ করে বা আমাকে যদি তোমার ভালো লাগে। তবে আমরা একটা সম্পর্কে যেতে পারি। 'আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, তুমি একজন উদ্যোক্তা যেখানে অনেক সময় ব্যয় হয়, তুমি গান জানো, নাচ জানো; সেসব অনুশীলন, বাসারও টুকটাক কাজ, তার সাথে সিসিপিসি'র ২দিন পরপর এই পরিক্ষা সেই পরিক্ষা। তার মধ্য থেকেও সপ্তাহ, পাক্ষিক কিংবা মাসে একটু যদি সময় তোমার হয় যদি দেখা হয় আমাদের। সেই মুহূর্তে তোমার সান্নিধ্যে তোমার ব্যক্তিত্বে ও তোমার কথায় আমি পরম তৃপ্ত হবো। তোমার কাছ থেকে শিখব, জানব ও অনুধাবন করব। তোমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি। তোমার নূন্যতম অবমূল্যায়ন আমি করব না। যেটাতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করবে সেটা আমারও স্বাচ্ছন্দ্যবোধ হবে। আমিও মানুষ আমার ভুলত্রুটি থাকবে তা তুমি তোমার মনে করে নিও, শুধরে দিও।
এ মুহূর্তে আমি একটা সমুদ্রে সাঁতরাচ্ছি। একটা অবলম্বন হলে আমি পার করতে পারব এক মহাসমুদ্র। আর সেই অবলম্বনটা আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারছি না। তুমি কি আমার সে অবলম্বন হবে? তোমার হাত ধরে আমি সে মহাসমুদ্র পার করতে চাই। 'তুমি ছেড়ো না হাত পথে যদি আঁধার আসেই নেমে, গ্রহণ যত করো আমায়, ততই বাঁধো প্রেমে।'
অাচ্ছা, মাঝেমধ্যে আমাদের যদি দেখা হয় তুমি আমায় গান শোনাবে? তোমার গলায় ফোক খুব ভালো যায়। তবে আমি রবীন্দ্র শুনব। তোমার কোলে মাথা রাখব, তুমি হাত বোলাবে চুলে কপালে আর গুনগুন করে গেয়ে উঠবে, উচ্চাঙ্গ ফ্লেভারে স্লথ হয়ে আসবে কোন সুর। সেটা হতে পারে, ''চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে...'' "ভালোবেসে সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে....'' আমি স্বর্গীয় পরিবেশ অনুভব করব, দখিনা বাতাস হালকা করে ছুঁয়ে যাবে। আর আমি তলিয়ে যাব জাগতিক সমস্ত কিছু ভুলে মহাসুখে স্বাচ্ছন্দ্যে অনুভবে তোমার ভাবনায়; এতটুকু আমি তোমার কাছে চাইতেই পারি। মাঝেমাঝে আমি তোমাকে পড়ে শোনাব নৌকাডুবি, চোখের বালি কিংবা শেষের কবিতার কিছু অংশ।
রিক্সায় চড়বো। তুমি হাসবে, তোমার ভাঙা দাঁত ঝিনুকের মত ভেসে উঠে হালকা টোল পড়বে গালে আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব! এত সুখ ভাবতেই আমার শিহরণ জাগে, এত সুখ হয়তো ভাবনাতেই সম্ভব।
তুমি কী হাসছ এসব শুনে? ঠাট্টা করছ? সত্যি আমি তোমায় নিয়ে ভাবি, আমার ভাবতে ভালো লাগে। আমাকে তোমার ভালো না লাগতে পারে। কিন্তু আমি যদি এসব ভাবি আমার যদি তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে এতে অপরাধ তো কিছু নেই, তাই না? তুমি হাসো, তোমার যদি ভালো লাগে তবে হবে না হয় হবে না। আমি আমার ভালো লাগার কথা তোমাকে বলে দিলাম। আমার আর আফসোস থাকবে না। তুমি জেনে রেখো, তোমাকে কেউ একজন খুব পছন্দ করে, খুব ভাবে তোমাকে নিয়ে। ভালোওবাসে হয়তো। যদিও সেটা ভালোবাসার সংজ্ঞার মধ্যে পড়ে কিনা জানি না।
আচ্ছা স্বাগতা, তোমার কি কেউ আছে? তুমি কি কাউকে ভালোবাসো? তবে বলে দিও। তোমার সামনে কখনো আসব না। আমি না হয় অর্ণবের গানের একটা কথার মত, "আমি লুকিয়ে থেকে শেষে হারিয়ে যাব, তুমি সংসারি কাঠ মাঠে জ্বালিয়ে যাবে...।" বা Jone Donne যেভাবে বলেছেন সেভাবেই আমিও তোমাকে বলে নাই হয়ে যাব- "For God's sake, hold your tongue and let me love."
দেখো, আমি তোমাকে পরিচয় দেব। তবে দুটো শর্ত আছে। আমাকে জানার পর তোমার যদি আমায় ভালো না লাগে তবে তা সরাসরি বলে দিতে হবে। পছন্দ না হলে তোমার মাঝে রাখতে হবে ব্যাপারটা। যদি পছন্দ হয় তবে কোন শর্ত নেই।
Franchis Bacon বলেন, ''It is impossible to love and wise." তোমার প্রেমে তোমার ভালোবাসায় আমি জ্ঞানী হতে চাই না। বোকাসোকা হয়ে থাকতে চাই। তোমার চোখের দিকে তাকিয়ে এ জীবনটা অনায়াসে কাটিয়ে দিতে পারি।
তোমাকে নিয়ে যা ভেবেছিলাম তার ১% ও লেখা হয়নি। কতকিছু বাদ পড়ে গেছে। অথচ তোমাকে নিয়ে ভাবনার সমস্ত কিছু লিখতে গেলে কয়েকটা উপন্যাস হবে। তোমায় নিয়ে লিখতে পারি এক পৃথিবী!
স্বাগতা, এক পৃথিবী লেখার সুযোগটা দাও প্লিস। তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো বাস্তবায়ন করতে দাও।
এ রবীন্দ্রসংগীতটা যেন গাইতে পারি তোমার সামনে। সুরে না লাগুক তাকে কী, অনুভুতি তো প্রকাশ করতে পারি!
"আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ সুরেরও বাঁধনে-
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।।"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chittagong
4002