The Holy Quran

The Holy Quran �ISLAM IS MY LIFE�

17/09/2023

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।

একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী।😢

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

COpy - Abu ubayda

28/02/2023
06/01/2023

Al-Hijr 15:23

وَإِنَّا لَنَحۡنُ نُحۡىِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ

আমিই জীবন দেই এবং আমিই মৃত্যু ঘটাই আর আমিই সকলের ওয়ারিশ।

26/08/2022

সূরা মূলক এর শক্তি। ❤️

মনে করুন আপনি মা-রা গেছেন। আপনার জানা-জার নামাজ শেষ। আপনাকে কব-রে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু তারা আসছে না কেন। এদিকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা। প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে ক-বরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজা-বেরও কোনো সুযোগ নাই। অতঃপর রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন "আলহামদুলিল্লাহ।"

||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||

02/03/2022

ALHAMDULILLAH
1K+
Page members done💞

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۸...
18/02/2022

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۸﴾

‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়’।
সূরা রা'দ,আয়াত : ২৮

وَ لَوۡ  شَآءَ  اللّٰہُ  لَجَعَلَکُمۡ اُمَّۃً  وَّاحِدَۃً وَّ لٰکِنۡ یُّضِلُّ مَنۡ یَّشَآءُ  وَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآء...
14/02/2022

وَ لَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّ لٰکِنۡ یُّضِلُّ مَنۡ یَّشَآءُ وَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ لَتُسۡـَٔلُنَّ عَمَّا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۳﴾

আর যদি আল্লাহ চাইতেন, তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আর যাকে ইচ্ছা হিদায়াত দেন। তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে।

–সূরা নাহাল, আয়াত : ৯৩

فَاَمَّا الۡاِنۡسَانُ  اِذَا مَا ابۡتَلٰىہُ  رَبُّہٗ فَاَکۡرَمَہٗ  وَ نَعَّمَہٗ ۬ۙ  فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ ﴿ؕ۱۵﴾...
18/12/2021

فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰىہُ رَبُّہٗ فَاَکۡرَمَہٗ وَ نَعَّمَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ ﴿ؕ۱۵﴾

আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন'।
(সূরা ফজর : ১৫)

وَ اَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰىہُ فَقَدَرَ عَلَیۡہِ رِزۡقَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَہَانَنِ ﴿ۚ۱۶﴾

আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিয্ককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।
(সূরা ফজর : ১৬)

26/11/2021

اَفَاَمِنَ اَہۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَہُمۡ بَاۡسُنَا بَیَاتًا وَّ ہُمۡ نَآئِمُوۡنَ ﴿ؕ۹۷﴾

জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে?

সূরা আল-আরাফ,আয়াত : ৯৭

02/11/2021

কিভাবে কথা বলতে হবে?- কুরআন কারীমে যা এসেছে…

১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (নূর, ৩)

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নামল, ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দ্বার উন্মুক্ত করা। (আহযাব, ৭১ - ৭২)

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান, ১৯)

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা- মীম সাজদাহ, ৩৪)

১০. উত্তম কথায় দা'ওয়াত দেয়া। (হা- মীম সাজদাহ, ৩৪)

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ, ২)

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার-নীতি অবলম্বন করা। (আ'রাফ, ১৯৯)

১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয ়ও কোমল ভাষায় কথা না বলা। (আহযাব, ৩২)

১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (ফুরকান, ৬৩)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে তাঁর নির্দেশ মোতাবেক চলার তাউফিক দান করুন, আমীন।

(আলোকিত জ্ঞানী)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Holy Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category