Kamrul's Accounting Care

Kamrul's Accounting Care Accounting & Finance teaching

24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—
দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার!
একটা দেশের মূল্যবান ক্রিকেটার,
তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই—
হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন—
কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক?

তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি,
প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা!

এখানে সেবা পেতে হলে
তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে,
নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং,
একই ডাক্তার,
একই অপারেশন—
তবু কারো জন্য পঁচিশ হাজার,
আর কারো জন্য দুই লাখ!

এটা কি সেবা?

না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডাকাতি।

বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা,
তারা আসলে সত্যকে আড়াল করে।

চিকিৎসা আছে—সততা নেই।
ডাক্তার আছে—দায়িত্ব নেই।
হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না,
এটা একেকটা 'অফিস টেবিল',
যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।

বুকের ব্যথা কেটে যাবে একদিন,
কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে?

একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—
হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত।
সেইদিন চিকিৎসা হবে আবার সেবা,
ব্যবসা নয়।

11/03/2025

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনে এখন থেকে ফাইনাল পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব কলেজে একযোগে অনুষ্ঠিত হবে।

ইনকোর্স পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো হবে। ইনকোর্স দেওয়া বাধ্যতামূলক করা হলো।

শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদেরকে কলেজমুখী করার লক্ষ্য এই সিদ্ধান্ত নেওয়া হলো।

09/03/2025
21/11/2024

আগামী শিক্ষাবর্ষ নয়, চলতি শিক্ষাবর্ষ (২০২৪-২৫) থেকেই শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি পরীক্ষার মানবন্টন
মোট মার্ক: ২০০
এসএসসি জিপিএ : ৪০%
এইচএসসি জিপিএ : ৬০%

পরীক্ষার নম্বর বন্টন
ব্যবসায় শিক্ষা: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারন জ্ঞান ১০, হিসাববিজ্ঞান ২০, ব্যাবসায় নীতি ও প্রয়োগ ২০

মানবিক: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারন জ্ঞান ১০, এবং এইচএসসিতে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে (৪×১০=৪০)

বিজ্ঞান: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারন জ্ঞান ১০, পদার্থবিজ্ঞান ১৭, রসায়ন ১৭ ও গনিত/জীববিজ্ঞান ১৬

পাস মার্ক: ৪০
নেগেটিভ মার্কিং নেই। বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হবে নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।

সোর্স: শিক্ষা সংবাদ

15/10/2024

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.৩২%

মোট পরীক্ষার্থী ১০৫৪১১ জন
ছেলে: ৪৮০৭৯, মেয়ে: ৫৭৩৩২

মোট পাশ: ৭৪১২৫ জন
(ছেলে: ৩২৫৬৪, মেয়ে: ৪১৫৬১)

জিপিএ ৫.০০ : ১০,২৬৯ জন
(ছেলে: ৪৫১০, মেয়ে: ৫৭৫৯)

আমি ক্লাস রুমে ছাত্রদের একটা কথা প্রায় বলে থাকি " অদূর ভবিষ্যতে ছেলেদের হয়তো রান্না ঘরে জায়গা হবে।" - অশনিসংকেত

📋একাদশ শ্রেণির ভর্তির ফলাফল পরবর্তী করনীয়:🔘যাদের চান্স হয়েছে তাদের ৩৩৫/- টাকা নিশ্চায়ন ফি দিয়ে কলেজ কনফার্ম করতে হবে। নি...
25/06/2024

📋একাদশ শ্রেণির ভর্তির ফলাফল পরবর্তী করনীয়:

🔘যাদের চান্স হয়েছে তাদের ৩৩৫/- টাকা নিশ্চায়ন ফি দিয়ে কলেজ কনফার্ম করতে হবে। নিশ্চায়ন ফি দিয়ে কলেজ কনফার্ম করার শেষ তারিখ ২৯জুন রাত ৮টার পর্যন্ত।

🔘Xi admission website এ লগইন করে, নির্বাচন → নির্বাচন নিশ্চিত করুন অপশনে ক্লিক করে ৩৩৫/- টাকা পেমেন্ট করতে পারবেন। মাইগ্রেশান অপশন হ্যাঁ/না দেওয়া যাবে।

