Advocate Moffassirul Hoque
⚖️ Lawyer & Legal Consultant📜
আইনজীবী ও মানবাধিকার কর্মী 🏛️
Legal queries:01745440851Only WhatsApp.This page for legal solutions.
22/05/2026
O Allah!A breathtaking view of Muslim pilgrims in Arafat, Makkah.
আলহামদুলিল্লাহ! পবিত্র ঈদ উল আজহা ২৮ মে।
কোন স্কুল বা মাদ্রাসা প্রধান প্রফেশনাল মিসকন্ডাক্ট মুক্ত না। ১৯৪৭ সালে করা আইনের ৫(১) ধারায় জড়িত বলে মনে হচ্ছে।
শুভ সকাল।
বাংলাদেশে ইংরেজি phonics sound(phonemes)এর প্রচলন ছিলনা।কিছু টিউটর phonics পড়াতে গেয়ে শব্দের মুল উচ্চারণটা হারিয়ে ফেলছে।অনেক টিউটর বা শিক্ষক ফনিক্সের ৪২টি বা ৪৪টি সাউন্ড মুখস্থ করিয়েই মনে করেন তারা ফনিক্স পড়ানো শেষ করেছেন। কিন্তু ফনিক্সের সাথে শব্দের সঠিক স্ট্রেস (Stress) এবং ইনটোনেশন (Intonation) না জানলে উচ্চারণ ভুল হয়।
বর্তমানে মেয়ের মায়ের কারণে বেশিরভাগ সংসার ভেঙে যায়।
২য় বিয়ের ক্ষেত্রে পুরুষের জন্য ধরাবাঁধা নিয়ম:
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ:১৯৬১ এর ৬ ধারা মতে,,
১। কোনো ব্যক্তির বিবাহ বলবৎ থাকাকালীন, সে সালিশী কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত পুনরায় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে না। উক্ত অনুমতি ব্যতীত সম্পাদিত কোনো বিবাহ মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ এর অধীনে নিবন্ধিত হইবে না।
২। উপধারা (১) অনুযায়ী অনুমতি প্রাপ্তির জন্য আবেদনকারীকে নির্ধারিত ফি-সহ চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দফতরে দরখাস্ত দাখিল করিতে হইবে। উক্ত দরখাস্তে—
প্রস্তাবিত বিবাহের কারণসমূহ, এবং
বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি গ্রহণ করা হইয়াছে কিনা
স্পষ্টভাবে উল্লেখ থাকিবে।
৩। উপধারা (২) অনুযায়ী দরখাস্ত প্রাপ্তির পর চেয়ারম্যান আবেদনকারী ও বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের প্রত্যেককে একজন করিয়া প্রতিনিধি মনোনীত করিতে বলিবেন। উক্ত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সালিশী কাউন্সিল প্রস্তাবিত বিবাহ প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলিয়া বিবেচিত হইলে, যুক্তিসঙ্গত শর্তসাপেক্ষে আবেদন মঞ্জুর করিতে পারিবে।
৪। সালিশী কাউন্সিল দরখাস্তের নিষ্পত্তির কারণসমূহ লিপিবদ্ধ করিবে। নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো পক্ষ নির্ধারিত ফি প্রদানপূর্বক সংশ্লিষ্ট সহকারী জজের নিকট পূর্ণবিবেচনার জন্য আবেদন করিতে পারিবে। সহকারী জজের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং এ বিষয়ে অন্য কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
৫। কোনো ব্যক্তি যদি সালিশী কাউন্সিলের অনুমতি ব্যতীত পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে—
