Pathyaloy.com - পাঠ্যালয়

Pathyaloy.com - পাঠ্যালয়

Share

On a mission to create a better world for academic and non-academic books. Your online book-friend.

12/10/2023

২৪ ঘন্টায় ২০+ শিক্ষার্থী নিশ্চিত করেছে তাদের ৫ মাসের যাচাই করার সুযোগ ..... আপনি বসে আছেন কেন ?

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023 এর ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য Special Exam Batch 2023 ( specialized for C unit ) --- সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সাথে

ঢাবি + জাবি+রাবি+চবি + গুচ্ছ সহ সকল পাবলিক বিশ্ববিদযালয় এর ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এক্সাম ব্যাচের বিস্তারিত দেখে নাও, ১৫ অক্টোবর এর আগে ৫০% ছাড়ে মাত্র ৩০০ টাকায় এনরোল করার সুযোগ।

💢 কোর্সেটিতে যা যা থাকবে :
⚓ বিষয়: বাংলা , ইংরেজি , হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাবসায়
⚓ ১৮০টি + রেগুলার মডেল টেস্ট
⚓ 12টি + পূর্ণাঙ্গ মডেল টেস্ট
⚓ এক্সাম শেষে টপিক রিলেটেড সমস্যা সমাধান
⚓ 10000+ Question Practice করা হবে। ইনশাআল্লাহ্, পরীক্ষায় ভালো করতে হলে Practice এর বিকল্প নাই
⚓ নিয়মিত অভিজ্ঞ ইনস্ট্রাক্টর হতে তৈরি নোটস ও কোর্স রিলেটেড ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে প্রদান
⚓ প্রতিদিন পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাপ্তাহিক সর্বোচ্চ মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীকে পুরস্কার প্রদান ।
⚓ নির্দিষ্ট কিছু টপিকে লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সমস্যা সমাধান ।
⚓ কারো বেসিক ক্লিয়ার না থাকলে প্রয়োজনীয় সাজেশন দেওয়া হবে।

💢 কোর্সে যারা ভর্তি হতে পারবে-
💥 শুধুমাত্র সি ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ ) এর প্রস্তুতি গ্রহণকারীদের জন্য
💥HSC-23 ( Exam Batch)
💥HSC-22 ( 2nd Time Preparation, Exam Batch)

11/10/2023

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023 এর ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য Special Exam Batch 2023 ( specialized for C unit ) --- সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সাথে মাত্র ৩০০ টাকায়

ঢাবি + জাবি+রাবি+চবি + গুচ্ছ সহ সকল পাবলিক বিশ্ববিদযালয় এর ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এক্সাম ব্যাচের বিস্তারিত দেখে নাও, ২০ অক্টোবর এর আগে ৫০% ছাড়ে মাত্র ৩০০ টাকায় এনরোল করার সুযোগ।

💢 কোর্সেটিতে যা যা থাকবে :
⚓ বিষয়: বাংলা , ইংরেজি , হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাবসায়
⚓ ১৮০টি + রেগুলার মডেল টেস্ট
⚓ 12টি + পূর্ণাঙ্গ মডেল টেস্ট
⚓ এক্সাম শেষে টপিক রিলেটেড সমস্যা সমাধান
⚓ 10000+ Question Practice করা হবে। ইনশাআল্লাহ্, পরীক্ষায় ভালো করতে হলে Practice এর বিকল্প নাই
⚓ নিয়মিত অভিজ্ঞ ইনস্ট্রাক্টর হতে তৈরি নোটস ও কোর্স রিলেটেড ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে প্রদান
⚓ প্রতিদিন পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাপ্তাহিক সর্বোচ্চ মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীকে পুরস্কার প্রদান ।
⚓ নির্দিষ্ট কিছু টপিকে লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সমস্যা সমাধান ।
⚓ কারো বেসিক ক্লিয়ার না থাকলে প্রয়োজনীয় সাজেশন দেওয়া হবে।

💢 কোর্সে যারা ভর্তি হতে পারবে-
💥 শুধুমাত্র সি ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ ) এর প্রস্তুতি গ্রহণকারীদের জন্য
💥HSC-23 ( Exam Batch)
💥HSC-22 ( 2nd Time Preparation, Exam Batch)

