কর্ণফুলী ডিবেটিং ক্লাব -কোডেক

কর্ণফুলী ডিবেটিং ক্লাব -কোডেক "সৃজনশীল বৃত্তি চর্চায় বিতর্ক "

"ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্‌খা ক্ষুব্ধ মন!ধ্বনি ওঠে রণি দূর বাণীর,–আজ...
06/06/2025

"ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্‌খা ক্ষুব্ধ মন!
ধ্বনি ওঠে রণি দূর বাণীর,–
আজিকার এ খুন কোর্‌বানির!"
-কাজী নজরুল ইসলাম

কর্ণফুলী ডিবেটিং ক্লাব এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ৩৬শে জুলাই পরবর্তী পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা

ঈদ মোবারক

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চারিধার। যাদের রক্তের কুরবানিতে আজকের এই বাংলাদেশ তাদের স্বপ্নের সমতার বাংলাদেশ গঠনই হোক আমাদের প্রত্যয়।

কোডেকের  বিতর্ক কর্মশালা এবং শো-ডিবেট অনুষ্ঠিতকর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)–এর সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে আজ ২৩শে মে ...
23/05/2025

কোডেকের বিতর্ক কর্মশালা এবং শো-ডিবেট অনুষ্ঠিত

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)–এর সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে আজ ২৩শে মে ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হয় "বিতর্ক কর্মশালা এবং শো-ডিবেট"।

🔻বিতর্কের প্রস্তাব ছিল:
"এই সংসদ মনে করে, জুলাই বিপ্লবীরাই বিপ্লবের ব্যর্থতার জন্য দায়ী।"

সময়োপযোগী ও বাস্তবধর্মী এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত বিতর্কে তরুণ বিতার্কিকরা তুলে ধরেন নানা দৃষ্টিভঙ্গি ও গভীর বিশ্লেষণ। যুক্তির নান্দনিকতায় মুখর ছিল পুরো সেশন।

আসুন,দেখুন,শিখুনযুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ।আগামীকাল শুক্রবার বিকেল তিনটায়।
22/05/2025

আসুন,দেখুন,শিখুন

যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ।

আগামীকাল শুক্রবার বিকেল তিনটায়।

04/05/2025

কোডেকের সাপ্তাহিক বিতর্ক সেশনে বিরোধী দলীয় নেতা সাদ বিন মুহসিন (Saad Bin Mohsin) এর উপস্থাপন।

▪️বিতর্কের প্রস্তাব ছিল:
"এই সংসদ মনে করে, এটিএম আজহার মুক্ত না হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।"



04/05/2025

কোডেকের সাপ্তাহিক বিতর্ক সেশনে সরকার দলীয় মন্ত্রী সাজ্জাদ হাসান সিফাতের উপস্থাপন।

▪️বিতর্কের প্রস্তাব ছিল:
"এই সংসদ মনে করে, এটিএম আজহার মুক্ত না হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।"

কোডেকের সাপ্তাহিক বিতর্ক সেশন ও কর্মশালা অনুষ্ঠিতকর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)–এর সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে গত ৩ মে ...
03/05/2025

কোডেকের সাপ্তাহিক বিতর্ক সেশন ও কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)–এর সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে গত ৩ মে ২০২৫, শনিবার অনুষ্ঠিত হয় "এশিয়ান পার্লামেন্টারি স্টাইল বিতর্ক ও প্রস্তুতিমূলক কর্মশালা"।

বিতর্কের প্রস্তাব ছিল:
"এই সংসদ মনে করে, এটিএম আজহার মুক্ত না হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।"

সময়োপযোগী ও বাস্তবধর্মী এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত বিতর্কে তরুণ বিতার্কিকরা তুলে ধরেন নানা দৃষ্টিভঙ্গি ও গভীর বিশ্লেষণ। যুক্তির নান্দনিকতায় মুখর ছিল পুরো সেশন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সুফিয়ান নোমান। তিনি বলেন, “যুক্তিভিত্তিক বিতর্ক চর্চা শুধু বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, আদর্শিক জনশক্তি গঠনের পথও তৈরি করে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের বিতর্কের মূল কাঠামো, পয়েন্ট নির্মাণ, রিফিউটাল কৌশলসহ বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হয়।

যাঁদের ঘামে প্রতিদিন তৈরি হয় সভ্যতার ভিত, যাঁরা নীরবে—অবিরত পরিশ্রম করে গড়ে তোলেন আমাদের সমাজ, তাঁরা-ই আমাদের প্রকৃত নায়...
01/05/2025

যাঁদের ঘামে প্রতিদিন তৈরি হয় সভ্যতার ভিত, যাঁরা নীরবে—অবিরত পরিশ্রম করে গড়ে তোলেন আমাদের সমাজ, তাঁরা-ই আমাদের প্রকৃত নায়ক।

প্রতিটি নতুন সকাল শুরু হয় যাঁদের কর্মমুখর হাতে, ভোর হওয়ার আগেই জেগে ওঠেন যাঁরা—তাঁদের শ্রমেই শহর জাগে, চাকা ঘোরে, ইতিহাস এগিয়ে চলে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)-এর পক্ষ থেকে আমরা জানাই সেই সব মেহনতি মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা—যাঁদের নিঃশব্দ পরিশ্রমে গড়ে উঠছে আমাদের আজ ও আগামীকাল।

তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান যৌক্তিক, ন্যায্য ও নৈতিক আন...
22/04/2025

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান যৌক্তিক, ন্যায্য ও নৈতিক আন্দোলনের প্রতি অটল সংহতি ও অবিচল একাত্মতা ঘোষণা করছে।

যদি কর্তৃপক্ষ এই সংকটে যথাযথ, সময়োচিত ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে এর দায় তারা কোনোভাবেই এড়াতে পারবে না।


31/03/2025

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক)-এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!

ঈদ আসে আনন্দ আর রহমতের বার্তা নিয়ে, নিয়ে আসে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার সুযোগ। এটি শুধু উৎসব নয়, বরং আত্মশুদ্ধির এক অপূর্ব উপলক্ষ, যেখানে আমরা মনের সংকীর্ণতা দূর করি, একে অপরের পাশে দাঁড়াই, উম্মাহর ঐক্যকে সুসংহত করি।

تقبل الله منا ومنكم

—আল্লাহ আমাদের ও আপনাদের ইবাদত কবুল করুন, আমাদের হৃদয়কে প্রশান্ত করুন, ঈমানকে দৃঢ় করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

ঈদ হোক সহমর্মিতার, ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক জ্ঞানের আলোয় উজ্জ্বল এক নতুন অধ্যায়ের!

আলহামদুলিল্লাহ!কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক) এর উদ্যোগে বারোয়ারী বিতর্ক বিষয়ক 'বিশেষ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায়...
27/02/2025

আলহামদুলিল্লাহ!

কর্ণফুলী ডিবেটিং ক্লাব (কোডেক) এর উদ্যোগে বারোয়ারী বিতর্ক বিষয়ক 'বিশেষ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ইমরান হোসাইন ভাই।

13/02/2025

আমরা আসছি নতুন উদ্যমে, ইনশাআল্লাহ।

সাথে থাকবেন তো? প্রত্যাশা জানান।

Address

কলেজ রোড
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when কর্ণফুলী ডিবেটিং ক্লাব -কোডেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কর্ণফুলী ডিবেটিং ক্লাব -কোডেক:

Shortcuts

Share