Touch For Learning

Touch For Learning

Share

Study and job a study based page

19/02/2026

বাংলাদেশে ম্যাজিস্ট্রেট হতে হলে মূলত Bangladesh Civil Service (BCS) পরীক্ষায় ভালো ফল করতে হবে, যা পরিচালনা করে Bangladesh Public Service Commission।

ম্যাজিস্ট্রেট প্রস্তুতির বাস্তব রুটিন

⏰ দৈনিক সময় বণ্টন (৬–৭ ঘণ্টা পড়া সম্ভব হলে)

🌅 সকাল (৫:৩০–৮:০০)

ফজর + হালকা ব্যায়াম

২ ঘণ্টা কোর সাবজেক্ট (বাংলা/ইংরেজি পর্যায়ক্রমে)

📌 সকাল হলো সবচেয়ে প্রোডাক্টিভ সময় — কঠিন বিষয় এখানে পড়বে।

অফিস/ব্যবসা/পারিবারিক দায়িত্ব

যাতায়াতের সময়: অডিও লেকচার/কারেন্ট অ্যাফেয়ার্স

🌆 বিকাল/সন্ধ্যা (৭:৩০–১০:৩০)

২–৩ ঘণ্টা পড়া

১ ঘণ্টা বাংলাদেশ বিষয়াবলি

১ ঘণ্টা আন্তর্জাতিক বিষয়াবলি

১ ঘণ্টা গণিত/মানসিক দক্ষতা

🌙 ঘুমের আগে (৩০ মিনিট)

পত্রিকা + সাম্প্রতিক ঘটনা নোট

📘 সাপ্তাহিক প্ল্যান

✔ ১ দিন পূর্ণ মডেল টেস্ট
✔ ১ দিন রিভিশন
✔ প্রতি সপ্তাহে ১টি রচনা লেখা
✔ ১টি ইংরেজি প্রিসি/Essay

📚 সাবজেক্ট ফোকাস

প্রিলিমিনারি:

বাংলা

ইংরেজি

গণিত

সাধারণ জ্ঞান

বিজ্ঞান

মানসিক দক্ষতা

লিখিত:

বাংলা রচনা

ইংরেজি Essay & Precis

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়

নৈতিকতা ও সুশাসন

⚖️ সংসার + পড়াশোনা ব্যালেন্স করার টিপস

✅ পরিবারের সাথে আলোচনা করে নির্দিষ্ট পড়ার সময় ঠিক করা
✅ মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ
✅ ৬–৭ ঘণ্টা ঘুম নিশ্চিত
✅ মানসিক চাপ এলে ১৫ মিনিট হাঁটা
✅ মাসিক টার্গেট সেট করা

🎯 ১২ মাসের কৌশল

প্রথম ৪ মাস: সিলেবাস শেষ
পরের ৪ মাস: রিভিশন + মডেল টেস্ট
শেষ ৪ মাস: ফুল টেস্ট + দুর্বল জায়গা ঠিক করা
Obiraj

14/02/2026

Money fact

এর কয়টা নিয়ম আপনি মেনে চলেন.? 🤷‍♂️

✅ শুধু খরচ কমাবেন না—আয় বাড়ানোর পথ খুঁজুন।
✅ টাকা জমিয়ে রাখবেন না—টাকাকে কাজে লাগান।
✅ প্রতিটি টাকার হিসাব রাখার অভ্যাস গড়ে তুলুন।
✅ আজকের সিদ্ধান্তে আগামী দিনের কথা ভাবুন।
✅ লোক দেখানো খরচ এড়িয়ে চলুন।
✅ শেখার পেছনে সময় ও টাকা বিনিয়োগ করুন।
✅ সময় নষ্ট করা বন্ধ করুন—সময়ই সবচেয়ে দামি সম্পদ।
✅ সব টাকা এক জায়গায় রাখবেন না—ঝুঁকি ভাগ করুন।
✅ লোভ ও ভয় দিয়ে নয়—যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।
✅ দ্রুত ধনী হওয়ার শর্টকাটে যাবেন না—ধৈর্য ধরুন।
Touch For Learning

24/01/2026

আল্লাহু আকবার!