💢 কোর্সের সময়-- কোর্সটি মূলত ঢাবি / চবি/ রাবি ইত্যাদিকে টার্গেট করে পড়ানো হবে , তাই এই পরীক্ষা গুলোর আগেই কোর্স এর ৯০% শেষ করে ফেলা হবে । তারপর গুচ্ছ পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের সাপোর্ট দেওয়া হবে । তাই ৩-৫ মাস হবে কোর্স এর সময়কাল ।

💥💥💥 যেভাবে ব্যাচটি পরিচালনা করা হবে :
💢 ফি প্রদানের পর প্রত্যেককে ইউনিক আইডি প্রদান ।
💢 আইডি দিয়ে একটি নির্দিষ্ট প্রাইভেট গ্রুপে এড হতে হবে ।
💢 প্রতিদিন সকাল ৮-১০ টার মধ্যে রুটিন মাফিক পরীক্ষার টপিক প্রদান করা হবে , সাথে টপিক রিলেটেড মেটেরিয়ালস প্রদান করা হবে ।
💢 সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে টপিক নিয়ে গ্রুপে পোস্ট করে ডিসকাশন হবে । নিজেদের মধ্যে সমস্যা প্রদান ও সমাধান ( প্রয়োজনে ইন্সট্রাক্টর সাহায্য করবে ) ।
💢 রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ করতে হবে। ( পরীক্ষার সময় ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা ) ।
💢 পরীক্ষা শেষে ইন্সট্রাক্টর এর মাধ্যমে টপিক রিলেটেড শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান প্রদান ।
💢 ইন্সট্রাক্টর প্রয়োজন অনুযায়ী নোটস ও ম্যাটেরিয়ালস প্রদান করবে ।
💢 Admission এ 100% Preparation & আত্মবিশ্বাস সৃষ্টি করা আমাদের দায়িত্ব,,,
💢 পুরো Admission পর্যন্ত প্রায় ৪/৫ মাস ব্যাপী চলবে রুটিন অনুযায়ী এক্সাম & গাইডলাইন, আমরা চেষ্টা করবো তোমাদের বিশ্ববিদ্যালয় নামক আবেগ এর ছায়ায় নিয়ে যাওয়ার, বাকিটা তোমাদের পরিশ্রম এর উপর নির্ভর করবে। এই ৪/৫ মাস ব্যাপি এক্সামে যারা 70% + মার্ক পাবেন যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় & ২২ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একটিতে চান্স নিশ্চিত। ইনশাআল্লাহ্

যারা এক্সাম দিতে & সঠিক গাইডলাইন পেতে ইচ্ছুক দ্রুত কোর্স এনরোল করো ।

💢 কোর্স ফি- 600 টাকা
💢 ২০ অক্টোবর 2023 এই সময়ের মধ্যে ভর্তি হলে 50% Discount এ 300 টাকা । ( একসাথে ৫ জন ভর্তি হলে মোট ১২০০ টাকা )
❗একবার ফি পরিশোধ করে GST Admission পর্যন্ত প্রতি মাসে আরো কোনো Extra ফি দিতে হবে না ❗

❗❗" Special Exam ব্যাচ" এ ভর্তির প্রক্রিয়া ❗❗

Bkash Number -
01521533764 (personal)

Nagad Number -
01521533764

উপরের নাম্বারে যে কোনো একটি মাধ্যমে ( বিকাশ / নগদ ) টাকা পাঠিয়ে আমাদের পেজ এ knock দিয়ে লেনদেন কনফার্ম করুন আর একটি ইউনিক আইডি নিয়ে নির্দিষ্ট প্রাইভেট গ্রুপ এ এড হন । বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা পেজ এ মেসেজ করুন ।

11/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার জন্য সব বিষয়ে জানতে হবে— এমন ধারণা সঠিক নয়। বরং ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের জানা উচিত এমন বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, পরিষ্কার ধারণা রাখতে হবে। এজন্য শেষ মুহূর্তে সারাদিন অপরিকল্পিতভাবে না পড়ে পরিকল্পিতভাবে পড়া উচিত।

