উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina

উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina

Share

Dawateislami

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 14/05/2026

দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা "আমিরে আহলে সুন্নাত" প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত রিসালা পাঠ করার জন্য দিয়ে থাকেন যাতে সকলের জ্ঞান চর্চার মাধ্যম হতে পারে এই সকল রিসালা যারা পাঠ করে অথবা শুনে তাদেরকে বিভিন্ন দোয়া ও দিয়ে থাকেন।

তারই প্রেক্ষিতে আজ উরকিরচর মাদরাসাতুল মদিনায় ছাত্রদের জ্ঞান চর্চা ও আদব-আখলাক শিখানোর জন্য এই সপ্তাহের সাপ্তাহিক রিসালা ''মন জয় করার ফজিলত" অত্র মাদরাসার সকল ছাত্র এবং শিক্ষকগণের মাঝে পাঠ করে শোনানো হয়।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 12/05/2026

উরকিরচর মাদরাসাতুল মদিনার(বাংলা বিভাগের) ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম প্রান্তিক পরীক্ষা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং তাদেরকে ২০২৬ শিক্ষাবর্ষের আইডি কার্ড প্রদান করা হয়।
এতে অত্র মাদরাসার পক্ষ হতে সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ পাক সবাইকে বা-আমল আলিমেদ্বীন হিসেবে কবুল করুক (আমিন)

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 05/05/2026

আজ ৫ই মে ২০২৬ ইং হতে উরকিরচর মাদরাসাতুল মদিনায় (বাংলা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের) নার্সারি হতে ৩য় শ্রেণির সকল ছাত্রদের মাঝে "১ম প্রান্তিক পরীক্ষা" অনুষ্ঠিত হচ্ছে।

আল্লাহ পাক সবার সহায় হোক, (আমিন) সবার প্রতি শুভকামনা রইল।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 04/05/2026

আজ উরকিরচর মাদরাসাতুল মদিনার মাদানি মুন্নারা সোমবার শরিফের রোজা রেখেছেন এতে সকলের জন্য দোয়া করা হয়েছে। এবং যারা যারা দোয়ার জন্য আরজ জানিয়েছেন সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক এই ছোট্ট মাদানি মুন্নাদের রোজাকে কবুল করুক (আমিন)

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 30/04/2026

প্রিয় আমিরে আহলে সুন্নাত প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত রিসালা পাঠ করার জন্য দিয়ে থাকেন যাতে সকলের জ্ঞান চর্চার মাধ্যম হতে পারে এই সকল রিসালা যারা পাঠ করে অথবা শুনে তাদেরকে বিভিন্ন দোয়া ও দিয়ে থাকেন।

তারই প্রেক্ষিতে আজ উরকিরচর মাদরাসাতুল মদিনায় ছাত্রদের জ্ঞান চর্চা ও আদব-আখলাক শিখানোর জন্য এই সপ্তাহের সাপ্তাহিক রিসালা ''ওসিলার বরকত" অত্র মাদরাসার সকল ছাত্র এবং শিক্ষকগণের মাঝে পাঠ করে শোনানো হয়।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 16/04/2026

অধ্য ১৫ ই এপ্রিল ২০২৬ ইং দাওয়াতে ইসলামী'র পরিচালিত উরকিরচর মাদরাসাতুল মদিনায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ মাদরাসাতুল মদিনা'র চট্টগ্রাম বিভাগীয় প্রধান (পরীক্ষক) হাফিজ মুহাম্মদ সোলাইমান আত্তারি মাদানি তাসরিফ আনেন এবং ২ দিন যাবত এতে সকল বিভাগের প্রতিটি ছাত্রদের মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবং এতে শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষকগণের সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সকল ছাত্রদের তরবিয়ত প্রদান করা হয়েছে।