24/01/2026

পড়া!

06/01/2026

Mcq

06/01/2026

🔥 সাম্প্রতিক 🔥

২০২৬ সালের জন্য দেশের বর্ষপণ্য হিসেবে ঘোষণা
'পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস'
Obiraj

06/01/2026

৯ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখান থেকে কয়েক নম্বর কমন আসতে পারে।
পড়া শেষ করে ডান লিখুন 🥰

সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ-

১.Cop-৩০ সম্মেলন হয় বেলেম শহর ব্রাজিলে।
২.FIFA-২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
৩. বিশ্বকাপ ফুটবলের-২৩তম আসর।
৪. বিশ্বকাপ ফুটবলের নাম-ট্রাইওন্ডা (লাল, সবুজ, নীল রঙ)
৫. উদ্বোধনী ম্যাচ-১১জুন ২০২৬
৬. অংশগ্রহণকারী দেশ-৪৮টি
৭. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ১২ ফেব্রুয়ারি ২০২৬
৮. বাংলাদেশে প্রথমবারের মত পোস্টাল ভোট চালু হবে- ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে।
৯. একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে- ত্রয়োদশ সংসদ নির্বাচনে।
১০. বিপ্লবী শরীফ ওসমান হাদী শহীদ হন-১৮ ডিসেম্বর ২০২৫
১১. বিপ্লবী শরীফ ওসমান হাদী'র তৈরি ইনকিলাব মঞ্চ
১২. বিপ্লবী শরীফ ওসমান হাদী গু'লিবি'দ্ধ হন-১২ ডিসেম্বর
১৩. বিপ্লবী শরীফ ওসমান হাদীকে কোথায় শায়িত করা হয়- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
সমাধির পাশে, ঢাবি।
১৪. সম্প্রতি ২০২৫ অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে-পাকিস্তান
১৫. ফিফা বর্ষসেরা খেলোয়ার-উসমান দেম্বেলে
১৬. আসন্ন গণভোটের ব্যালট কোন রঙের হবে-গোলাপি
১৭. সুদানের কোন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা হয়- অ্যাবেই অঞ্চল
১৮. জুলাই সনদ স্বাক্ষরিত হয়-১৭ই অক্টোবর ২০২৫
১৯. জুলাই সনদে স্বাক্ষর করে-২৫টি দল
২০. নোবেল শান্তি পুরস্কার বিজয়ী- মারিয়া কোরিনা মাচাদো (ভেনিজুয়েলা)
২১. নোবেল সাহিত্য বিজয়ী-লাজলো ক্রাসনাহোরকাই (হাঙ্গেরি)
Touch For Learning

03/01/2026

এই ২০ মার্কের মধ্যে ১৯৫২ থেকে ১৯৭১—অর্থাৎ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত অংশ থেকে ২০১৬–২০২২ সালের পরীক্ষায় গড়ে ৭+ মার্ক কমন এসেছিল। যদিও ২০২৪ সালে মাত্র ১ মার্ক এসেছিল, তবুও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবস্থান ,ভূপ্রকৃতি অধ্যায়ের বাংলাদেশের ভৌগলিক অবস্থান, নদী সংক্রান্ত যত তথ্য আছে কোন ভাবেই এইটা মিস করা যাবে না।

এছাড়া সংস্থা ও সংগঠন থেকে গড়ে ২ মার্ক কমন থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন জাতিসংঘ , সার্ক, বিভিন্ন সংস্থার সদর দপ্তর। আপনার কাছে জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই থাকলে এই অধ্যায়ের শেষে দেওয়া ছকটি কোনোভাবেই মিস করা যাবে না।

