Learn with Sabbir Hassan Ispahany

Learn with Sabbir Hassan Ispahany Provide all kinds of information regarding Education.

ফেইসবুকে বেশির ভাগ শিক্ষার্থীরা উল্টো পাল্টে পেইজে এড থাকে। এতে তাদের কোন লাভ হয় না বলে আমরা মনে করি। তাই আমরা এমন কিছু করছি যা প্রতিটা শিক্ষার্থীদের জন্য অনেক অনেক ভাল হবে।

জব প্রিপারেশন স্মার্টলি নেওয়া লাগে,না হয় দেখবেন পড়ার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। পড়া আগাচ্ছে না আর ফেল করছেন নিয়মিত। যেকোন...
20/08/2026

জব প্রিপারেশন স্মার্টলি নেওয়া লাগে,
না হয় দেখবেন পড়ার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। পড়া আগাচ্ছে না আর ফেল করছেন নিয়মিত।

যেকোন প্রিপারেশনের আগে-
☞ সিলেবাস দেখুন
☞ কোশ্চেন এনালাইসিস দেখুন।

সবসময় পড়ার আগে টপিকটার গুরুত্ব বুঝুন এনালাইসিস দেখে,
ধরুন আপনি ২০০০ এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পড়তে কেয়ামত ঘটায়া ফেলতেছেন, ওদিকে বিসিএসে আসেই না, আসলেও যা আসে তা এতদিনের নলেজেই পড়বেন!

তাহলে কী দাঁড়াল?
এমন এক জায়গায় আপনি দিন রাত এক করে টাইম দিচ্ছেন, যেটায় এত টাইম লাগে না। আবার অন্য বিষয়ে টাইম দিচ্ছেন না যেটায় দেওয়া উচিত। প্রিপোজিশনের উদাহরণটা হাইপোথ্যাটিক্যাল, বুঝানোর জন্যে দেওয়া।

✘ যা করবেন না✘
☞ আপনারা অনেক সময় বলেন, ভাই আন্তর্জাতিক পারি না। তার সাথে কথা বলে বুঝা যায় যে তিনি আসলে সংগঠন চ্যাপ্টারটা মনে রাখতে পারেন না। অথচ এইটা ছাড়াও আরো অনেক চ্যাপ্টার আছে যা তিনি পারেন বা পড়লে পারবেন! আর সংগঠন থেকেই তো সব প্রশ্ন আসবে এমন না! আপনি ৪/৫ নাম্বার ছেড়েও তো প্রিলি টিকবেন!
তাই কোন টপিক না পারলে পুরো বিষয়ের উপর নেগেটিভ ভাইভ আনবেন না।
সে টপিকটা গুরুত্বপূর্ণ কিনা সেটা যাচাই করুন প্রশ্ন এনালাইসিস থেকে, আর একদম না পারলে বাদ, সমস্যা কী! আপনারে কে বলছে প্রিলিতে ২০০ তে ২০০ পাইতে?
লাস্ট দুই বিসিএসেই ৯০ এর ঘরে পেয়ে টিকছে ২০০ তে! অর্থাৎ আপনি ২০০ তার মধ্যেই লাস্ট দুটায় ১০১ টা না পারলেও টিকবেন! নেগেটিভ না খাইলে আর কী!
☞ ডেইলি ১০০ বার পারবেন না, কঠিন লাগে বললে আপনি জীবনেও পারবেন না। আপনার পারা উচিতও না।

যদি আপনি স্ট্রাটেজি সাজাইতে না পারেন,
একটু চাপ নিতে না পারেন,
যদি আপনার মানসিকতা সবসময় নেগেটিই হয়-

আপনি এডমিন পুলিশ হয়ে ডিজাস্টার বানায়া ফেলবেন।

তার চেয়ে অন্য চাকরি দেখেন, বিসিএসই একমাত্র ভাল জব এসব ফালতু কথা। আরো ভাল ভাল জব আছে যেখানে চাপ কম, টাকা বেশি, স্বাধীনতাও বেশি!

