Eidgha Multilateral High School and College Scout team

Eidgha Multilateral High School and College Scout team Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eidgha Multilateral High School and College Scout team, High School, Chipatoli, Hathazari, Chittagong.

ক, খ সকলের
11/12/2021

ক, খ সকলের

https://youtu.be/Eq8GTbwaYQc
12/09/2021

https://youtu.be/Eq8GTbwaYQc

ব্রেকিং নিউজঃ এসএসসি ও এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট স্থগিত | Ssc 2021 Assignment | Hsc 2021 Assignment---------------------------------------------------------...

07/09/2021

স্বশরীরে পাঠদানে মানতে হবে যে ১৯ দফা নির্দেশনাঃ
******************************

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। তবে করোনা মহামারী এখনও শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি পালনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজগুলো খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

১৯ দফা নির্দেশনাঃ

১. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ মুখসহ অন্যান্য স্থানে কোডিড-১৯ অতিমারি সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সব শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে।

৩. শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশমুখ ব্যবহার করার ব্যবস্থা করা। যদি কেবল একটি প্রবেশমুখ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।

৪. প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সে বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেওয়া ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৫. প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখতে হবে।

৬. প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে।

৭. প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে।

৮. প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবক প্রবেশের সময় সরকার দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের ব্যবস্থা করতে হবে।

৯. প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

১০. প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার এমন ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা ক্লাসে ঢোকার আগে সবাই সাবান দিয়ে হাত ধুঁতে পারে।

১১. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে পারস্পারিক ৩ (তিন) ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে।

১২. শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

১৩. প্রতিষ্ঠানসমূহে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরুপণ করতে হবে।

১৪. প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

১৫. স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করতে হবে।

১৬. প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত, বৈদ্যুতিক মেরামত এবং পানি সংযোগজনিত মেরামত সম্পন্ন করতে হবে।

১৯. প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এতদসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার কথা রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।

24/08/2021
24/08/2021

ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২১ সালের সকল এসএসসি পরীক্ষার্থী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ।সকল সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে।ছেলে দের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে বুধবারে।আর মেয়ে দের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে মঙ্গলবারে।

অভিনন্দন প্রিয় আংকেল কে ❤️❤️ছিপাতলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সুনামধন্য সফল চেয়ারম্যান Nurul Ahsan Lavu আংকেল কে ঐতিহ্যবা...
05/08/2021

অভিনন্দন প্রিয় আংকেল কে ❤️❤️
ছিপাতলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সুনামধন্য সফল চেয়ারম্যান Nurul Ahsan Lavu আংকেল কে ঐতিহ্যবাহী ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন। 👍
আপনার সততা,মেধা,দক্ষতার মাধ্যমে অত্র প্রতিষ্টানের সুনাম বয়ে আনুক.. শুভ কামনা 🥰

01/08/2021

এসএসসি পরীক্ষার্থী দের ওদেসে

২০২২ সালের পরীক্ষার্থী দের জন্য
19/06/2021

২০২২ সালের পরীক্ষার্থী দের জন্য

অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়  জাতীয়তা  সনদের  মতো  প্রত‍্যেক শিক্ষার্থীকে  একট...
25/05/2021

অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড ( প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
এই আই ডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে। এই আই ডির নাম ইউনিক আই ডি। সেখানে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য আলাদা একটা রোল নম্বর থাকবে। এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক ক্লাসে ব‍্যবহার করতে হবে এবং একই থাকবে ।
এখন থেকে ক্লাসে কোন রোল এক, দুই , তিন থাকবে না। এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের মতো।
এই মহৎ ও কঠিন কাজ করার জন‍্য চার পৃষ্ঠার একটা ফরম পূরণ করে শীঘ্রই স্কুলে জমা দিতে হবে ( স্কুল থেকে বলবে )।
অনেক স্কুলে কাজ শুরু হয়ে গেছে। তাই বলার আগে রেডি করে রাখতে পারেন অথবা প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করে রাখতে পারেন ।
এখানে সমস্যা হতে পারে শুধু জন্মনিবন্ধন নিয়ে। কারণ, যাদের বাসায় হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে সেটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল লাগবে। তার মানে , জন্মনিবন্ধন অবশ্যই অনলাইন করা থাকতে হবে। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন ।
আর একটা কথা মনে রাখবেন, ছবির বেকগ্রাউন্ড অবশ‍্যই সাদা হতে হবে।
রক্তের গ্রুফ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে।।
জন্ম নিবন্ধন সংক্রান্ত কোন সংশোধন কাজে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,
★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,
★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...
★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,
★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,
★জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

Address

Chipatoli, Hathazari
Chittagong
SCOUT2020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eidgha Multilateral High School and College Scout team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category