Hope School

Hope School Hope School Is a free school for the underprivileged children. This Is a part of Hope Foundation. Hope is a non-profitable organization.

This Is one of the mega project of Hope Foundation.In 2019, Hf started it first free school to ensure the quality education for all. Since 2016 we have started our journey. From the beginning we have done lots of work for underprivileged children, old age home, blood camp and so on. Education is our one of the basic need but those underprivileged can't fulfil thier basic need. So that Hope Founda

tion decided to open a free school for those children. In 2019, finally we have opened HOPE School. Currently we have 42 students.

✍..❐ ঈদ উল্লাস..!    আসলে আমরা মানুষ হতে পেরেছি কিন্তু নামের মানুষ, কথাটা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠে গেছে, কথা টা এই ...
06/04/2023

✍..❐ ঈদ উল্লাস..!
আসলে আমরা মানুষ হতে পেরেছি কিন্তু নামের মানুষ, কথাটা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠে গেছে, কথা টা এই জন্য বলছি আমরা নতুন জামা কাপড় পড়ে শহরে বন্দরে ঘুরে বেড়াচ্ছি আর ঠিক আমাদের আশে পাশেই হাজারো সুবিধাবঞ্চিত শিশু কখনো না খেয়ে কাটাচ্ছে আর এসব শিশুদের আবার ঈদ সে তো অনেকটা বিলাশিতা। তবে চাইলেই সম্ভব তাদের মুখে ও হাসি ফুটানো আপনার আমার সামান্য চেষ্টায় হতে পারে এদের ও ঈদ উল্লাস।

যে কোন পরিমাণ অনুদান প্রদানের মাধ্যমে পাশে থাকতে পারেন সুবিধাবঞ্চিত শিশুদের -
বিকাশ : 01984846469
নগদ : 01677251404

Today is Birthday Of our most important and dedicated  person in our Hope foundation,Thank you sound much for the platfo...
01/04/2022

Today is Birthday Of our most important and dedicated person in our Hope foundation,Thank you sound much for the platform you have given us.Hope to have you by our side in every step.

Imran Syeed Robin
Founder and Chairman
Hope Foundation
And also the founder and director Kajerbari.com

Dear Hopers;
He is a leader who know how to lead, teach and inspire in every step. Who know to do struggle to bring success step by step with his team by.
This is the person for whom we are here today. May your coming year surprise you with the happiness of smiles, the feeling of love and so on. We hope you will find plenty of sweet memories to cherish forever.Happy Birthday...Thank you again..
Happy journey and a very Happy Birthday....
Wish You a wonderful life 💜💜💜
🖖

😇
💕

প্রচলিত প্রবাদ "স্বাস্থ্যই সকল সুখের মূল" কিংবা হরহামেশাই বলা হয় "সুস্থ দেহে সুস্থ মন"ঠিক তাই, শরীর সুস্থ না থাকলে যেমন ...
29/03/2022

প্রচলিত প্রবাদ "স্বাস্থ্যই সকল সুখের মূল"
কিংবা হরহামেশাই বলা হয় "সুস্থ দেহে সুস্থ মন"
ঠিক তাই, শরীর সুস্থ না থাকলে যেমন কাজের প্রতি অনীহা চলে আসে ঠিক তেমনি অসুস্থতাও কমে না।
স্বাভাবিক নিয়মানুসারে প্রত্যেক মানুষকেই নিয়ম মেনে শরীরের যত্ন নিতে হয় নিজেকে। সাথে পরামর্শ নিতে হয় ডাক্তারের।
কিন্তু, ক'জনই বা পারে ডাক্তারের সেই ফী পরিশোধ করে নিজের সুস্থতা যাচাই করতে? নিম্ন-মধ্যবিত্ত শ্রেণিপেশার মানুষেরা তা হতে অনেকটাই পিছিয়ে।
সবসময় মানুষের সেবায় কাজ করে আসছি পরিবর্তনের লক্ষে।স্বাধীনতার চেতনায় গত ২৩ মার্চ ২০২২ তারিখে মানুষের পাশে দাঁড়ানোর আরও একটি পদক্ষেপ ছিল "সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 💙
26/03/2022

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 💙

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে,  সুবিধাবঞ্চিতদের সাস্থ্য সেবা নিশ্চিত করণ এর লক্ষ্যে আগামীকাল হোপ ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ঝা...
22/03/2022

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, সুবিধাবঞ্চিতদের সাস্থ্য সেবা নিশ্চিত করণ এর লক্ষ্যে আগামীকাল হোপ ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ঝাউতলা খুলশী রেলগেইট সংলগ্ন হোপ স্কুলে সকল বয়সের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হবে।
কর্মসূচির সময়ঃ ২৩ মার্চ ২০২২, সকাল ৯ ঘটিকা

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। ১৯৫২ সালের এই দিনের তাৎপর্য বহমান প্র...
22/02/2022

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। ১৯৫২ সালের এই দিনের তাৎপর্য বহমান প্রতিটি বাঙালির হৃদয়ে। তবে একুশের চেতনা আমরা ধরে রাখছি কতটুকু?
আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আর তাদের কাছে একুশের চেতনা তুলে ধরা, বাংলার ইতিহাসে উজ্জীবিত করার দায়িত্বটাও আমাদের। কিন্তু আমাদের সমাজে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু,পথশিশু রয়েছে যারা পাই না পড়ার সুযোগ। আর এই সুযোগ পৌঁছে দিচ্ছে হোপ ফাউন্ডেশন পরিচালিত হোপ স্কুল। ভাষার এই মাসে হোপ স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হোক একুশের চেতনা, বাংলা ভাষার গুরুত্ব সকলের মাঝে বহমান করার মাধ্যমে।