✔ যা করবেন-
☞ নিয়মিত পড়ুন।
☞ নিজে পড়া গুছান, নিজেকে গুছান। শুধু কোচিং করলেই চান্স পাবেন না।
☞ ধর্ম পালন করুন। এতে আপনার চাপ কমবে, সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। পড়ায় মনোযোগী হবেন।

শুভ কামনা সবার জন্যে।

©️ Learning with Biborno Rafi

17/08/2026

📌 চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়:

"অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর"—এই তিন মাস চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে; বিশেষ করে ব্যাংক জব ক্যান্ডিডেটদের জন্য।
তাই এখন থেকেই প্রিলি ও রিটেন—দুটোর প্রস্তুতিই সমান গুরুত্ব দিয়ে শুরু করুন। যথা—

১. প্রিলির জন্য:
প্রতিটি বিষয়ের কনসেপ্ট পরিষ্কার ধারণা রাখুন এবং নিয়মিত PYQ (Previous Year Questions) চর্চা করুন। শুধু প্রশ্ন মুখস্থ না করে, প্রশ্নটি কেন হয়েছে এবং কীভাবে সমাধান করতে হয়—তা বোঝার চেষ্টা করুন।

২. রিটেনের জন্য:
এখন থেকেই Translation, Focus Writing, Argument Writing, Passage, Precise Writing, Math ও GK—প্রতিটি অংশের নিয়মিত চর্চা শুরু করুন। বিশেষ করে Writing Skill শেষ মুহূর্তে তৈরি করা কঠিন; তাই প্রতিদিন অল্প হলেও লিখুন।

৩. প্রিলি ও রিটেনকে আলাদা করে দেখবেন না।
প্রিলির প্রস্তুতির পাশাপাশি রিটেনের জন্য প্রয়োজনীয় ভোকাবুলারি, গ্রামার, গণিত ও সাধারণ জ্ঞান প্রস্তুত করতে থাকুন। এতে একই পড়া দুই জায়গায় কাজে লাগবে।

৪. নিয়মিত PYQ বিশ্লেষণ করুন।
কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন বারবার এসেছে, কোন জায়গায় আপনার দুর্বলতা—এসব চিহ্নিত করে প্রস্তুতির পরিকল্পনা করুন।

৫. সবচেয়ে গুরুত্বপূর্ণ—সময় নষ্ট করবেন না।
চাকরির প্রস্তুতিতে সবার হাতে সময় সমান, কিন্তু সবাই সময়কে সমানভাবে কাজে লাগাতে পারে না। আগামী তিন মাসকে "Preparation Phase" হিসেবে নিন এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করুন।

মনে রাখবেন, প্রিলি পাস করার পর রিটেন শুরু করলে অনেকটাই দেরি হয়ে যায়।
তাই এখন থেকেই প্রস্তুতি নিন—যাতে সুযোগ এলে শুধু পরীক্ষায় অংশগ্রহণ নয়, সফল হওয়ার মতো প্রস্তুতিও থাকে।

ইনশাআল্লাহ, নিয়মিত ও পরিকল্পিত প্রস্তুতি আপনার কাঙ্ক্ষিত চাকরির পথকে অনেকটাই সহজ করে দিতে পারে।

👉 কারো "ফোকাস ও অন্যান্য রাইটিং এ সমস্যা থাকলে আমার কৌশল মূলক শিট (১০০ ও ৪৬ পৃ) নিতে পারেন এবং অনুবাদ ও রাইটিং স্কিলের ফুল কোর্স করতে পারেন ~ বিস্তারিত কমেন্টে...

