Arif's Accounting Care

Arif's Accounting Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif's Accounting Care, Education, Chittagong.

যে বইয়ের লেখকরা নকল করে, সেই বইয়ের ছাত্ররা তো নকল করবেই
17/01/2023

যে বইয়ের লেখকরা নকল করে, সেই বইয়ের ছাত্ররা তো নকল করবেই

বিবৃতিতে বলা হয়, ‘ওই অধ্যায়ের আলোচিত অংশটুকু লেখার দায়িত্বে আমরা দুজন না থাকলেও সম্পাদক হিসেবে এর দায় আমাদের ওপর.....

বিবিএস ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশ করবিধির নিচের এই অংকের সমাধান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে...
02/01/2023

বিবিএস ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশ করবিধির নিচের এই অংকের সমাধান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে

ভিডিও লিংক
https://youtu.be/4OU0PAj4Hc0

বিবিএস ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশ করবিধির নিচের এই অংকের সমাধান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে...
01/01/2023

বিবিএস ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশ করবিধির নিচের এই অংকের সমাধান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে

ভিডিও লিংক
https://youtu.be/aETPTpywFws

01/01/2023

#বিবিএস ২০১৯-২০ ; ২য় বর্ষ ; #বাংলাদেশ_করবিধি ; কর বর্ষ ২০২২-২৩ ;

#বেতন খাতের আয় ১ম পর্ব
https://youtu.be/5kDb9G1Qyfo

#বেতন খাতের আয় ২য় পর্ব
https://youtu.be/Bpz20gczAOU

#বেতন খাতের আয় ৩য় পর্ব
https://youtu.be/O7aoieX2wCQ

#বেতন খাতের আয় ৪র্থ পর্ব
https://youtu.be/35J0af_9Luk

#বেতন খাতের আয় ৫ম পর্ব
https://youtu.be/XK6xboxKe-A

10/12/2022

(𝟏𝐬𝐭 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 এ 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 ফর্ম দেওয়া আছে।)

তুমি কী 𝐇𝐒𝐂'𝟐𝟑 ব্যাচের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী? ফার্স্ট ইয়ার হেলায়ফেলায় শেষ করে এখন সেকেন্ড ইয়ারে উঠে টেনশন করছো কিভাবে অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে এইচএসসি ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করবে? চিন্তার কোনো কারণ নেই, চকবাজারে 𝐀𝐫𝐢𝐟'𝐬 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐂𝐚𝐫𝐞 তোমাদের জন্য নিয়ে এসেছে 𝐇𝐒𝐂'𝟐𝟑 রেগুলার একাডেমিক ব্যাচ। যেখানে 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠, 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐞, 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 বিষয়গুলোর একদম বেসিক থেকে শুরু করে টেস্ট পেপার সলভ পর্যন্ত অত্যন্ত আন্তরিকভাবে শেষ করাবেন অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক এ আর আরিফুল ইসলাম।

কী বিশ্বাস হচ্ছে না! ভর্তির পূর্বে মাত্র ৩০ জন শিক্ষার্থীর জন্য 𝐀𝐫𝐢𝐟'𝐬 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐂𝐚𝐫𝐞 এর পক্ষ থেকে ১৭ই ডিসেম্বর হতে সপ্তাহব্যাপী ফ্রী যাচাই ক্লাসের সুযোগ রাখা হয়েছে। তো আর দেরি কেনো! ডেসক্রিপশনে দেওয়া 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 ফর্ম পূরণ করে যাচাই ক্লাসে তোমার অংশগ্রহণ নিশ্চিত কর। প্রথম ৩০ জন শিক্ষার্থীকে যাচাই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।

বিস্তারিত জানতে ইনবক্স করো অথবা কল করো 𝟎𝟏𝟖𝟏𝟕𝟐𝟓𝟒𝟔𝟐𝟕 এ নম্বরে।

 #কারবারি বাট্টা : নগদে বা ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় পণ্যের মূল্য তালিকা থেকে যে ছাড় দেওয়া হয়, তাকে কারবারি বাট্টা ...
23/11/2022

#কারবারি বাট্টা : নগদে বা ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় পণ্যের মূল্য তালিকা থেকে যে ছাড় দেওয়া হয়, তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা নগদান বহিতে লিপিবদ্ধ হয়না।

উদাহরণ : আসিফের নিকট থেকে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয়। এ বাট্টাটি কারবারি বাট্টা।

#নগদ বাট্টা : দেনা – পাওনা পরিশোধের সময় যে পরিমান টাকা ছাড় পাওয়া বা দেওয়া হয় তাকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়। নগদ বাট্টা দু প্রকার

