06/03/2023
সর্বনিম্ন সোজা পথে দূরত্ব অতিক্রম করতে সর্বনিম্ন সময় লাগবে বিষয়টি তেমন নয়। তেমনি জীবনে বাঁধাবিহীন সরল পথে সর্বনিম্ন সময়ে সহজে গন্তব্যে পৌঁছানো নাও যেতে পারে। সহজে সর্বনিম্ন সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য দরকার সকল বাঁধা অতিক্রমের জন্য নিজেকে যোগ্য করে তোলা।
আমি একটি প্রাচীণ গল্প শুনেছি- সত্যি অনেক পুরানো। কেননা তখনকার মানুষের ধারণা ছিলো ঈশ্বর ছদ্ম বেশে পৃথিবীতে অবতরণ করতেন। আর মানুষের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করতেন। একবার ঈশ্বর পৃথিবীতে একটি গ্রামে নেমে এসেছিলো। কেউ এটা চাইত, কেউ ঐটা চাইত। কেউ কেউ আবার উপদেশ দিতেন। একবার এক লোক এসে বললো, “দয়া করে একটু রোদ দাও যেনো কাপড় শুকাতে পারি।” আরেকবার আরেক লোক এসে বললো, “এবার একটু বৃষ্টি দাও যেন ভাল ফসল ফলাতে পারি।” সবাই মিলে ঈশ্বরকে পাগল করে তুলল। একদিন এক বৃদ্ধ কৃষক এসে বললো, “দেখ তুমি ঈশ্বর হতে পার, তুমি সারা বিশ্ব তৈরি করতে পার, কিন্তু একটা কথা আমি তোমাকে বলবো- তুমি কিন্তু একজন কৃষক নও। তুমি কৃষির “ক” পর্যন্ত জাননা। এবং এটা আমি আমার সমস্ত জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি। তোমাকে কিছু শিখা দরকার।”
ঈশ্বর বললো, “তোমার উপদেশ কি?”
“তুমি আমাকে এক বছরের সময় দাও। আমি যেমন করে চাই ঠিক তেমন করে সবকিছু করে দাও। দেখবে এমন ফসল ফলাবো এই গ্রামে আর কোনো খাদ্যাভাব থাকবেনা। ”
ঈশ্বর রাজি হলেন এবং তাকে একবছরের সময় দিলেন। কৃষকটি যেমন চাইলেন ঠিক তেমনি হলো। না কোনো বজ্রপাত, না কোনো ঝড়-বৃষ্টি। ফসলের ক্ষতি হয় এমন কোনো প্রাকৃতিক দুর্যোগই হতে দেননি কৃষকটি। ফসল ফলাতে কোনো বাধা বিপত্তির সন্মুখিন হতে হয়নি তার। ফসলের অবস্থা দেখে কৃষকটি ভীষণ উচ্ছসিত হলো। বৃদ্ধটি ঈশ্বরের নিকট গিয়ে বললো , “দেখ এ বছর এমন ফসল ফলেছে যা দীর্ঘ দশবছরেও ফলেনি। ” কিন্তু যখনি শস্য কেটে ঘরে তোলা হলো দেখা গেল, এতে কোনো গম নেই। কৃষক খুব বিস্মিত হলো। ঈশ্বরকে জিজ্ঞেস করলো, “কি হয়েছে, এমনটি হলো কেন?” ঈশ্বর উত্তর দিলো, “কেননা কোনো বজ্রপাত, বৃষ্টিপাত, ঝড়ঝাপটা কিছুই ছিলোনা। কখনো কখনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেড়ে উঠতে হয়। প্রকৃতির সব বাধা বিপত্তিকে মোকাবেলা করতে হয়।”
এই দৃষ্টান্তটির অনেক গুরুত্ব রয়েছে। তুমি যদি সুখেই থাক সারাজীবন তাহলে জীবনের আসল মানেই হারিয়ে ফেলবে। তুমি ক্লান্ত হয়ে পড়বে। তোমাকে জীবনের জন্য দুঃখ চাই। যেন সুখ আর দুঃখ দুটোর মর্মই তোমার কাছে উপলব্ধ হয়।
#ওশো