©️ মু. সাব্বির হাসান ইস্পাহানী

15/08/2026

💥 ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতার পরিমাণ:

🔹ফ্যামিলি কার্ড — ২,৫০০ টাকা/মাস।
🔹বয়স্ক ভাতা— ৭০০ টাকা/মাস। [৯০ বছরের বেশি বয়সি ব্যক্তি ১০০০ টাকা করে মাসিক]
🔹বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা— ৭০০ টাকা/মাস। [৯০ বছরে বেশি বয়সি বিধবা ১০০০ টাকা করে মাসিক]
🔹প্রতিবন্ধী ভাতা— ১,০০০ টাকা/মাস।
🔹অনগ্রসর জনগোষ্ঠী— ৬৫০ টাকা/মাস।
🔹মা ও শিশু সহায়তা— ৮৫০ টাকা/মাস।
🔹ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়া — ১ লাখ টাকা এককালীন।
🔹সাধারণ বীর মুক্তিযোদ্ধার সম্মানী— ২০,০০০ টাকা/মাস। তবে,
▫️বীর প্রতীক পরিবারের সম্মানী— ২৫,০০০ টাকা/মাস।
▫️বীর বিক্রম পরিবারের সম্মানী — ৩০,০০০ টাকা/মাস।
▫️বীর উত্তম পরিবারের সম্মানী — ৩৫,০০০ টাকা/মাস।
▫️বীরশ্রেষ্ঠ পরিবারের সম্মানী — ৪০,০০০ টাকা/মাস।

🍀 বিশেষ তথ্য:

🔸সিনিয়র সিটিজেন (৬৫+) → ট্রেনে বিনামূল্যে, মেট্রোরেলে ২৫% ছাড়।
🔸 প্রতিবন্ধী শিক্ষার্থীর মাসিক মেধাবৃত্তি → প্রাথমিক স্তরে ১,০০০ টাকা, মাধ্যমিক স্তরে ১১০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১২০০ টাকা ও উচ্চতর স্তরে ১,৪০০ টাকা।
🔸বেসরকারি কর্মীদের সর্বজনীন পেনশন → অবসরের সময় সঞ্চিত অর্থের ৩০% গ্র্যাচুইটি।

[তথ্যসূত্র: জাতীয় বাজেট]

বিসিএস নেস্ট
(সংগৃহীত)

🔥 WRITING SKILL: 📌 Basic to Advanced – Part 06​একটা বিষয় খুব লক্ষণীয়—অনার্স-মাস্টার্স শেষ করার পরও অনেকেই বুঝতে পারেন না...
13/08/2026

🔥 WRITING SKILL:
📌 Basic to Advanced – Part 06

​একটা বিষয় খুব লক্ষণীয়—অনার্স-মাস্টার্স শেষ করার পরও অনেকেই বুঝতে পারেন না কীভাবে ইংরেজিতে ছোট ছোট বাক্যকে বড় ও প্রাঞ্জল করতে হয়। কোনো টপিকের ওপর লিখতে দিলে ৩-৪ লাইনের বেশি লেখা যায় না, আর যা-ও লেখা হয়, তা দেখতে ক্লাস ২/৩-এর English For Today বইয়ের মতো মনে হয়!
​আজ একটি দুর্দান্ত ম্যাজিক ট্রিক মনে রাখুন—ইংরেজিতে বাক্য বড় করার সবচেয়ে বড় 'থেরাপি' হলো Prepositional Phrase (Preposition + Noun) এর সঠিক প্রয়োগ।

​🎯 বাস্তব উদাহরণ (সহজ বাক্য থেকে মেগা সেন্টেন্স):
​নিচের এই একটি বাক্য লক্ষ করুন, কীভাবে কেবল Prepositional Phrase যোগ করে এটিকে বিশাল ও তথ্যবহুল করা হয়েছে:

​"Have you ever eaten chicken in a salad at a restaurant by the beach of Mexico on a date with a superstar like Aamir Khan from India?"

​👉 খেয়াল করেছেন? এখানে ৮টি Prepositional Phrase কীভাবে যুক্ত হয়েছে?
​in a salad
​at a restaurant
​by the beach
​of Mexico
​on a date
​with a superstar
​like Aamir Khan
​from India

​শিক্ষা: পৃথিবীতে যত বড় ইংরেজি বাক্য দেখবেন, তার সিংহভাগই Prepositional Phrase-এর সুতোয় গাঁথা। এটি ছাড়া দীর্ঘ বাক্য তৈরি করা প্রায় অসম্ভব!

