Sajjad's chemistry care

Sajjad's chemistry care @তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে।

SSC Chemistry Suggestion-2025👇👇(২য় অধ্যায় তোমাদের নাই তাই ২য় অধ্যায় বাদ দিয়ে পড়বে)বাচ্চা-কাচ্চারা 1short,2short,3short &...
11/05/2026

SSC Chemistry Suggestion-2025👇👇

(২য় অধ্যায় তোমাদের নাই তাই ২য় অধ্যায় বাদ দিয়ে পড়বে)

বাচ্চা-কাচ্চারা 1short,2short,3short & ১৬ঘন্টা,২৪ঘন্টা,২৬ঘন্টা এইসব রেকর্ড ক্লাস না দেখে ২ বছর ধরে যা পড়েছ ভালোভাবে সেইগুলো রিভিশন দাও ইনশাআল্লাহ ভালো হবে সবার পরীক্ষা দেখবা।

আর পাশাপাশি ভালোভাবে এই সাজেশন্সটি পড়ে যাও আল্লাহ চান ত ইনশাআল্লাহ ১০০% কমন পাবে এবং সম্পূর্ণ উত্তর করে আসতে পারবে।

All the best my dear students ❤️❤️

মিষ্টি মুখ🫐🫐 প্রিয় অনুজদের আবদার পূরণ 😘Hsc-27 Batch.অনেকে আজকে মিষ্টি মুখ করা মিস করেছ 🥲🥲
06/05/2026

মিষ্টি মুখ🫐🫐
প্রিয় অনুজদের আবদার পূরণ 😘
Hsc-27 Batch.
অনেকে আজকে মিষ্টি মুখ করা মিস করেছ 🥲🥲

HSC-2026 পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে (২২/০৪/২০২৬) তারিখে।পরীক্ষা শুরু:০২/০৭/২০২৬(বৃহস্পতিবার)বি:দ্র:এইবার শনিবার সহ পর...
22/04/2026

HSC-2026 পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে (২২/০৪/২০২৬) তারিখে।
পরীক্ষা শুরু:০২/০৭/২০২৬(বৃহস্পতিবার)

বি:দ্র:এইবার শনিবার সহ পরীক্ষা হবে এবং বন্ধের পরিমাণ খুবী কম তাই বাচ্চা কাচ্চারা ভালোভাবে পড়াশোনা করো।

20/04/2026

শুভকামনা ও দোয়া রইল আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া SSC-26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য🤲🤲

আলহামদুলিল্লাহ নতুন কর্মস্থলে যোগদান করলাম (০১/০৪/২০২৬)বাংলাদেশ নৌবাহিনী কলেজ,চট্রগ্রাম।পদের নাম: প্রভাষক(রসায়ন)
01/04/2026

আলহামদুলিল্লাহ নতুন কর্মস্থলে যোগদান করলাম (০১/০৪/২০২৬)
বাংলাদেশ নৌবাহিনী কলেজ,চট্রগ্রাম।
পদের নাম: প্রভাষক(রসায়ন)

27/03/2026

প্রেস রিলিজ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

২০২৬ সাল থেকে সকল বোর্ডে এইচএসসির অভিন্ন প্রশ্নপত্র এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে সরকার

ঢাকা, ২৫ মার্চ ২০২৬: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি এই বিষয়ে আলোচনা করেন।

বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণীর ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এস এস সি পরীক্ষা দেয়ার সুযোগ পায় এবং এইস এস সি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এর ফলে ঐ শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুইবছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়। এই বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি । এই প্রেক্ষিত্রে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করার বিষয়েও আলোচনা করা হয়।

আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও আলোচনা হয় আজকের সভায়।

পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্রে বিগত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছেন এবং ভবিষ্যতে পরীক্ষার সময়ে যেকোন অনিয়ম দূর করতে সরকার যে বদ্ধপরিকর তা তিনি ব্যক্ত করেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভবিষ্যতে বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।"

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত,
(খালিদ মাহমুদ)
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

20/03/2026

ঈদ মোবারক🌙🌙

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ)

Hsc-27 Batch.Class Test👇👇Chemistry 1st paper3rd chapter Topic:Hybridization(সংকরণ)
26/02/2026

Hsc-27 Batch.
Class Test👇👇
Chemistry 1st paper
3rd chapter
Topic:Hybridization(সংকরণ)

18/02/2026

সকল প্রাথমিক স্কুল,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা রমজান উপলক্ষ্যে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
@শিক্ষা মন্ত্রণালয়।

Address

ওলি খাঁ মসজিদের পূর্ব পাশে, জামান হোটেলের পাশে সাফা টাওয়ার, ৬ষ্ঠ তলা, চকবাজার, চট্রগ্রাম।
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad's chemistry care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share