এতে ৬ জন ছাত্র নাযেরা ফাইনাল পরিক্ষায় অংশগ্রহণ করে এবং প্রতিটি ছাত্র কামিয়াব হয়ে হিফজ নিয়েছেন তাদের জন্য দোয়া এবং শুভ কামনা রইল।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 11/03/2026

উরকিরচর মাদরাসাতুল মদিনা সংলগ্ন এস এম ইউসুফ আব্দুল আজিজ ইবাদত খানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পহেলা রমজান হতে দীর্ঘ ২২ দিন যাবৎ অত্র মাদরাসার শিক্ষক এবং হিফয বিভাগের (২৮) জন ছাত্রদের পড়ার মাধ্যমে পবিত্র খতমে তারাবী'হ সমপন্ন হয়েছে এবং এতে বিশেষ দোয়ার মাধ্যমে সকলের জন্য দোয়া করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উরকিরচর মাদরাসাতুল মদিনার পরিচালনা পরিষদ এবং বিভিন্ন অতিথিবৃন্দ।

এই খতমে তারাবীহ আদায় করার উদ্দেশ্য যাতে ভবিষ্যতে অত্র মাদরাসার ছাত্ররা অন্য মসজিদে তারাবীহ নামাজ পড়ানোর সৌভাগ্য অর্জন করে নেয় সাথে সাথে তাদের পড়ার মান উন্নয়ন করে এবং যে সকল ছাত্র খতমে তারাবীহ পড়িয়েছেন সকলকে উৎসাহের জন্য উপহার দেওয়া হয়েছে।
আল্লাহ পাক সকলের এই খতমে তারাবীহ'র নামাজ কে কবুল করুক আমিন। আল্লাহ পাক সকলকে বা-আমল হাফিজে কুরআন হওয়ার তৌফিক দান করুক (আমিন)।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 10/02/2026

আজ উরকিরচর মাদরাসাতুল মাদিনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ ইং আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উরকিরচর মাদরাসাতুল মদিনা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকল শিক্ষকগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্ররা।

উক্ত অনুষ্ঠানে সকলে নাত - কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং যে সকল ছাত্ররা প্রতিটি শ্রেণিতে ১ম,২য়,৩য় স্থান অর্জনেরকারীদের কৃতিত্বের স্মারক প্রদান করা হয় এবং যে সকল শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম, ২য়,৩য় স্থান অধিকার লাভ করেন তাদের সকলকে পুরুষ্কার প্রদান করা হয়েছে।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 07/02/2026

উরকিরচর মাদরাসাতুল মদিনা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ইং এর অংশবিশেষ।

অত্র ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকেন উরকিরচর মাদরাসাতুল মদিনার পরিচালনা কমিটি, শুভাকাঙ্ক্ষী ইসলামি ভাই, সকল শিক্ষকগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রবৃন্দ।
এতে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি আনন্দের মাধ্যমে মেধা বিকাশিত হওয়ার জন্য ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের ভালো অবস্থান অর্জন করে নেন।

Photos from উরকিরচর মাদ্রাসাতুল মদিনা Urkirchar Madrasatul Madina's post 25/01/2026

প্রথমবারের মতো দাওয়াতে ইসলামী মাদরাসাতুল মদিনা'র উদ্যোগে(চট্টগ্রামের সকল মাদরাসাতুল মদিনার ছাত্রদের মাঝে) চট্টগ্রাম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উরকিরচর মাদরাসাতুল মদিনার ৩ জন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করেন এতে অত্র মাদরাসাতুল মদিনার পক্ষ হতে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
১ম স্থান অধিকার লাভ করেন মুহাম্মদ আব্দুল্লাহ (উরকিরচর)
৪র্থ স্থান অধিকার লাভ করেন মুহাম্মদ সোয়াদ (খলিফারঘোনা)
১০ স্থান অধিকার লাভ করেন মুহাম্মদ ইয়াসিন আত্তারি (উরকিরচর)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Urkirchar
Chittagong
4346

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00