25/04/2021
🔴 Little Vs Few 🔴
🎯 যেসব Noun গণনা করা যায় না তাকে uncountable noun বলে।
🌀শুধুমাত্র uncountable noun আগে a little, little এবং the little বসে
🎯 Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
🍄 Little:
🌀 Little অর্থ নগন্য / নেই বললেই চলে। [এটি না বোধক অর্থ প্রদান করে]
🌀 little = not much, hardly much, hardly any, almost no
🌀 little হলো negative
Example:
i) আমার টাকা নেই বললেই চলে
= I have little money
ii) আমি ইংরেজি জানি না বললেই চলে
=I know little English
🍄 A little:
🌀 A little অর্থ অল্প একটু বা সামান্য পরিমাণ।
🌀 A little হল positive
Example:
i) আমার এখনো কিছু টাকা রয়েছে
I still have a little money
ii) আমি অল্প অল্প ইংরেজি জানি
I know a little English
🍄 The little:
🌀 The little অর্থ অল্প একটু বা সামান্য পরিমাণ কিন্তু সবটুকুই অর্থে।
🌀 The little = Not much but all there are
Example:
i) যে দুধ আমাকে সে দিয়েছে তার সবটুকু দুধ নষ্ট হয়ে গেছে
=The little milk he gave me has been spilt
ii) আমার যা টাকা ছিল তার সবটুকুই হারিয়ে গেছে
The little money I had has been lost
⭕A little & The little অর্থ অল্প একটু বা সামান্য পরিমাণ কিন্তু সবটুকু অর্থে The little ব্যবহৃত হয়
🎯যেসব Noun গণনা করা যায় তাকে Countable
noun বলে।
🌀শুধুমাত্র Countable noun আগে a few, few এবং the few বসে
🎯 a few, few এবং the few এর মাঝে পার্থক্য :
🍄 Few :
🌀 Few অর্থ নগন্য / নেই বললেই চলে [এটি না বোধক অর্থ প্রদান করে]
🌀 few = not many, hardly any, almost no.
🌀 few হলো negative
Example:
i) আমার বন্ধু নেই বললেই চলে
= I have few friends
ii) আমার পেন্সিল নেই বললেই চলে
= I have few pencils
🍄 A few :
🌀 A few অর্থ অল্প কিছু
🌀 A few হল positive
Example :
i) আমার কিছু বন্ধু আছে
= I have a few friends
ii) আমার অল্প কিছু পেন্সিল আছে
= I have a few pencils
🍄 The few :
🌀 The few অর্থ অল্প একটু কিন্তু সবটুকুই অর্থে
🌀 The few = Not many but all there are
Example :
i) তার থাকা স্বল্প পরিমাণে সব বইগুলোই সে হারিয়ে ফেলল।
= He lost the few books he had.
⭕A few & The few অর্থ অল্প কিছু কিন্তু সবটুকু অর্থে The few ব্যবহৃত হয়।