স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ (খ-ইউনিটে), ব্যবসায় অনুষদ (গ-ইউনিটের) এবং সমাজবিজ্ঞান অনুষদে (ঘ-ইউনিটে) ভর্তির সুযোগের জন্য ইংরেজির প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ। ‘ক’ ইউনিটে যারা ইংরেজির উত্তর দেবেন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এবং চান্স পাওয়ার পর পছন্দের বিষয় পাওয়ার জন্যেও ইংরেজিতে ভাল করা জরুরি।

আর যারা ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষার্থী, তাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে। পড়া মনে রাখার জন্য ফ্রেশ মুডে পড়তে বসা যেতে পারে। আর পড়ার মাঝে ক্লান্তি দূর করার জন্য ‘লাল চা’ বেশ ফলপ্রসূ। ঘুম নামক অলসতা ঘিরে ধরলে কিংবা মোবাইল গেমসে আসক্তি থাকলে বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি করা যেতে পারে— যা খুবই জরুরী।

মূল ফোকাস: শুধু ঢাবি নয়, গুচ্ছসহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কলা, ব্যবসায় এবং সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেই ইংরেজি প্রথম পত্র বইটি শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং অপরিহার্য ও বটে। তবে ভর্তি পরীক্ষার ৩-৪ দিন আগ থেকে নতুন কোন পড়া মুখস্ত না করে আগের পড়া বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করে সেগুলোকে আয়ত্ত্বে আনতে হবে।

ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতির জন্য যে বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে: প্রথমত, একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি ১ম পত্রের বইটির অনুচ্ছেদগুলো এবং অনুশীলনী বারবার শেষ করতে হবে। আর অনুচ্ছেদ থেকে মূল বক্তব্য বের করে আনার প্রচেষ্টা করত হবে।

ছোট কিংবা বড় কোন অনুচ্ছেদই বাদ দেওয়া যাবে না। আর প্রতিটি অনুচ্ছেদ বুঝতে গেলে অবশ্যই বইটির অপরিচিত শব্দভান্ডারের সাথে পরিচিতি বাড়াতে হবে, নতুন কোন অপরিচিত শব্দ থাকলে দুই একটা প্রতিশব্দসহ তার অর্থ জেনে নেওয়া যেতে পারে।

তবে একাদশ-দ্বাদশ শ্রেণীর মূল বইয়ের বাইরের শব্দার্থ নতুন করে মূখস্ত করে সময় নষ্ট করার দরকার নেই। এমনটিও হতে পারে যে, তোমার মুখস্ত করা দুই হাজার Vocabulary থেকে একটাও কমন পড়বে না। তাই ইংরেজি প্রথম পত্র বইটিকেই বেশি গুরুত্ব দাও। তবে, যাদের প্রস্তুতি খুবই ভাল, তারা নিজেদের ভোকাবুলারি সমৃদ্ধ করতে পারেন। এছাড় বানান শুদ্ধতাও (Correct Spelling) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়া, ইংরেজি গুরুত্বপূর্ণ প্রবাদগুলো, Figure of speech, মূল বইয়ের কবিতাগুলো এবং ‘Epic Poet’ খ্যাত মিল্টন, ফিলিস্তিনের জাতীয় কবি দারবিশ, শেক্সপিয়রসহ সাহিত্যিক-কবিদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এমনটিও হতে পারে যে, বাংলা সাহিত্যের কবিদের সম্পর্কে, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, ই-কমার্স, পদ্মাসেতু এবং মেট্রোরেল সম্পর্কে ইংরেজিতে লিখতে বলতে পারে এবং এটি খুবই প্রাসঙ্গিক। আমাদের সময় মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে একটা অনুচ্ছেদ এসেছিল ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়।

ইংরেজি ২য় পত্রের প্রস্তুতির জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে:

*Appropriate Preopositions
* Idioms and Phrases

* Parts of speech and their classifications, Voice, Narration, Comparison of Adjective, Double Comparison, Illogical Comparison, Subject-verb Agreement, Right forms of verbs, Conditionals, Causative Verbs, Subjunctive, Dangling Modifier, Tag Question, Parallel Structure, Redundancy, Embedded Questions.

* আজকে Figure of speech নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। সহজ ভাষায়, কথায় সাহিত্যিক মান বৃদ্ধির জন্য নানা শব্দ/ শব্দ সমষ্টি ব্যবহার করা হলে ইংরেজিতে তাকে Figure of speech বলে।

Simile: ‍as, like, than ব্যবহার করে ইংরেজিতে দুু’টি অসম জিনিসের তুলনা করতে Simile এর ব্যবহার।

Youth is like summer brave.
I wandered lonely as a cloud.