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের জন্য আজ আমাদের মাতৃভাষা বাংলা💙
21/02/2022

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের জন্য
আজ আমাদের মাতৃভাষা বাংলা💙

২১ 💙
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের জন্য
আজ আমাদের মাতৃভাষা বাংলা💙

"ভালোবাসা" শব্দটি ছোট্ট অতি কিন্তু অর্থ তার বিশাল। কিন্তু, ভালোবাসা মানেই কি শুধু দুটি মানুষ?। পরিবার, ভাই-বোন, বন্ধুত্ব...
15/02/2022

"ভালোবাসা" শব্দটি ছোট্ট অতি কিন্তু অর্থ তার বিশাল। কিন্তু, ভালোবাসা মানেই কি শুধু দুটি মানুষ?। পরিবার, ভাই-বোন, বন্ধুত্ব, প্রকৃতির মধ্যেও যে বিশাল এক অর্থ বহন করে চলে এই ভালবাসা তা বোধহয় আমরা ভুলেই যায়। ভালোবাসার নির্দিষ্ট দিবস না থাকলেও চলে কারণ তা তো সবসময়ই বিরাজমান। কিন্তু, আমাদের আশেপাশে এমনও অনেক ছিন্নমূল শিশু দেখা যায় যাদেরকে সামান্য ভালবাসায় খুশি করা যায়। বিশ্বাস করুন তারা এর চেয়ে বেশি কিছু চাই না। এমনই কোনো এক ভালোবাসা দিবসে একদল মানবতার ফেরিওয়ালা ভালোবাসা ছড়াতে গিয়েছিল সুবিধাবঞ্চিত এইসব শিশুদের সাথে। এরপর থেকেই যেন প্রতিবছর ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন যা-ই বলুন না কেন দিনটি যেন তাদের সাথে উদযাপনেই ছুটে নিয়ে চলে আমাদের। আর ভালবাসা ছড়ানোর এই উদ্দ্যোগে পথচলাত সবসময়ের সঙ্গী হোপ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা ।
আজ ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে ও বসন্ত উদযাপনে নগরী সেজেছিল নতুন সাজে। আর হোপ ফাউন্ডেশন সেজেছিল সুবিধাবঞ্চিত শিশুদের সাথে। হোপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ শেষে পরিবর্তনের কারীগরেরা চলে যায় "অক্ষর গাড়ি" সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে। এই যাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হোপ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের ❤️

"সুস্থ দেহ , সুস্থ মন " এমনটাই জানা সকলের। ঠিক তাই। সুস্থ দেহের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ...
22/01/2022

"সুস্থ দেহ , সুস্থ মন " এমনটাই জানা সকলের। ঠিক তাই। সুস্থ দেহের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা। তবে এই স্বাস্থ্যবিধি নিয়ে সন্ধিহান অনেকেই যার মধ্যে অন্যতম হলো সুবিধাবঞ্চিত নারীরা। কুসংস্কার, লজ্জা, ভীতি এবং সঠিক জ্ঞান না থাকার কারণে নির্দিষ্ট সময়ে প্রাকৃতিক নিয়মে হওয়া নারীদেহের পরিবর্তনে তাদের পরতে হয় বিপাকে। এছাড়াও নারীদের এই ঋতুরজঃ এর সময়ে আর্থিকভাবে অসামর্থ্য ও অন্যান্য কারণে তারা অপারগ থাকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে।রোটারী ক্লাব অফ চিটাগং এলায়েন্স এর সহযোগীতায় হোপ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট "সি" রোটারী ক্লাব অফ চিটাগং এলায়েন্স এর মায়াবতী প্রজেক্টের এর উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের সচেতন করে অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত করার লক্ষ্যে গত ২০ ই জানুয়ারী ২০২২ ইং সাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এবং ৫০ জন নারীর মধ্যে সেনিটারী ন্যাপকিন বিতরণ করা হয় হোপ ফাউন্ডেশন পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয় হোপ স্কুল প্রাংগনে।

জানুয়ারী ২০২২ নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে যাত্রা আমাদের। হোপ ফাউন্ডেশন এর হিউম্যান রিসোর্স অফিসার করবী চৌধুরী ম্যাম এর জ...
19/01/2022

জানুয়ারী ২০২২ নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে যাত্রা আমাদের।
হোপ ফাউন্ডেশন এর হিউম্যান রিসোর্স অফিসার করবী চৌধুরী ম্যাম এর জন্মদিন ছিলো ১ লা জানুয়ারি। করবী ম্যাম এর ইচ্ছে ছিলো নতুন বছর শুরু হবে হোপ স্কুল এর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে। একই দিন ছিলো হোপ স্কুলের শিশুদের ভর্তি কার্যক্রম ৩৮ জন শিশু নিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে হোপ স্কুল এর। এই দিন টিকে স্মরণীয় করে রাখতে হোপ স্কুলের ক্ষুধে হোপার্সদের সাথে কেক কাটা এবং নাস্তা বিতরণ করা হয়।

করবী চৌধুরী ম্যাম কে অনেক অনেক শুভ কামনা ও শুভেচ্ছা তার জন্মদিনের 💙


Address

খুলশী কলোনী , Bar Awlia Jame Masjid আব্দুল হ
Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hope School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category