​📊 বিসিএস রিটেনে এর প্র্যাকটিক্যাল প্রয়োগ:

(32th BCS Translation):
​শুধু নিজে লেখার জন্যই নয়, বিসিএস বা ব্যাংক রিটেনের অনুবাদের বড় বড় বাক্য ডিকোড (Decode) করতেও এই কৌশল অপরিহার্য। ৩২তম বিসিএস-এর এই অনুবাদের বাক্যটি দেখুন:

​"Emission of Green House Gases (GHGs) into the atmosphere of our planet Earth due to unabated race for growth and development by developed economies is the root cause of global warming."

​দেখলেন তো? কীভাবে ৪-৫টি Prepositional Phrase যুক্ত হয়ে পুরো ৩ লাইনের একটি অনুবাদ বাক্য তৈরি হলো!

​💡 পরামর্শ:
বড় বাক্য দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সঠিক Preposition ও Noun-এর সংযোগ ঘটিয়ে বাক্য সাজানো অনুশীলন করুন। আপনার লেখার ধার এক লাফে অনেক দূর এগিয়ে যাবে!

​📌 পোস্টটি আপনার প্রস্তুতি সহজ করতে শেয়ার করে সেভ রাখুন এবং অন্য রিটেন পরীক্ষার্থীদের সাথে শেয়ার করুন!

👉 বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

​✍️ মু সাব্বির হাসান ইস্পাহানী

🔥 WRITING SKILL: 📌 Basic to Advanced – Part 05​বিসিএস বা ব্যাংক লিখিত পরীক্ষায় অনবরত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কেন অনেকে ...
12/08/2026

🔥 WRITING SKILL:
📌 Basic to Advanced – Part 05

​বিসিএস বা ব্যাংক লিখিত পরীক্ষায় অনবরত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কেন অনেকে ভালো নম্বর পান না?

​কারণ, অনার্সের গণ্ডি পার হওয়ার পরও আমরা ইংরেজিতে এমন কিছু মৌলিক ভুল (Common Errors) করি, যা পরীক্ষকের চোখে পড়ার সাথে সাথে লেখার মান এক ধাক্কায় নিচে নামিয়ে দেয়।

​আমরা প্রায়শই ভুল করি—কোন Word কোথায় বসবে, কোন Verb-এর পর Preposition বসে না, কখন Noun Plural হয়, আর কোনটি Countable বা Uncountable Noun!

​যেমন:
​❌ Incorrect: I meet with him.
​✅ Correct: I meet him.
(কারণ 'Meet' সরাসরি Object নেয়, কোনো Preposition নেয় না)

​❌ Incorrect: I have two hundreds taka.
​✅ Correct: I have two hundred taka.
(সংখ্যা নির্দিষ্ট থাকলে Hundred-কে Plural করা যায় না)

​💡 আজকের স্পেশাল রিসোর্স:
​এই ছোট অথচ মারাত্মক ভুলগুলো স্থায়ীভাবে দূর করতে আজকের পোস্টের সাথে "এক নজরে গ্রামার শিখুন খুব সহজে (Common Errors)" নোটের ৫টি পেজ সংযুক্ত করে দেওয়া হলো।

​ছবিগুলোতে আপনারা পাবেন:

✅ Word ও Structure ব্যবহারের নিখুঁত নিয়ম (Noun, Adjective, Verb, Adverb, Preposition-এর সঠিক প্রয়োগ)
✅ Dangling Modifier, Faulty Parallelism & Redundancy এড়ানোর নিয়ম
✅ Errors in Nouns & Numbers (শব্দভিত্তিক ব্যাখ্যাসহ Incorrect vs Correct Sentences)

​আজই ছবিগুলো HD কোয়ালিটিতে ডাউনলোডের জন্য সেভ করে নিন এবং প্রতিটা রুলস খাতায় নোট করে রাখুন!

​📌 পোস্টটি আপনার প্রস্তুতি সহজ করতে শেয়ার করে সেভ রাখুন এবং অন্য রিটেন পরীক্ষার্থীদের সাথে শেয়ার করুন!

