04/04/2022
রমজান মাস।। অনেকের করার মত কোনো কাজ নাই। বসে থেকে, ঘুমিয়ে, মুভি দেখে, গল্প করে কাটাচ্ছেন। তাতেও বিরক্ত হয়ে যাবেন অনেকে।
এই রমজান মাসে অবসর সময়কে কাজে লাগাতে আল কুরআনুল কারিম শিখতে পারেন। অনেকে ছোট বেলায় পড়েছেন, বা শিখেছেন। কাজের ব্যস্ততায় পড়ার সময় পান নাই। অথবা যারা আগে শিখেন নাই। তাদের জন্য এই সময়টা দারুন সুযোগ । ভালো একটা কাজে লাগান।
অনেক ভাবছেন- এই সময়, শেখার জন্য হুজুর পাবো কই? প্রযুক্তির যুগে প্রযুক্তির প্রকৃষ্ট ব্যবহার করুন। সহীহ ভাবে কুরআন শেখার অনেক উপায় আছে।। ধৈর্য ধরে প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় ব্যয় করুন। দেখবেন আরবী উচ্চারণ ও কুরআন শিক্ষা ও সহীহ ভাবে কুরআন পড়া কোনো কঠিন কাজ নয়। একটু অভ্যাস ও চর্চা করলেই পারবেন।
মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এর এত্তো বড় বড় বই গিলে খাচ্ছেন। অথচ কুরআন পড়ার সময় পাচ্ছেন না। আবার অনেকে লোক লজ্জার ভয়ে শিখতে পারেন নাই। ভেবে নিন- শিক্ষার কোনো বয়স নাই। কাল থেকেই শুরু করে দিন। আজ ২য় রমজান। পবিত্র মাসে কুরআন শিখলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে।
যেভাবে শিখবেন-
★ এই টিউটোরিয়াল গুলো- সিরিয়াল ধরে দেখবেন, এবং শিখার চেষ্টা করবেন (এগুলো লকডাউনের সময় কোয়ারেন্টাইনে থাকাকালীন অনলাইনে আমাদের Iqra Tartilul Quran Academy - ITQA 'র ক্ষুদ্র প্রয়াসের অংশ বিশেষ)
https://www.facebook.com/groups/766980383832450/permalink/782924502238038/
★ নূরানী কায়দার App- https://play.google.com/store/apps/details?id=com.bendroidappsn.nadiatulquran
★ ২৭ ঘন্টায় কুরআন শরীফ শিক্ষা- https://apkpure.com/learn-bangla-quran-in-27-hours/com.moinul.app
চেষ্টা করুন ভিডিও দেখে ও পিডিএফ দেখে। ইনশাআল্লাহ আপনার মেধাবী ব্রেইন খুব অল্পেই কুরআন শিখতে পারবেন। আর যারা পড়তে পারেন, তারা খতমের নিয়তে দৈনিক এক পারা করে পড়লেই আলহামদুলিল্লাহ। (আমার এই নিয়ত আছে ইনশাআল্লাহ)। আর প্রতিদিন ৫০ টি আয়াতের অর্থ পড়তে পারলে এই অবসর সময়ের সর্বোচ্চ ব্যবহার হবে ইনশাআল্লাহ।
প্রতিবারের ন্যায় এবারেও আমরা অফলাইনে দুটি স্থানে কুরআন শিক্ষার আসর করেছি। চট্টগ্রামেরর পতেঙ্গা ও তার আশেপাশে যারা অফলাইনে শিখতে আগ্রহী কালবিলম্ব না করে চলে আসুন...
দুজন দক্ষ হাফেজে কুরআন আপনাদের খেদমতে প্রস্তুত।