29/05/2026
#নামজারি #দলিল #রেকর্ড
আপনার সম্পত্তি অন্যের নামে #নামজারি হয়ে গেলে আপনি কি করবেন? আপনার সম্পত্তি অন্যের নামে নামজারী হলে, আপনাকে প্রথমত জরুরী কাগজপত্র সংগ্রহ করে, সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে (এসি ল্যান্ড) গিয়ে একটি মিস কেস (মিউটেশন রিভিউ মামলা) দায়ের করতে হবে। এছাড়াও আপনি যেসব স্টেপ নিতে পারবেন তা নিম্নে উল্লেখ করা হলো>>>>>>>>
১। কাগজপত্র সংগ্রহ করতে হবে। প্রথমে আপনার মালিকানার সব প্রমাণ একত্র করুন, যেমন—
> দলিল (Sale Deed / Gift Deed / Heba ইত্যাদি)
> খতিয়ান (CS/SA/RS/BS)
> পর্চা
> জমির কর/খাজনার রসিদ
> ওয়ারিশ সনদ [উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে]
> পূর্বের নামজারির কপি
>নামজারির কপি সংগ্রহ করুন
যে ব্যক্তির নামে নামজারি হয়েছে তার Mutation Case নম্বর ও আদেশের কপি সংগ্রহ করুন। এতে বোঝা যাবে—
কীভাবে নামজারি হয়েছে
কোন কাগজ দেখানো হয়েছে
কোনো জাল দলিল ব্যবহার হয়েছে কি না
২. মিস কেস (মিউটেশন রিভিউ) দায়ের:
অবিলম্বে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড বরাবর নামজারি বাতিলের জন্য একটি মিস কেস আবেদন করুন। এসি ল্যান্ড তদন্ত সাপেক্ষে ভুল বা জালিয়াতির নামজারি বাতিল করে আপনার নামে তা সংশোধন করে দেবেন।
৩. দেওয়ানি আদালতে মামলা (Title Suit):
যদি মিস কেস-এ সমস্যার সমাধান না হয়, তাহলে দেওয়ানি আদালতে মামলা করতে হতে পারে, যেমন—
>স্বত্ব ঘোষণার মামলা (Declaration Suit)
>ভোগদখল ফিরে পাওয়ার মামলা
>স্থায়ী নিষেধাজ্ঞার মামলা (Injunction)
দেওয়ানি আদালত থেকে রায় পেলে ভূমি অফিস থেকে রেকর্ড সংশোধনীতে আর কোনো বাধা থাকে না।
৪. জালিয়াতি/প্রতারনার ক্ষেত্রে ফৌজদারি মামলা:
যদি জাল দলিল, স্বাক্ষর জাল, প্রতারণা বা জাল কাগজ ব্যবহার করে আপনার সম্পত্তি নিজের নামে নামজারি করে থাকে, তাহলে সংশ্লিষ্ট থানায় এজাহার (FIR) দায়ের করতে পারেন অথবা আদালতে ফৌজদারি মামলা করতে পারেন। (দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা)।
৫. মনে রাখা উচিৎ>>>>>>>>>>>>
দীর্ঘদিন অন্যের নামে রেকর্ড থাকলে জটিলতা বাড়ে।
মূল দলিল কখনও অন্যকে দেবেন না।
নিয়মিত খতিয়ান ও নামজারী যাচাই করুন
✅ অনলাইনে (e-Mutation / e-Porcha) তথ্য দেখুন
✅ সব দলিল ও রশিদ নিরাপদে সংরক্ষণ করুন
✅ সন্দেহ হলে দেরি না করে ব্যবস্থা নিন
সম্ভব হলে একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন।
Israt Jareen
Advocate
Judges' Court, Chittagong
Law Beacon