Nur islam Rajib

Nur islam Rajib Sharing daily reflections, duas & light from the Qur'an

11/05/2025
11/09/2024

The Messenger of Allah ﷺ said:

Whoever travels a path in search of knowledge, Allah will make easy for him a path to Paradise.
Sahih Muslim.

30/08/2024

এই যে নতুন বাংলাদেশ বলছেন,এটার শুরুটা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঠিকই। কিন্তু এর চূড়ান্ত ফলাফল এনে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও আপামর মুক্তিকামী জনতা।
যখন আবু সাঈদ,ওয়াসিমসহ ৬ জন নি*হ*ত হলো, তারপরের দিন মাঠে দাঁড়িয়ে র-ক্ত ঢেলে শ*হিদ হয়েছে একের পর এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে বু-লে-টের সামনে দাঁড়াচ্ছিল,তা ছিল অকল্পনীয়।
যাত্রাবাড়ী, উত্তরা, সাভার, গাজীপুর, মোহাম্মদপুর, মিরপুর, চিটাগাং,নরসিংদীসহ সারাদেশে যেভাবে জনতা মাঠে ছিল; তা ছিল এক কথায় রূপকথা ।এসব জায়গায় কোন নেতৃত্ব ছিল না। ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ৷
মুক্তিযুদ্ধকে একপাক্ষিক করে আওয়ামীলীগ যে সংস্কৃতি তৈরি করেছিল, একই রকম সংস্কৃতি যদি কেউ গড়ে তুলতে চায়, তাদেরও প-তন হতে বেশি সময় লাগবে না।
যে ছাত্র-জনতা বু-লেট ভয় পায়নি, সেই ছাত্র-জনতাকে পাবলিক, প্রাইভেট, জাতীয়, ৭ কলেজ, কিংবা স্কুল-কলেজের বেড়াজালে আবদ্ধ করে যদি কেউ এককভাবে শ্রেষ্ঠত্বের ভাগিদার হতে চায়, যদি কেউ রাজত্ব করতে চায় স্বৈ-রা-চারী স্টাইলে, তার রাজত্ব হবে বালির বাঁধের মতো, যা ভেঙ্গে পড়তে সময় লাগবে না, অটো বরবাদ হয়ে যাবে!
A Pm Suhel ভাই।

22/08/2024

বাংলাদেশে এরকম ভয়াবহ বন্যা আগে কোনদিন হয়নি
তাই আমাদের সবাইকেই আমাদের নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসতে হবে
যেমন, এই মুহূর্তে বিকাশের সকল এমপ্লয়িরা এগিয়ে এসেছে তাদের একদিনের স্যালারির টাকার সমপরিমাণ ত্রান নিয়ে (যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা)
গ্রামীণ ফোন এগিয়ে এসেছে বন্যাকবলিত এলাকাগুলোতে সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট টক টাইম এবং ৫০০ এমবি ফ্রি নিয়ে (*১২১*৫০৫০ #)
আমার ছোটখালা এগিয়ে এসেছে নিজ বাসায় ৫০ জনের খিচুড়ি রান্না করে ঢাকা থেকে ত্রান নিয়ে যাচ্ছে এরকম একটা গ্রুপের হাতে তুলে দিয়ে
বাড্ডা জামে মসজিদের পাশের মন্সুর বিপণি বিতানের মালিক এগিয়ে এসেছে তার দোকান থেকে ৩৫ টা টর্চ লাইট আর ব্যাটারি নিয়ে
লাইফ জ্যাকেট ইমপোর্টার (নাম বলতে মানা করে দিয়েছে তাই বলছি না) এগিয়ে এসেছে ২০০ লাইফ জ্যাকেট নিয়ে
… বলতে থাকলে লেখাটা বড় হতেই থাকবে
আপনারা যে যার যায়গা থেকে এগিয়ে আসুন
সেটা ৫০ লাখ টাকা তা হতে হবে এমন না… ৫০ জনের খিচুড়ি হলেও হোক… ২ প্যাকেট সাপ মারার ঔষধ হাতে নিয়ে হলেও আসুন
কাকে দিবেন?
আপনার সার্কেলেই দেখবেন গ্রুপগুলো কাজ শুরু করেছে। কথা না বাড়িয়ে হাঁটা দেন তাদের দিকে আপনার আয়ত্তে থাকা কিছু একটা নিয়ে
দেশ গুছানোর পালা, এবার সবার
c