Metaphor: as, like, than ব্যবহার না করে সরাসরি ইংরেজিতে দুু’টি অসম জিনিসের তুলনা করতে Simile এর ব্যবহার।

My life is a local bus.
Mouth of hell.

Euphemism: কোন কর্কষ এবং রুঢ় ভাষাকে তুলনামূলক নরমভাবে বলাকে Euphemism বলে।

১. He died yesterday( সে গতকাল মারা গেছে) না বলে আমরা বলতে পারি ‘He passed away yesterday’ অর্থাৎ তিনি গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন।
২. আপনাকে কেউ অফিসে এসে কিংবা ইনবক্সে বিরক্ত করছে— এ মুহূর্তে আপনি যদি তাকে বলেন ‘Get Out’ (বের হয়ে যাও/যান), তাহলে এটি শুনতে ভালে লাগবে না এবং লোকটি কষ্ট পাবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন, ‘Leave me alone’ অর্থাৎ ‘আমাকে একা থাকতে দিন।’

৩. ধরুন, আপনাকে একজন এসে Stupid বললো, আপনার কাছে Stupid শব্দটি এতটাই অপছন্দনীয় হয়েছে যে, আপনি তাকে সুন্দর ভাষায় বলে দিলেন, ‘I wasn't born yesterday’ অর্থাৎ, ‘আমি Stupid নই’।

Personification: কোন জড় বস্তুকে মানবরূপে কল্পনা করাই হল Personfication
Mr. Pneumonia is not a quiet man.
Mr. Iphone's camera is ‍so natural.

Paradox: Paradox এমন বাক্যকে বলে, যা প্রথম দেখায় অযৌক্তিক মনে হলেও গভীরভাবে চিন্তা করলে খুবই অর্থপূর্ণ মনে হবে।
A Hero dies to live (কেননা, বীরেরা মরে গিয়েই অমর হয়)
Money cannot buy happiness (টাকা দিয়ে সাময়িক সুখ পাওয়া গেলেও সত্যিকারের সুখ আসলে টাকা দিয়ে কেনা সম্ভব নয়)

সবশেষে পরামর্শ- পরীক্ষার হলে কোন প্রশ্ন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হলে সেটি রেখে পরবর্তী প্রশ্নে যেতে হবে। আগে চান্স নিশ্চিত করতে হবে, এরপর ভাল বিষয় পাওয়ার জন্য চিন্তা করতে হবে।



সম্পূর্ণ প্রস্তুতির জন্য নিজেকে যাচাই করা আর সবকিছু শেষ করতে আমাদের C unit er স্পেশাল Exam Batch e ভর্তি হয়ে যান মাত্র ৩০০ টাকায় ।
বিস্তারিত জানতে পেজ এ মেসেজ করুন ।

10/10/2023

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন, যে যে যোগ্যতা লাগবে ( 2022 সাল অনুযায়ী )

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা নিম্নরূপ :

ইউনিট এ: বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫০–সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট বি: মানবিক শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩-সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট সি: বাণিজ্য শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩-সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

জিসিইয়ের ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয়ে বি গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

09/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের জন্য বছরে সরকারের বাজেট থাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রায় ।

সেজন্য বছরে মাত্র ৪০০০+ টাকা দিয়েই ভর্তি,বেতন, ফর্ম ফিল আপ, আবাসিক ফি সব হয়ে যায়৷ ১ম বর্ষে সর্বোচ্চ ১০ থেকে ১২ হাজার এর মধ্যে হয়ে যায় সব , যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৫০ হাজার চলে যায় শুধুমাত্র প্রথম বর্ষে ভর্তি হতে । এর পর তো সেমিস্টার ফি , এই ফি সেই ফি দিতে দিতে চলে যায় আরো বেশি টাকা ।