বিজ্ঞান ও কম্পিউটারঃ ৫ মার্ক
এই ৫ মার্কের জন্য সম্পূর্ণ বিজ্ঞান ও কম্পিউটার পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে। তাই বেসিক বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।

কম্পিউটারে গুরুত্বপূর্ণ— পূর্ণরূপ, ইনপুট–আউটপুট ডিভাইস, RAM, ROM।

সাধারণ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো— নবায়নযোগ্য শক্তি, অভাবজনিত রোগ, বিভিন্ন খাদ্যে বিদ্যমান অ্যাসিড/উপাদান। মোটামুটি ১–২ পৃষ্ঠা, ভাগ্য ভালো থাকলে ১–২ মার্ক পাওয়া সম্ভব।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান
যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান খুব বেশি আসে না, তবুও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে রাখা ভালো। কারণ ৯০% ক্ষেত্রে এই বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়। যেমন—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪, ২০২৬ সালের নির্বাচন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ, ২১ নভেম্বর ২০২৫-এর ভূমিকম্প, ইসরায়েল ও ইরানের যুদ্ধ, শরিফ ওসমান হাদি ।

ইংরেজি অংশঃ ২৫ মার্ক
ইংরেজি অংশ স্বাভাবিকভাবেই অনেক বড় এবং ৯০% পরীক্ষার্থীর কাছে কঠিন। অন্য বিষয়ের মতো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পড়লেই সব করা যায়—এমন নয়।

তবে প্রশ্ন বেশি কমন আসে Interchange of Parts of Speech, Synonyms & Antonyms, Phrases & Idioms, Word Meaning, Appropriate Preposition থেকে। ২৫ মার্কের মধ্যে এখান থেকেই ১০+ মার্ক কমন আসে। গ্রামার অংশের জন্য Fill in the Blanks পড়বেন । এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে।

যেহেতু এবার ইংরেজি ২৫ মার্ক করা হয়েছে, তাই সাহিত্য অংশে গুরুত্ব দিতে হবে। সাহিত্য অংশ থেকে ৫–৭ মার্ক থাকতে পারে। যদি ৪–৫ পৃষ্ঠার সাহিত্য শেষ করা যায়, তাহলে এখান থেকেও ভালো পরিমাণ কমন পাওয়ার আশা করা যায়।

এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ তথ্য জব’স পাসওয়ার্ডের “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইয়ে রয়েছে। ইংরেজি শর্ট সাজেশন অংশ ৫৯ পৃষ্ঠা, যা শেষ সময়ে কাজে দেবে।

Photos from Touch For Learning's post 02/01/2026

৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন
শেয়ার করে রাখুন।

02/01/2026

"যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না"

এই প্রবাদটির অর্থ হলো, যিনি বীর, গম্ভীর ও আত্মমর্যাদা সম্পন্ন, তিনি কখনো তুচ্ছ বা হালকা কাজে নিজেকে জড়ান না; তাঁর চরিত্র ও কর্মের মধ্যে একটা গাম্ভীর্য ও সম্মান থাকে। এর মানে, যে ঘোড়া যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য প্রশিক্ষিত, সে কখনো বিয়ের মতো আনন্দ-উৎসবের হালকা অনুষ্ঠানে নাচতে যায় না—অর্থাৎ, একজন বড় মাপের ব্যক্তি বা বীর তার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় নিজেকে নিয়োজিত রাখে, সস্তা বা গুরুত্বহীন কাজে সময় নষ্ট করে না।
Touch For Learning

02/01/2026

হে আমার রব।
তু‌মি প‌থের দিশা দাও!

বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি MCQ প্রশ্ন | বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য | প্রাইমারি 02/01/2026

বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি MCQ প্রশ্ন | বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য | প্রাইমারি বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি MCQ প্রশ্ন | বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য | প্রাইমারি NTRCA৮০০ টি প্রশ্নের .....

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chittagong
4000