👉 বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

​✍️ মু সাব্বির হাসান ইস্পাহানী

🔥 WRITING SKILL:📌 Basic to Advanced – Part 04​একটি চ্যালেঞ্জ দিয়ে শুরু করা যাক—​"যেকোনো প্রমিত ও দীর্ঘ ইংরেজি বাক্য তৈরি...
11/08/2026

🔥 WRITING SKILL:
📌 Basic to Advanced – Part 04

​একটি চ্যালেঞ্জ দিয়ে শুরু করা যাক—
​"যেকোনো প্রমিত ও দীর্ঘ ইংরেজি বাক্য তৈরি করতে Prepositional Phrase-এর ভূমিকা অপরিসীম।"

​পরীক্ষায় ছোট ছোট বাক্যে মনের ভাব প্রকাশ করলে লেখা গড়পড়তা বা সাধারণ দেখায়। লেখাকে দীর্ঘ, প্রাঞ্জল ও গতিশীল করার অন্যতম প্রধান অস্ত্র হলো Prepositional Phrases।

​🎯 একঘেয়ে শব্দ এড়িয়ে আনুন বৈচিত্র্য (Lexical Variation):
​আমরা লেখায় বারবার সাধারণ Preposition বা Adverb ব্যবহার করি। একটু ভিন্ন শব্দচয়ন আপনার লেখার মান বহুগুণ বাড়িয়ে দিতে পারে:

​❌ Behind — ✅ At the back of / In the rear of
​❌ Suddenly - ✅ All of a sudden / Out of the blue
​❌ About - ✅ With regard to / In relation to / On the subject of

​💡 একই 'For' দিয়ে বাক্যের জাদুকরী রূপান্তর (The 'For' Magic):

​আমরা সবাই জানি, উদ্দেশ্যে বা কারণ বোঝাতে For ব্যবহৃত হয়। এবং একটি মৌলিক নিয়ম হলো— 'To' ছাড়া প্রায় সব Preposition-এর পর Verb+ing যুক্ত হয়।
​চলুন একটি সাধারণ বাক্য দেখি:

​❌ Basic Sentence:
​I study hard for improving my skills and getting a good job.

​এবার For-এর জায়গায় Prepositional Phrases ব্যবহার করে বাক্যটিকে কীভাবে আরও ম্যাচিউর্ড ও বিস্তৃত করা যায় দেখুন:

​✅ Advanced & Expanded Sentence:

"​To be truthful, I study hard with a view to improving my analytical skills, for the sake of securing a promising career, and with the aim of contributing to national development."

​📚 'For' (জন্য/কারণে/উদ্দেশ্যে)-এর ১৯টি মাস্টার অলটারনেটিভ:

​আজকের পর থেকে শুধু 'For' ব্যবহার না করে প্রসঙ্গের ওপর ভিত্তি করে নিচের প্রফেশনাল Phrase-গুলো ব্যবহার করা শুরু করুন:

​১. উদ্দেশ্য প্রকাশ করতে (Purpose):
• ​With a view to (+ verb+ing)
• ​For the purpose of (+ verb+ing)
• ​With an eye to (+ verb+ing)
• ​Look forward to (+ verb+ing)
• W the aim of (+ verb+ing)
• ​In order to (+ base verb)

​২. কারণ প্রকাশ করতে (Reason / Cause):
• ​On account of
• ​On the ground of
• ​Because of
• Due to
• ​Owing to
• ​Thanks to (ইতিবাচক কারণে)

​৩. উপায় বা কল্যাণ অর্থে (Means / Sake):
• ​For the sake of
• ​By virtue of
• ​By means of
• ​By way of
• ​By dint of
• ​In favor of
• ​Preparatory to

​⚠️ মনে রাখবেন:
লেখা কেউ কাউকে জোর করে শেখাতে পারে না। নিজে চিন্তা করা ও অনুশীলনের মাধ্যমেই একটি সাধারণ বাক্যকে অসাধারণ করে তোলা সম্ভব।

​আজই এই ফ্রেজগুলো আপনার প্রতিদিনের অনুশীলনে প্রয়োগ করা শুরু করুন!

