Hamid Power পরামর্শ ফার্ম

Hamid Power পরামর্শ ফার্ম

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamid Power পরামর্শ ফার্ম, Court Building, Chittagong.

01/05/2025
24/05/2023
10/05/2023
Photos from Peya Jannatul's post 10/05/2023
13/02/2023

এক ভোটার এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের জন্য নির্দেশনা-

১। স্থানান্তরের আবেদন ফরম-১৩ সঠিকভাবে পূরণ করুন।
২।ফরমের পিছনে আবেদনকারীর স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।
৩।আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষরের স্থলে সংস্লিষ্ট মেয়র/ ইউপি চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ ইউপি মেম্বার এর স্বাক্ষর, সীল এবং জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই থাকতে হবে।

ভোটার স্থানান্তর ফরমের সাথে দলিলাদি নিন্মের ক্রমানুসারে জমা দিতে হবে-

১। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
২। জাতীয়তা/ নাগরিকত্ব সনদ (যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার)(এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে)
৩। ভোটার স্থানান্তর করবেন এই মর্মে কারণ উল্লেখ করে স্মারক নং সহ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ এর মেয়র/ ইউপি চেয়ারম্যান এর স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়নপত্র,
৪। পিতা, মাতা, ভাই, বোনের জাতীয় পরিচয়পত্রের কপি ( জাতীয় পরিচয়পত্র না থাকলে পারিবারিক/ওয়ারিশান সনদ দিতে হবে ),
৫। বাড়ির খতিয়ান/দলিল এর কপি,
৬। পৌরকর/ হোল্ডিং ট্যাক্স/ চৌকিদারী কর পরিশোধের কপি
৭। বিদ্যুৎ বিলের কপি,
৬ । বিবাহিত মহিলাদের ক্ষেত্রে নিকাহনামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি (স্বামীর জাতীয় পরিচয়পত্রে অন্য ঠিকানা থাকলে সাথে শশুর-শাশুড়ির জাতীয় পরিচয়পত্র দিতে হবে)

11/11/2022
21/10/2022

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার, সেই এলাকার সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ/রকেট এর মাধ্যমে NID Info Correction এপ্লিকেশন টাইপে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায় না।

আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আপনার ছবি তোলা হবে ও স্বাক্ষর নেয়া হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদন "খ" ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট জেলা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখ যে, পূর্বে ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে এসএমএস এর মাধ্যমে জানানোর সুযোগ না থাকলেও বর্তমানে এসএমএস দেয়ার ব্যবস্থা করা হয়েছে

01613758733
WhatsApp
ধন্যবাদ

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Court Building
Chittagong