🔘১নং চয়েস ব্যাতিত যাদের অন্য কলেজ আসছে, তারা নিশ্চায়ন করার সময় হ্যাঁ সিলেক্ট করে অটোপ্রমোশন অন করতেন পারবেন। সিট খালি থাকলে উপরের কলেজ পাবেন।

🔘যারা মাইগ্রেশান অন রাখতে চান না, তারা সবাই মাইগ্রেশানে 'না' দিবেন।

🔘আগামী ৪ জুলাই এবং ১২ জুলাই দুইবার মাইগ্রেশান রেজাল্ট চেক করবেন।

🔘২৯জুনের মধ্যে নিশ্চায়ন ফি না দিলে আবেদন বাতিল হবে, তখন নতুন করে ভর্তির আবেদন করতে হবে।

🔘৩০ জুন থেকে ২ জুলাই ২য় পর্যায়ে আবেদন করা যাবে এবং ৯-১০ জুলাই ৩য় পর্যায়ে আবেদন করা যাবে। তখন সিট সংখ্যা খুবই কম খালি থাকবে।

🔘নিশ্চায়ন করার পর ফাইনালি কলেজে ভর্তি হতে হবে ১৫ জুলাই হতে ২৫ জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু ৩০ জুলাই।

28/05/2024

🤗একাদশ শ্রেণির ভর্তি আবেদন পদ্ধতি, আবেদন ফি ১৫০/- প্রদান পদ্ধতি সম্পর্কে আসুন জেনে নিইঃ

◾ধাপ ১ঃ প্রথমে অনলাইন আবেদন পোর্টাল(xi class admission gov bd) এ ওয়েবসাইটে সাইন আপ অপশনে ক্লিক করে একাউন্ট খুলবেন। আপনার এসএসসি রোল, রেজিষ্ট্রেশন, বোর্ড ও পাসের সাল এবং একটি সচল মোবাইল নং দিয়ে সাইন আপ করলে আইডি পাসওয়ার্ড পাবেন।

◾ধাপ ২ঃ এবার প্রাপ্ত EDU আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

◾ধাপ ৩ঃ লগইন করে "আবেদন ফি জমা দিন" অপশনে ক্লিক করে “Sonali Payment Gateway” এ মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে(বিকাশ,নগদ,রকেট) এ ১৫০/- অনলাইন পেমেন্ট করবেন। পেমেন্ট এপ্রুভ হতে ৩০মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

◾ধাপ ৪ঃ পেমেন্ট সম্পন্ন হলে, "আবেদন করুন" অপশনে ক্লিক করে আপনার পছন্দমত নূন্যতম ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিয়ে আবেদন সাবমিট করবেন।

✔️এতে আবেদন সম্পন্ন হয়ে যাবে। এবার "আবেদন দেখুন" অপশন আপনার আবেদনটি দেখতে পাবেন এবং "পিডিএফ ডাউনলোড করুন" থেকে প্রিন্ট কপি নিয়ে নিজের কাছে যত্ন করে রাখবেন।
◾আবেদন করতে পারবেন ১১ জুন পর্যন্ত।

21/01/2024

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ।
অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩৫০/- ফি কলেজ নোটিশ অনুসরণ করে জমা দিবেন।
◾যেকোন একটি কলেজে আবেদন করা যাবে। যা সাবজেক্ট শো করবে সবগুলোতে চয়েস দেওয়া যাবে।
✔️এবার আবেদন করতে পারবেঃ
🔘 SSC - 2020/2021 এবং HSC - 2022/2023 সালে পাসকৃত শিক্ষার্থীরা।
🔘 বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ আলাদা আলাদা ৩.০০ পয়েন্টসহ মোট ৭.০০ থাকতে হবে।
🔘 মানবিক বিভাগ আলাদা আলাদা ৩.০০ পয়েন্টসহ মোট ৬.৫০ থাকতে হবে। অন্যথায় অনার্স ভর্তির আবেদন করতে পারবেন নাহ।
✔ক্লাস শুরু হবে ১০ মার্চ থেকে।

SSC 2024 Routine
21/12/2023

SSC 2024
Routine

HSC-2025 syllabus
19/12/2023

HSC-2025 syllabus

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul's Accounting Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category