​📌 পোস্টটি আপনার প্রস্তুতি সহজ করতে শেয়ার করে সেভ রাখুন এবং অন্য রিটেন পরীক্ষার্থীদের সাথে শেয়ার করুন!

👉 বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

​✍️ মু সাব্বির হাসান ইস্পাহানী

🔥 WRITING SKILL:📌 Basic to Advanced – Part 03​ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলেই আমরা বারবার Stumble করি বা হোঁচট খাই। কেন এ...
10/08/2026

🔥 WRITING SKILL:
📌 Basic to Advanced – Part 03

​ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলেই আমরা বারবার Stumble করি বা হোঁচট খাই। কেন এমন হয়?

​কারণ আমরা প্রথমত বাংলা চিন্তা করি, তারপর মনে মনে সেটাকে ইংরেজিতে Translate করার চেষ্টা করি। এই প্রক্রিয়াটি কেবল Time-consuming-ই নয়, বরং এর ফলে লেখার স্বাভাবিক সৌন্দর্য ও ফ্লুয়েন্সি নষ্ট হয়।
​চিন্তা প্রকাশে সঠিক Correlative Structure বা স্ট্রাকচারাল কানেক্টর না জানলে আপনার লেখাটি পরীক্ষকের কাছে অপক্ব ও সাধারণ মানের মনে হতে পারে।

​🎯 বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক:

​ধরুন, আপনি বিসিএস বা ব্যাংক লিখিত পরীক্ষায় একটি বাক্য লিখতে চান—
​"যতদিন বাংলাদেশে দুর্নীতি দমন করা হবে না, ততদিন এই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।"
​এখন আপনি যদি "যতদিন... ততদিন"-এর সঠিক Grammar Pattern না জানেন, তবে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করা অসম্ভব।
​চলুন দেখি, এই একটি বাক্যকেই কীভাবে Basic থেকে Advanced Structure-এ রূপান্তর করা যায়:

​📊 সেন্টেন্স রূপান্তরের জাদু (Structure Breakdown):

​❌ Basic (আক্ষরিক অনুবাদ):
​As long as corruption is not stopped in Bangladesh, until then this country cannot develop. (ভুল ও একঘেয়ে)

​❌ Intermediate (সাধারণ Complex Sentence):
​So long as corruption remains unchecked in Bangladesh, the country cannot achieve progress. (চলনসই)

​✅ Advanced (Strong & Professional):
​Unless and until decisive measures are taken to eradicate corruption in Bangladesh, achieving sustainable socio-economic progress will remain an elusive goal.

(Conditional Structure + Prepositional Phrase + High-impact Vocab)

​💡 কেন এই পোস্টগুলোর নোট আপনার কাছে থাকা জরুরি?

​বিসিএস ও ব্যাংক লিখিত পরীক্ষায় হাজার হাজার প্রতিযোগীর ভিড় থেকে নিজের খাতাকে আলাদা করতে হলে Writing Skill 01, 02 & 03-এর কৌশলগুলো আত্মস্থ করা আবশ্যক।

​এই ৭০টি বিশেষ স্ট্রাকচার ও নিয়ম জানলে আপনার মনের ভাব প্রকাশের গতি বহুগুণ বেড়ে যাবে এবং অনর্থক অনুবাদের সময় বেঁচে যাবে।

👉 বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

✍️ মু সাব্বির হাসান আল ইস্পাহানী

🔥 WRITING SKILL:📌 Basic to Advanced – Part 02​গ্র্যাজুয়েশন শেষ করার পরও আপনার ইংরেজি লেখার স্টাইল যদি সেই ৯ম-১০ম শ্রেণির...
09/08/2026

🔥 WRITING SKILL:
📌 Basic to Advanced – Part 02

​গ্র্যাজুয়েশন শেষ করার পরও আপনার ইংরেজি লেখার স্টাইল যদি সেই ৯ম-১০ম শ্রেণির মতো Subject + Verb + Object-এই সীমাবদ্ধ থাকে, তবে বিসিএস বা ব্যাংকের মতো লিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর পাওয়া কঠিন!