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অনেকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সক্ষমতা থাকে না । তাই তাদের ক্যরিয়ার আর পড়ালেখা হুমকির মুখে পড়ে যায় । তাই তাদের স্বপ্নই থাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ের একটি সিট পাওয়ার জন্য , হোক সেটা লাস্ট সিট । এইজন্য দরকার একটি সিস্টেমেটিক আর পরিপূর্ণ প্রস্তুতি ।
এইজন্য সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে কোচিং আর প্রাইভেট ব্যাচ গুলাতে ।
একটি ভালো গাইডলাইন ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করা কোনোভাবেই সম্ভব না ।
তাই দেখা যায় , বেশিরভাগ সময় অনেক গ্রাম/ মফঃস্বলের ছাত্র ছাত্রী ঢাকায় / চট্টগ্রামে / জেলা শহর গুলাতে চলে যায় coaching করতে। তাও আবার অনেক টাকার ব্যাপার ।
কিন্তু এর মধ্যে অনেক মধ্যেবিত্ত পরিবারের ছেলেমেয়েদের প্রোপার গাইডলাইনের অভাবে অথবা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়, সময় শেষে রয়ে যায় শুধু থেকে যায় অনুশোচনা ।
তবে ইন্টারনেট আর মোবাইল এর যুগে একটু প্রযুক্তি কাজে লাগলেই পাওয়া যায় সব তথ্য , ফ্রি অথবা কিছু নামমাত্র টাকার বিনিময়ে ।
তাহলে দেখে নেই , প্রস্তুতি নিতে কি কি লাগে -

১) সাবজেক্ট ভিত্তিক সিস্টেমেটিক পড়ালেখা : শুধু পড়লেই হয়না । সবাই কোচিং সেন্টারে এই জন্য যায় কারণ সেখানে একটি সিস্টেমেটিক গাইডলাইন দেওয়া হয় । তবে আপনি চাইলেই ইউটিউবে ফ্রি সোর্স থেকে পেয়ে যাবেন সবগুলো টপিকের উপর অনেক ভালো ভালো শিক্ষকদের লেকচার । কিন্তু যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একটি লম্বা সময় ধরে কখন কি পড়বেন, কিভাবে পড়বেন আর কার কাছ থেকে কি পড়বেন এর গাইডলাইন । যেটা আপনি পাবেন একজন এক্সপেরিয়েন্স মেন্টরের কাছ থেকে।

২) নিয়মিত পরীক্ষা : এতবছরে অনেক কোচিং সেন্টারে ক্লাস নিয়ে , ব্যাচ এর প্রাইভেট এ স্টুডেন্ট পড়িয়ে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় বসার পর সবচেয়ে বেশি যেটা কাজে লাগে তা হচ্ছে পরীক্ষা দেওয়ায় এক্সপেরিয়েন্স । কারণ ইউটিউবে ফ্রিতে আপনি হয়ত লেকচার পেয়ে যাবেন , কিন্তু নিজেকে যাচাই করা আর একটি পরিবেশে পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্স না থাকলে কখনোই ঠান্ডা মাথায় এত চাপ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় ভাল করতে পারা খুবই কঠিন একটা কাজ । কারণ আমি অনেককেই দেখেছি খুব ভালো স্টুডেন্ট , কিন্তু এক্সপেরিন্স এর অভাবে ভর্তি পরীক্ষায় নার্ভাস হয়ে যায় , টাইম মেনটেইন করতে পারে না ইত্যাদি।

৩) ভর্তি হতেই হবে এমন মানসিকতার কিছু বন্ধু : এটি খুব ভালো কাজে দেই এই সময় । কারণ আপনি হয়তো অনেক রিসোর্স একলা জোগাড় করতে পারবেন না , কিন্তু কিছু বন্ধু থাকলেই শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে পড়ালেখা কে আরো সহজ করে ফেলা যায় । কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ই সিরিয়াস মানসিকতার বন্ধু জোগাড় করতে পারেনা ।

৪) পড়ালেখার একটি নির্দিষ্ট রুটিন : অনেক বড় ভাইকেই বলতে শুনবেন ভার্সিটিতে টিকতে হলে ১০/১২ ঘণ্টা পড়া লাগে । কিন্তু আবার অনেককেই দেখবেন ১০/১২ ঘণ্টা পড়েও টিকতে পারেনা। । চান্স পাওয়া না পাওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য করে দেই এই পড়ালেখা করার নির্দিষ্ট সময় । আমার নিজের মতামত থেকে বলতে পারি প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা পড়ালেখা একজন স্টুডেন্ট এর জন্য এনাফ। তবে এটি হতে হবে টাইম মাফিক এর নিয়মিত । আর গাধার মত মুখস্ত করলেই বা সারাদিন পড়লেই চান্স পাবেন এমন কিছু না । স্মার্ট ভাবে পড়াশুনা করতে হবে । পড়ার সময় শুধু পড়া , অন্য কিছু না ।


