আহলে বাইত মডেল মাদরাসা

আহলে বাইত মডেল মাদরাসা আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শ নির্মিত আধুনিক মানের মডেল মাদরাসা

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শ নির্মিত আধুনিক মানের মডেল মাদরাসা।

➤যোগাযোগ জন্য
সহকারী সুপার : ✆ 01633-707412
অফিস: ✆01617461616/ 01972807060

☞ ঠিকানা : দারুণ মোস্তফা বিল্ডিং, ঈদগাহ বড় পুকুরপাড়, হালিশহর চট্টগ্রাম।

01/01/2026

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা।
আহলে বাইত (রা.) মডেল মাদরাসা-তে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

Cplustv ধন্যবাদ

04/10/2025

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকার ব্যবস্থা করা হয়েছে।
​এখনই নিবন্ধন করুন: vaxepi.gov.bd পোর্টালে অথবা Google Play Store থেকে VAX EPI অ্যাপসটি ইনস্টল করে।

Typhoid vaccines have been arranged for all children aged 9 months to less than 15 years, or all students from pre-primary up to 9th grade or equivalent.
​ Register now: on the vaxepi.gov.bd portal or by installing the VAX EPI app from the Google Play Store.


​ #টাইফয়েড_টিকা #স্বাস্থ্য_সেবা #বাংলাদেশ

02/10/2025

"শৈশবেই শুরু হোক আলোর পথচলা 🌸✨
মাদ্রাসার ছোট্ট ফুলগুলোকে শেখানো হলো মসজিদে প্রবেশের দোয়া 🕌💚"

#ইসলামিকশিক্ষা #ছোট্টফুল #দোয়ারশিক্ষা #মাদ্রাসাজীবন #মসজিদ #ইলমেরপথে #আলোরপথে #শিশুশিক্ষা #দোয়া #ইলম

01/10/2025

"দিনের শুরু হোক কুরআনের সুরে, দোয়ার ছায়ায় আর শৃঙ্খলার আলোতে… 🌸
আমাদের মাদ্রাসার এসেম্বলি ছুঁয়ে যাবে হৃদয়কে ইনশাআল্লাহ 🤍"

#বাংলা #মাদ্রাসা #ইসলামীশিক্ষা #শৃঙ্খলা #প্রেরণা

01/10/2025

🌸 ছোট্ট মন, বড় শিক্ষা 💫
আজকে আমাদের সোনামণি শিখেছে আরবিতে 👉
🐑 বাচ্চা পশুর নাম 🕊️ পাখির নাম 🌈 রঙের নাম 🍎 ফল 🌹 ফুল 📅 সাতদিনের নাম!

📖 আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে ছোট বয়সেই কোরআনের ভাষা শিখছে দেখে হৃদয় ভরে যায় 🤍
দোয়া করবেন, এই ছোট্টরা যেনো আগামীতে আলোকিত উম্মাহ গড়ে তোলে ✨

#সোনামণি #ছোট্টমনবড়শিক্ষা

আলহামদুলিল্লাহ! গর্বের ও আনন্দের খবর—আমার প্রিয় ছাত্র সাইফান সাদিত, আমার স্বপ্নের প্রতিষ্ঠান আহলে বাইত (রা.) মডেল মাদরা...
03/07/2025

আলহামদুলিল্লাহ! গর্বের ও আনন্দের খবর—আমার প্রিয় ছাত্র সাইফান সাদিত, আমার স্বপ্নের প্রতিষ্ঠান আহলে বাইত (রা.) মডেল মাদরাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী, সম্মানজনক 'লিয়াকত বৃত্তি' অর্জন করেছে।
এই ক্ষুদে মেধাবীর অধ্যবসায়, মনোযোগ ও ইসলামী শিক্ষার প্রতি ভালোবাসা দেখে আমি সবসময় মুগ্ধ ছিলাম। তার এই অর্জন শুধু তার নয়, আমাদের সবার জন্য এক বিশাল প্রেরণা।
তার এই প্রেরণার উপহার গ্রহণ করে নিচ্ছেন অত্র মাদরাসার সহ-সুপার #মুহাম্মদ_শাহাদাত_ফারুক_সৌরভ স্যার থেকে..
আল্লাহ তাআলা তাকে দ্বীনি ও দুনিয়ার জ্ঞান অর্জনে আরও অগ্রগামী করুন, সৎ ও জ্ঞানের আলোয় ভরা একজন মানুষ হিসেবে গড়ে তুলুন—এই দোয়া রইল। 🤲📚✨