21/08/2024

ভারতের তো দোষ নেই!
অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।
নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।
কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?
কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?
~ সংগৃহিত

২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারী। আমি তখন সিটিসেলে নেটওয়ার্ক অপারেশন সেন্টারে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বিডিআর বিদ্রোহ শু...
18/08/2024

২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারী। আমি তখন সিটিসেলে নেটওয়ার্ক অপারেশন সেন্টারে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বিডিআর বিদ্রোহ শুরু হলো। কিছুক্ষনের মধ্যেই অফিস ছুটি দিয়ে দিল। আমি বাসায় আসলাম। আমার এক ফ্রেন্ড Miraj Hyder Chowdhury সেনাবাহিনী তে ছিল সে পাগলের মতন সবাইকে কল দিচ্ছিল। আমাকেও কল দিয়ে বলল, " মুনা কিছুই না জাস্ট একটা ট্যাংক নিয়ে আমরা ঢুকে যেতে পারি কিন্তু আমাদের কে অর্ডার ই তো দিচ্ছে না কেউ। পরবর্তীতে সে চাকরি হারায় এসব নিয়ে কথা বলার জন্য।

অন্যদিকে ২০০৯ এর ২৬ তারিখে আমি অফিসে গেলাম সেদিন সিটিসেলের উপরের লেভেল থেকে এসে আমাদের কে নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে সরে যেতে বলল। বলল তোমাদের ছুটি। এদিকে আমার কাজ শেষ হয়নাই আমি এক কোনায় বসে কাজ করছি। আমাকে উনারা দেখে নাই। উনারা যেটা করছিল মোবাইল নম্বর দিয়ে আর্মি অফিসার যারা লুকিয়ে আছে তাদের পজিশন বের করছিল আর কাকে জানি সেই পজিশন জানাছিল। পরবর্তীতে ওই এরিয়ার সম্পুর্ন মোবাইল কানেকশন বিছিন্ন করে দেওয়া হয় ।

এটা দুপুর ১২ টার ঘটনা। আমি চুপচাপ বসে সব বুঝলাম যে এটা কোন বিডিআর বিদ্রোহ না বরং সরকার পক্ষ থেকেই এই বিদ্রোহের নির্দেশ দেওয়া হয়েছে।

📍 Nazifa Chowdhury

17/08/2024

আন্দোলনকারীরা একজন ড্রাইভারকে ডাক দিলো- "ভাই, গাড়ি ঘুরান আমাদের বন্ধু আহত হয়েছে ঢাকা মেডিকেলে নিতে হবে আহতকে গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকাবস্থায়ই সে ইন্তেকাল করে গাড়ি থেকে নামানোর সময় ড্রাইভারও তাকে গাড়ি থেকে নামাতে সাহায্য করে গাড়ি থেকে নামানোর পর ড্রাইভার লক্ষ্য করে- এ তো তার ছেলে আমিন!শহীদ আমিনের বাবার স্মৃতিচারণা 💔

15/08/2024

বিপ্লব সংক্রামক!

ভারত / পাকিস্থান ফ্যাক্ট!

13/08/2024

যেহেতু আমার মোবাইল হারিয়ে গেছে সেহেতু আপাতত আমার আগের দুইটা সিম'ই বন্ধ থাকবে। সাথে সেগুলার ইমো, হোয়াট'আপ ও বন্ধ থাকবে। সো কাছের মানুষজন যদি আমার বর্তমান নাম্বার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট অথবা ইনবক্স করবেন দয়া করে।

12/08/2024

সনাতন ধর্মের দাবি গুলো গ্রহণ করে পর্যালোচনা করুন।
এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে ছিলো। থাকবে।

11/08/2024

চলেন কর্মবিরতি থেকে ফেরার পর ট্রাফিক পুলিশকে ফুল, চকলেট, জুস, পানি ইত্যাদি দিয়ে যার যার অবস্থান থেকে ওয়েলকাম করি ।

Address

Chittagong
3708

Telephone

+8801846785588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur islam Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nur islam Rajib:

Shortcuts

Share

Category