মাহমুদুল করিম
একাউন্টিং এন্ড ইনফমেশন সিস্টেম , ঢাকা বিশ্ববিদ্যালয়
Pathyaloy.com - পাঠ্যালয়


আমরা কিছু সংখ্যাক শিক্ষার্থীকে ( শুধু C unit এর জন্য) একটি প্রাইভেট গ্রুপের মাধ্যমে ভর্তি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য নামমাত্র মূল্যের ( ২০০/৩০০ টাকা ) মধ্যেই একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য উদ্যেগ গ্রহন করেছি । যেখানে থাকবে ইউটিউবের ফ্রি রিসোর্স সঠিকভাবে কাজে লাগানোর গাইডলাইন , নিয়মিত মডেল টেস্ট আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট ( সব মিলিয়ে ২০০+ পরীক্ষা ) , সাথে থাকবে একজন মেন্টোরের মাধ্যমে সমস্যা সমাধান আর পরামর্শ । নামমাত্র মুল্য নেওয়ার কারণ আমরা শুধুমাত্র চান্স পেতে হবেই এমন শিক্ষার্থীদের নিয়েই কাজ করতে চাচ্ছি , যাতে হিজিবিজি গ্রুপ না হয়ে যায় , আর তাবিজ বিক্রেতারা না আসতে পারে । আর আমরা বাঙালিরা আবার টাকা খরচ না করলে ফ্রিতে সব পেলেও মন দিতে পারিনা । এই মানসিকতা কমবেশি সবার মধ্যেই আছে । এর সমাধান হিসেবেই নামমাত্র মুল্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আপনারা বিস্তারিত জানতে পেজে মেসেজ দিতে পারবেন ।

07/08/2023

SSC 24 এর supplement পাবেন আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টে....
এখনি অর্ডার করতে আপনার কোন কোন সাবজেক্ট এর supplement লাগবে তা লিস্ট করে আমাদের জানান ।

06/08/2023

দৌড়ঝাঁপ করার ও বেশি দামে বই কিনে ঠকে যাওয়ার দিন শেষ। 🥰
কেমন হবে যদি আপনার মোবাইলের মাধ্যমে বাসায় বসেই সকল প্রকার বই পেয়ে যান ?
কারণ পাঠ্যালয় এ পেয়ে যাবেন সকল প্রকার বই সুলভমূল্যে ও বিশেষ ছাড়ে। তীব্র গরম অথবা ঝুম বৃষ্টিতে কষ্ট করে মার্কেট এ গিয়ে বেশি দামে না কিনে আমাদের আপনার বুকলিস্ট ( আপনার যা যা বই লাগবে ) দিন ।
আমরা কিছুক্ষন এর মধ্যেই আপনাকে বুক প্রাইস বলে দিব ।তারপর আপনি চাইলে যাচায় করে কিনতে পারবেন।

🔥🔥 আমাদের কাছে যে সকল বই পাবেন :- 🔥🔥

১) 🫱🫱 সকল প্রকার একাডেমিক বই , গাইড ও সাপ্লিমেন্ট
--->> SSC guides and Supplement ( যেকোনো প্রকাশনী)
--->> HSC books , guides , supplement and test papers
--->> বাংলা ও ইংরেজী মিডিয়াম এর যেকোনো শ্রেণীর সকল বই এবং গাইড
--->> Model question and Question Bank
--->>সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বই এবং Question Bank
--->>BBA / MBA , Engineering and Medical পড়ুয়াদের জন্য নতুন ও পুরাতন একাডেমিক বই

২)🫱🫱 নন একাডেমিক ও ফিকশন
--->>যেকোনো বাংলা ও ইংরেজী লেখকের বই
--->>অনুবাদ গ্রন্থ
--->>Self-motivation books
--->>Career and personal development books