(ক) বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের তলবী ও স্থগিত দেনমোহরের সম্পূর্ণ অর্থ তৎক্ষণাৎ পরিশোধ করিতে হইবে; পরিশোধ না করিলে উক্ত অর্থ বকেয়া ভূমি রাজস্বের ন্যায় আদায়যোগ্য হইবে; এবং
(খ) অভিযোগে অপরাধী সাব্যস্ত হইলে সর্বোচ্চ এক বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহার "রচনার শিল্পগুণ " প্রবন্ধে যথার্থই বলেছেন -প্রাঞ্জলতা লিখার বড় গুণ। লেখক যাহা লিখিবে লোকে পড়িবামাত্র যেন তাহা বুঝিতে পারে। লোকে পড়িবামাত্র বুঝিতে না পারিলে সেই লিখা বৃথা হবে। অযথা কিছু সংস্কৃত শব্দ এবং সন্ধি-সমাস নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছেন। কিন্তু বর্তমানে কিছু লোক নিজেকে জাহির করতে বঙ্কিমচন্দ্রের এসব অনুরোধের ধারেকাছেও নেই।
মা-বাবার জীবদ্দশায় তাদের সেবা করতে পারা সন্তানরা কত ভাগ্যবান সেটা ধর্মীয় বিভিন্ন পুস্তকের জ্ঞান থাকলে ধারণা লাভ করা যায়।
কেউ ইহকালে চিরস্থায়ী নয়,মা বাবার সেবার মাধ্যম হোক সন্তানদের জন্য পরকালীন নাজাতের উসিলা।
তাদের সেবা করে অনেকেই বড় মাপের ফায়দা লাভ করেছেন সেটার জলন্ত দৃষ্টান্ত হযরত ওয়ায়েস কারনীর ঘটনা ও মুসা (আঃ) এর সাথে বেহেশতে বসাবাস করা কসাই এর ঘটনা অবলোকন করলে বুঝা যায়। সেইসব ঘটনা পৃথকভাবে একদিন আলোচনা করব।
পবিত্র কোরআনে মা-বাবার সেবাকে খোদার বন্দেগীর পরে স্থান দিয়েছে। সূরা বনী ইসরায়েলের ২৪ নং আয়াতে তাদের সাথে সদ্ব্যবহার, অবাধ্য না হওয়া,বিরক্তি প্রকাশ না করা(উফ শব্দ না বলা) ও তাদের ভরণপোষণসহ আরো অনেককিছুর নির্দেশ দিয়েছে।
বিশেষকরে বার্ধক্যে অবস্থায় তারা ছোট শিশুর মতো আচরণ করে।একজন ছোট শিশুর দায়িত্ব যেমন তার বাবা-মার উপর ন্যস্ত থাকে ঠিক বৃদ্ধ মা বাবার দায়িত্ব ও একজন সন্তানের উপর থাকা ইসলামিক ও নৈতিক ফায়সালা।
বৃদ্ধকালে তাদের বয়সের ভারে পারেনা কামায় করে খরচ যোগাড় করতে,পারেনা কামায়ের টাকা দিয়ে অন্য কারো দায়িত্ব নিতে।এই অবস্থায় অর্থ দিয়ে, সাহস দিয়ে সন্তানের উচিত তাদের পাশে থাকা।
একটো সুক্ষ চিন্তা করলে হয়,আপনাদের ছেলে মেয়েকে যেভাবে আদর-যত্নে,বিপদে-আপদে ও অভাব না বুঝিয়ে বড় করছেন ঠিক তেমনি আপনাদের শিশুকালে আপনার মা বাবাও এইভাবে আপনাদের বড় করছেন।
যাদের মা বাবা এখনো জীবিত রয়েছে তাদের সেবা-শুশ্রূষা করে চিরস্থায়ী নাজাত অর্জন করে নিতে পারেন।তাদের নিয়ে লিখতে গেলে লেখা শেষ হয়না,বাকি থাকে মাথায় জমে থাকা খোদার বর্ণিত স্বর্গীয় কিতাবের অনেক নসিহত। ভালে থাকুক পৃথিবীতে জীবিত সকল মা বাবা,সেবা পাক সকল সন্তানদের কাছে।
মোফাচ্ছিরুল হক
আইনজীবী ও লিগ্যাল কনসালটেন্ট
তারিখ:২৯/০৪/২০২৬ ইং
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dider Market, Dewan Bajar, Chattogram
Chittagong