দুই টাকায় স্কুল-Two Takay School

দুই টাকায় স্কুল-Two Takay School শিক্ষা থেকে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করাই আমাদের লক্ষ্যে

25/04/2026

আজ ২৫ এপ্রিল শনিবার ক্লাস চলছে...

23/04/2026

আজ ২৩ এপ্রিল -২০২৬
বৃহস্পতিবার, ক্লাস চলছে।

21/04/2026

পিটি

20/04/2026

ইংরেজি ক্লাস চলছে

18/04/2026

আজকের ক্লাস চলছে

17/04/2026
পড়া লেখার পাশাপাশি রয়েছে বিভিন্ন খাবার আয়োজন।
16/04/2026

পড়া লেখার পাশাপাশি রয়েছে বিভিন্ন খাবার আয়োজন।

16/04/2026

আমাদের প্রতিষ্ঠানের সুন্দর একটি প্রতিবেদন

16/04/2026

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিক.....

পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসবপহেলা বৈশাখ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের আনন...
15/04/2026

পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে “দুই টাকায় স্কুল”-এ আয়োজন করা হয় একটি আনন্দঘন ফল উৎসব।

উৎসবে স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী বিভিন্ন ফল বিতরণ করা হয়। আম, কলা, পেয়ারা, তরমুজসহ নানা ধরনের ফল পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। নতুন বছরের প্রথম দিনটিকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

উক্ত অনুষ্ঠানে দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদক সামসুন নাহার সামু, দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল মাওয়া মুমু, তনু আক্তার ও মোঃ রাশেদ প্রমুখ।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি শিশু সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করুক। নতুন বছর তাদের জীবনে সুখ ও সম্ভাবনার বার্তা বয়ে আনুক—এই প্রত্যাশাই আমাদের।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এই আয়োজন নতুন বছরের সূচনালগ্নে ভালোবাসা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Address

Middle Halishar, 38 No Ward, Bandar, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when দুই টাকায় স্কুল-Two Takay School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দুই টাকায় স্কুল-Two Takay School:

Shortcuts

Share

Category