বিশেষ ধন্যবাদান্তে যার নাম না বললে নয় তিনি হলের অত্র প্রতিষ্ঠান এর সহকারী শিক্ষক Md Nurul Mustafa এই সফলতায় তার পরিশ্রম ছিলো অতুলনীয়।

হিজরি নববর্ষের শুভেচ্ছা
27/06/2025

হিজরি নববর্ষের শুভেচ্ছা

গতকাল আহলে বাইত (রা.) মডেল মাদরাসার নাজেরা বিভাগ এর ৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন এর সবক প্রদান অনুষ্ঠানে...উপস্থিত ছিল...
20/06/2025

গতকাল আহলে বাইত (রা.) মডেল মাদরাসার নাজেরা বিভাগ এর ৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন এর সবক প্রদান অনুষ্ঠানে...
উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহ-সুপার মুহাম্মদ শাহাদাত ফারুক সৌরভ সহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগন।
আলহামদুলিল্লাহ 💚

19/06/2025

🌸 আজকের দিনটি আমাদের জন্য এক আনন্দাশ্রু আর কৃতজ্ঞতার মুহূর্ত।
আহলে বাইত (রাঃ) মডেল মাদরাসার "নাজেরা বিভাগ" এর ৪ জন কোমল হৃদয় আজ কুরআন মাজিদের প্রথম সবক নিয়েছে।
তারা উচ্চারণ করেছে সেই পবিত্র বর্ণমালা, যা আসমান ও জমিনকে আলোকিত করে।
এই উচ্চারণ আজ নয় শুধু, ভবিষ্যতে তারা হবে সেই কণ্ঠ—যে কুরআনের হিফাযত করবে হৃদয়ে! 💚

👉 উপস্থিত ছিলেন মাদ্রাসা সম্মানিত সহ-সুপার মুহাম্মদ শাহাদাত ফারুক সৌরভ 🥰
👉 উপস্থিত ছিলেন মাদ্রাসা সম্মানিত শিক্ষক হিফয বিভাগের হাফেজ মুহাম্মদ মামুনুল ইসলাম
👉 সবক প্রধান করছেন: অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক নুরুল মোস্তফা হুজুর ❤️
👉 উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলাম

📖 এই চার জন প্রিয় মুখ:
১. মুহাম্মদ তাকবির রহমান
২. মুহাম্মাদ ফাইহানুল মোস্তফা আনাস
৩. মুহাম্মদ মিনহাজ নুর রিহান
৪. মুহাম্মদ ইয়াছিন আরাফাত

এই শিশুকণ্ঠগুলো একদিন হবে কুরআনের খাদেম, হাফেজুল কুরআন — ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন তাদের এই যাত্রাকে কবুল করেন, সহজ করে দেন প্রতিটি পদক্ষেপ,
এবং তাদেরকে কুরআনের আলোয় আলোকিত একজন আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলেন। 🤲

📸 এই পবিত্র যাত্রার প্রথম ধাপটি হৃদয়ে গেঁথে রাখার জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

🌿 “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” — (সহীহ বুখারী)

অতি বৃষ্টিতে ও থেমে নেই শ্রেণি কার্যক্রম.... আলহামদুলিল্লাহ ❤️
18/06/2025

অতি বৃষ্টিতে ও থেমে নেই শ্রেণি কার্যক্রম....
আলহামদুলিল্লাহ ❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আহলে বাইত মডেল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আহলে বাইত মডেল মাদরাসা:

Shortcuts

Share