​পরীক্ষকের নজর কাড়তে এবং সাধারণের ভিড় থেকে নিজের খাতাকে আলাদা করতে আপনার লেখায় নিচের ৬টি উপাদানের জাদুকরী প্রয়োগ ঘটানো জরুরি:

​✅ 1. Clause & Phrases
✅ 2. Prepositional Phrase
✅ 3. Linking Connectors
✅ 4. Sentence Joining Skills
✅ 5. Non-finite Verb (Participle, Gerund, Infinitive)
✅ 6. Contextual Synonyms

​🎯 ১. একই শব্দের পুনরাবৃত্তি এড়াতে (Word Variety):

​আমরা লেখায় বারবার Actually ব্যবহার করি, যা লেখাকে একঘেয়ে করে ফেলে। প্রাসঙ্গিকভাবে নিচের বিকল্পগুলো ব্যবহার করে লেখায় বৈচিত্র্য আনুন:

​❌ Actually -> In fact / Virtually / As a matter of fact / Sooth to say

​🎯 ২. বাক্যের মারপ্যাঁক ও স্ট্রাকচার রূপান্তর (Sentence Transformation):

​সাধারণ বাক্যকে কীভাবে Participle & Phrase ব্যবহার করে শক্তিশালী করবেন, তার একটি চমৎকার উদাহরণ দেখুন:

​❌ Basic (গড়পড়তা): He finished the work. Then he left the office immediately.

​❌ Intermediate: After he finished the work, he left the office.

​✅ Advanced (Strong): Having completed the task, he departed from the office without delay.

(Past Participle Phrase + Strong Vocabulary)

​💡 পরামর্শ:
লেখায় কানেক্টরস (Connectors) ও ফ্রেজের উদ্দেশ্য কেবল কঠিন শব্দ ব্যবহার করা নয়; বরং আপনার বক্তব্যকে সবচেয়ে নিখুঁত, সাবলীল ও সুসংহত উপায়ে উপস্থাপন করা।
​আপনার মোবাইল যেমন নিয়মিত আপডেট করেন, রিটেন পরীক্ষার প্রস্তুতিকেও ঠিক সেভাবে নতুন নতুন স্ট্রাকচার দিয়ে আপডেট রাখুন!

​📌বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

​✍️ মু সাব্বির হাসান ইস্পাহানী

🔥 WRITING SKILL: 01📌 Basic to Advanced – Part 01​বিসিএস ও ব্যাংক লিখিত (Written) পরীক্ষায় অনেক পরীক্ষার্থী দিনের পর দিন ...
08/08/2026

🔥 WRITING SKILL: 01
📌 Basic to Advanced – Part 01

​বিসিএস ও ব্যাংক লিখিত (Written) পরীক্ষায় অনেক পরীক্ষার্থী দিনের পর দিন প্রস্তুতি নিলেও ইংরেজি রাইটিং-এ আশানুরূপ নম্বর পান না।

​কেন এই পিছিয়ে পড়া?

একই ধরনের সাধারণ বাক্যগঠন, একঘেয়ে শব্দচয়ন এবং অতি-সাধারণ স্ট্রাকচার ব্যবহারের কারণে আপনার লেখাটি তার স্বাভাবিক প্রাণ, সৌন্দর্য ও গভীরতা হারিয়ে ফেলে। পরীক্ষকের কাছে নিজেকে সাধারণের চেয়ে আলাদা হিসেবে উপস্থাপন করতে হলে আপনার লেখায় দরকার 'Professional Standard'।

​💡 একটি পরিণত ও মানসম্মত (Standard) লেখায় যা থাকা জরুরি:

​ Prepositional Phrase
✅ Compound Word
✅ Clause
✅ Infinitive
✅ Participle
✅ Gerund
✅ Reduction System
✅ Appropriate Synonyms
✅ Sentence Variety

---

​🎯 শব্দচয়নে আনুন বৈচিত্র্য (Word Choice Magic):

