24/06/2024
(২০২৪ সালের ১ম বর্ষে কলেজে ভর্তি ইচ্ছুকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে)
চান্সপ্রাপ্তদের মাইগ্রেশন এবং পরবর্তী করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত:
মাইগ্রেশন কী?
👉 ধরো, তুমি ৬টা কলেজ চয়েস দিয়েছো এবং ২/৩ নাম্বার কলেজে তোমার চান্স হয়েছে। এখন তুমি মাইগ্রেশন অন রাখলে পরবর্তীতে তোমার চয়েস লিস্টের উপরের কোনো কলেজে চান্স হতে পারে। মাইগ্রেশন সবসময় উপরের দিকেই হয় নিচের দিকে যায় না। যদি তোমার ১ নাম্বার কলেজ আসে তাহলে মাইগ্রেশন হবে না।
👉 মাইগ্রেশন হয়ে যদি কলেজ পরিবর্তন হয়, তাহলে তোমাকে নতুন কলেজেই ভর্তি হতে হবে। আগের কলেজে ভর্তি হতে পারবেনা। আর যদি কলেজ পরিবর্তন না হয়, তাহলে আগের কলেজেই ভর্তি হতে হবে।
👉 মাইগ্রেশন অন রাখলে কলেজ পরিবর্তন হবেই, এটার কোনো নিশ্চয়তা নেই। তোমার রেজাল্ট এবং কলেজে সিট ফাঁকা থাকার উপর নির্ভর করবে চয়েস লিস্টের উপরের কলেজগুলোতে তোমার চান্স হবে কিনা। অর্থাৎ মাইগ্রেশন করে কলেজ পরিবর্তন হওয়া একটা সম্ভাবনা, গ্যারান্টি না।
👉 অনেকের চয়েস লিস্টের ২/৩ নাম্বার কলেজে চান্স হয়েছে এবং তোমরা ঐ কলেজেই ভর্তি হতে চাও। অর্থাৎ উপরের দিকের কলেজগুলো না আসুক, এটা চাও। তোমরা ৩৩৫ টাকা পেমেন্ট করার সময় মাইগ্রেশন অফ করে দিবা। তাহলেই কলেজ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকবেনা।
✅ যারা চান্স পেয়েছো, তোমরা মাইগ্রেশন অন/অফ যেটাই করতে চাও, তোমাদেরকে ভর্তি নিশ্চায়ন ফি ৩৩৫ টাকা পেমেন্ট করতেই হবে। আগামী ২৯ জুনের মধ্যে ওয়েবসাইটে লগইন করে ৩৩৫ টাকা পেমেন্ট করতে হবে।
👉 যারা চান্স পেয়েও আবার নতুন করে ২য় ধাপে আবেদন করতে চাও, তারা ৩৩৫ টাকা পেমেন্ট করবেনা। পেমেন্ট করলে আর আবেদন করতে পারবেনা।
✅ ২য় ধাপের আবেদন চলবে আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ২য় ধাপের রেজাল্ট এবং মাইগ্রেশন রেজাল্ট দিবে আগামী ৪ জুলাই।
Note: সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এবার মাইগ্রেশন বন্ধ করার সুযোগ থাকবে, যা আগে ছিল না। আগে কলেজ নিশ্চায়ন করলে মাইগ্রেশন অটো অন হয়ে যেত, বন্ধ করার সুযোগ ছিল না।