১/ প্রাপ্ত বাট্টা : পাওনাদারকে দেনা পরিশোধ করার সময় মোট দেনা হতে যে পরিমান ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা নগদান বহির ক্রেডিট দিকে বসে।

উদাহরণ : কাসেমকে তাদের পাওনা ৫,০০০ টাকা হতে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৪,৮০০ টাকা দেওয়া হলো। এখানে ২০০ টাকা প্রাপ্ত বাট্টা।

২/ প্রদত্ত বাট্টা: দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকা আদায় করার সময় মোট পাওনা থেকে যে পরিমান ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা নগদান বহির ডেবিট দিকে বসে।

উদাহরণ : সাব্বির এর নিকট থেকে ৫,৫০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৫,০০০ টাকা পাওয়া গেল। এখানে ৫০০ টাকা প্রদত্ত বাট্টা।

ত্বরিত সম্পত্তি : যে সকল সম্পত্তিকে অতি অল্প সময়ের মধ্যে শূণ্য ঝুঁকিতে বা অল্প ঝুঁকিতে নগদ টাকায় রূপান্তর করা যায়, তা...
22/11/2022

ত্বরিত সম্পত্তি : যে সকল সম্পত্তিকে অতি অল্প সময়ের মধ্যে শূণ্য ঝুঁকিতে বা অল্প ঝুঁকিতে নগদ টাকায় রূপান্তর করা যায়, তাকে ভাসমান বা ত্বরিত সম্পত্তি বলে।
• নগদ টাকা প্রতিষ্ঠানের সর্বাধিক তরল বা ত্বরিত সম্পত্তি
• ত্বরিত সম্পত্তি = চলতি সম্পত্তি – মজুদ পণ্য
উদাহরণ : নগদ টাকা, ব্যাংকে জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রপ্রদত্ত ব্যয়, স্বসল্পমেয়াদী বিনিয়োগ, ইত্যাদি

মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :• অনিয়মিত ভাবে সংঘটিত হয়।• বৃহৎ অঙ্কের লেনদেন।• একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।• এ...
21/11/2022

মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :
• অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
• বৃহৎ অঙ্কের লেনদেন।
• একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
• এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি সৃষ্টি হয়।
• আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।

মুনাফা জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :
• নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্টি হয়।
• অপেক্ষাকৃত ক্ষুদ্র অঙ্কের হয়।
• শুধুমাত্র একটি হিসাব কালে প্রভাব ফেলে।
• আয়-ব্যয় বিবরণীতে প্রকাশ করা হয়।

বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য
• এই মুনাফা জাতীয় ব্যয়গুলো বড় অংকের হয়ে থাকে।
• কয়েকটি হিসাব-কালে ভাগ করে দেয়া হয়।
• প্রত্যেক বছরের খরচের অংশ আয়-ব্যয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয় এবং বাকি অংশ আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়।

স্থায়ী সম্পত্তি : যে সকল সম্পত্তি একটি হিসাবকালের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, তাদের স্থায়ী সম্পত্তি বলে। এদের উপ...
20/11/2022

স্থায়ী সম্পত্তি : যে সকল সম্পত্তি একটি হিসাবকালের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, তাদের স্থায়ী সম্পত্তি বলে। এদের উপর অবচয় ধার্য করা হয়। ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে অর্জন মূল্যে বা ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হয়।

উদাহরণ : আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালানকোঠা, ইত্যাদি

চলতি সম্পত্তি : যে সকল সম্পত্তি শুধুমাত্র একটি হিসাবকালের মধ্যেই এর যাবতীয় সুবিধা প্রদান করে, তাদের চলতি সম্পত্তি বলে। চলতি সম্পত্তি মূল্যায়নে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি (দুটি মূল্যের মধ্যে কম মূল্যটি ) অনুসরণ করা হয়।

উদাহরণ : নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাবসমূহ, প্রাপ্য নোট, প্রাপ্য আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, মজুদ পণ্য, অগ্রপ্রদত্ত ব্যয়, ইত্যাদি

স্পর্শনীয় সম্পত্তি : যে সকল সম্পত্তির বাহ্যিক বা কাঠামোগত রূপ রয়েছে, তাদেরকে স্পর্শনীয় সম্পত্তি বলে।

উদাহরণ : ল্যাপটপ, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালানকোঠা, ইত্যাদি

অস্পর্শনীয় সম্পত্তি : যে সকল সম্পত্তির বাহ্যিক বা কাঠামোগত রূপ রয়েছে, তাদেরকে স্পর্শনীয় সম্পত্তি বলে।

উদাহরণ : সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, ফ্র্যাঞ্চাইজ, ইত্যাদি

Address

Chittagong
4000

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801817254627

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif's Accounting Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category