​ধরুন, সাধারণ লেখায় আমরা সবাই নিচের শব্দগুলো বারবার ব্যবহার করি। কিন্তু প্রাসঙ্গিকভাবে নিচের উন্নত শব্দগুলো (Lexical Variation) ব্যবহার করলে আপনার লেখার মান বহুগুণ বেড়ে যাবে:

• Important -

Paramount, Crucial, Vital, Indispensable, Imperative

• Solve -

Mitigate, Address, Overcome, Resolve, Tackle

• Help -

Assist, Facilitate, Aid, Bolster, Foster

• Good/Effective -

Pragmatic, Fruitful, Efficacious, Constructive

• Bad/Harmful -

Detrimental, Adverse, Deleterious, Catastrophic

--- উদাহারণ:

​❌ Basic: Prices of goods are increasing and it makes life hard for poor people.

​❌ Intermediate: Inflation is skyrocketing and it causes severe suffering for destitute families.

​✅ Strong (Clause + Phrase + Vocab):

• ​Driven by global market volatility, the skyrocketing inflation has severely eroded the purchasing power of citizens, thereby exacerbating the plight of the impoverished demographic.

---

তবে একটি বিষয় মনে রাখতে হবে—

Advanced vocabulary ব্যবহারের উদ্দেশ্য পরীক্ষককে মুগ্ধ করা নয়; বরং নিজের ভাবকে আরও নিখুঁত ও প্রভাবশালীভাবে প্রকাশ করা।

কঠিন শব্দ জানাই Writing Skill নয়; বরং কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে, সেটাই প্রকৃত দক্ষতা।

যেভাবে আমরা নিয়মিত মোবাইল আপডেট করি, ঠিক সেভাবেই নিজের Writing Skill-কেও আপডেট করতে হবে।

দিনশেষে, এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।

👉 বিসিএস ও ব্যাংকে অনুবাদ ও রাইটিং এ ভালো করার জন্য আমার কৌশল মূলক কোর্স ও শিট নিতে পারে - বিস্তারিত কমেন্টে..

✍️ মু সাব্বির হাসান আল ইস্পাহানী

📚 BCS Question Analysis (35th - 50th)​বিসিএস প্রস্তুতির প্রথম ও প্রধান ধাপ হলো বিগত বছরের প্রশ্নসমূহ সঠিকভাবে বিশ্লেষণ ক...
06/08/2026

📚 BCS Question Analysis (35th - 50th)

​বিসিএস প্রস্তুতির প্রথম ও প্রধান ধাপ হলো বিগত বছরের প্রশ্নসমূহ সঠিকভাবে বিশ্লেষণ করা। কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে এবং কোন জায়গাগুলোতে বেশি জোর দেওয়া উচিত—তা জানা থাকলে প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়।

​পরীক্ষার্থীদের সুবিধার জন্য ৩৫তম থেকে ৫০তম বিসিএস-এর বিষয়ভিত্তিক টপিক অ্যানালাইসিস একসাথে শেয়ার করলাম।

​📌 ক্যান্ডিডেটদের জন্য টিপস:

​পোস্টটি সেভ করে রাখুন অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে রিভিশনের সময় দ্রুত খুঁজে পান।
​এই চার্ট অনুযায়ী যে টপিকগুলো থেকে নিয়মিত প্রশ্ন এসেছে, সেগুলো আগে শেষ করুন।

​আশা করি আপনাদের প্রস্তুতিতে এটি কাজে আসবে। শুভকামনা সবাইকে! 🖤

✅ ব্যাংক ও বিসিএসের জন্য আমার কৌশল মূলক "Translation & Writing skill" কোর্সটি করতে পারেন ও ব্যাংক রিটেনের শিট নিতে পারেন ~ বিস্তারিত কমেন্টে

​✍️ মুহাম্মদ সাব্বির হাসান আল ইস্পাহানী

Address

670/110, Abdullah Khan Road, Hazi Kala Mia Munsi Lane, South Sulakbahar, Panchlaish, Chawkbazar, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Learn with Sabbir Hassan Ispahany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share