৩)🫱🫱 চাকরীর বই
--->>বিসিএস পরীক্ষার প্রিপারেশন বই
--->>সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন বই
--->>চাকরি পরীক্ষার Question Bank

🔥🔥 ডেলিভারী চার্জ : ( Cash on delivery available ) 🔥🔥
👉👉ঢাকা ও চট্টগ্রাম সিটিতে ৬০ টাকা
👉👉সারাদেশে - ১২০ টাকা

যেকোনো জিজ্ঞাসা এর জন্য কমেন্ট করুন অথবা ইনবক্স এ নক করুন ।

24/07/2023

প্রিয়তমাকে নিয়ে নতুন জীবনে কতশত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য। অথচ দুদিন না যেতেই তাকে ঘিরেই সব আয়োজন, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি আর কারণ? কী এর প্রতিকার? একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে কীভাবে চান, কীভাবে স্ত্রী হিসেবে জীবনযাপন করলে সংসার সুখের এবং স্থায়িত্ব পাবে, সেসকল বিষয় সহ পরকালীন জীবনের প্রতি গুরুত্বারোপ করে ছন্দবদ্ধ ভাবে কবিতায় উপস্থাপন করেছেন প্রতিটি বিষয়। ফেসবুকের কল্যাণে পড়া কবিতাগুলো বইটি প্রকাশের আগ থেকেই উচ্ছ্বসিত করেছে পাঠকমহলকে। আপনিও সংগ্রহে রাখতে পারেন অনবদ্য এ প্রিয়তমা তোমাকে যেভাবে চাই বইটি।

24/07/2023

মানুষের মধ্যে দুইটি নফস বসবাস করে, একটি হলো নফসে আম্মারা,আর অন্যটি হলো নফসে লাওয়ামা,

নফসে আম্মারা সবসময় আপনাকে খারাপ কাজের আদেশ দিবেন, আর নফসে লাওয়ামা আপনাকে সবসময় ভালো কাজের আদেশ দিবেন, এই বই মূলত লেখা হয়েছে কীভাবে নফসে আম্মারা কে নিয়ন্ত্রন করে নফসে লাওয়ামা কে অনুসরণ করবেন।
অনেক সুন্দর একটা বই

23/07/2023

বইটিতে গুনি লেখক আহমদ ছফা তার গুরু জাতীয় অধ্যাপক রাজ্জাক স্যারের জীবন নিয়ে স্মৃতিচারণ করেছেন। যদিও তাদের সম্পর্কটা একটি নাটকিয়তার মধ্যদিয়ে শুরু হয় তবে তা আর শেষ হয়ে উঠেনি এই বইটিই যার প্রমান।

ছাএ-শিক্ষক সম্পর্ক কতটা মধুর হতেপারে এই বইটিতে তা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লেখক তার গুরুর কাছে নিয়মিত যাচ্ছেন শিখছেন এবং চেষ্টা করেছেন মুক্ত আহরনের, শিক্ষকও দিচ্ছেন প্রান উজাড় করে।লেখক তার গুরুর কাছে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করছেন,কখনো রাজনীতি, কখনো অর্থনীতি, সমাজতন্ত্র,ধনতন্ত্র, সামন্তবাদ,ধর্ম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কোন কিছুই বাদ পড়েনি তাদের আলোচনা থেকে।



23/07/2023

উপন্যাসটি বিচিত্র ধরনের। সমসাময়িক বাস্তব প্রেক্ষাপটকে আধুনিকভাবে প্রদর্শন করেছেন লেখক। দেশের সবদিকেই অস্থিরতা, রাজনীতি, কী করে ভালোমানুষদের টেনে নিচে নামানো যায়, সে চিন্তায় তৎপর রাজনীতিবিদরা।

বাইরে রাজনীতি, উচ্ছৃঙ্খলা হরহামেশাই লেগে থাকে। ঘরটাও ছাড় দেয় না আজকাল। ঘরের শত্রুরাই বিভীষণ সর্বত্র। সন্দেহ-নীচতা-অশ্লীল শব্দকে তোয়াক্কা না করাটা দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে, এই উপন্যাসে তার প্রতীকী ছবিও ভেসে উঠেছে।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


১ নং পানিরকল, হালিশহর, চট্টগ্রাম
Chittagong
4202