ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় This page is helpful for the Students of Dhaurdenga Sarda Charan High School.

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষিকা সুকৃতি চক্রবর্ত্তী ম্যাডামের অসুস্থতাজনিত কারণে আকস্মিক বি...
05/01/2026

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষিকা সুকৃতি চক্রবর্ত্তী ম্যাডামের অসুস্থতাজনিত কারণে আকস্মিক বিদায়!!!

30/12/2025

★★★★★★★★ জরুরি ঘোষণা ★★★★★★★★

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করায় আজ দুপুর ১২:৩০ টায় নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হবে। তাই সকল শিক্ষার্থীদের দ্রুত বিদ্যালয়ে চলে আসার জন্য নির্দেশ দেয়া গেলো।

প্রধান শিক্ষক
ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়।

27/10/2025

★★★★★★★ জরুরি বিজ্ঞপ্তি ★★★★★★★★

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৮ অক্টোবর ২০২৫ খ্রি:, রোজ মঙ্গলবার সকাল ৯.৩০ টার সময় টাইফয়েডের টিকা প্রদান করা হবে। তাই সকাল ৯.৩০ টার মধ্যে সিভিল /কম্পোর্টেবল ড্রেস পরে * ভরাপেটে * ছাতা নিয়ে সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে হবে। আগামীকাল ক্লাস হবে না। তবে হাজিরা কাউন্ট করা হবে। টিকা কার্যক্রমের জন্য ১০ম শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।
উল্লেখ্য, টিকা গ্রহণের পরে কমপক্ষে ৩০ মিনিট স্কুলে বিশ্রাম নিয়ে বাড়ি যেতে পারবে।
বিষয়টি খুব জরুরি।

প্রধান শিক্ষক
ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়।

21/10/2025

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ বুধবার থেকে যথারীতি পুরোদমে শ্রেণিকার্যক্রম চলবে। তাই সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেলো।

প্রধান শিক্ষক
ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়।

অভিভাবক সমাবেশ - ২০২৫আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। ...
01/09/2025

অভিভাবক সমাবেশ - ২০২৫
আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ।

আজ ১৪/০৮/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয় পরিদর্শনে আসেন প্রফেসর মুহাম্মদ একরামুল হক, ডি ডি, (হি. ও নি.), মাধ্যমিক ...
14/08/2025

আজ ১৪/০৮/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয় পরিদর্শনে আসেন প্রফেসর মুহাম্মদ একরামুল হক, ডি ডি, (হি. ও নি.), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোকাহত "ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় " পরিবারআজ...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোকাহত "ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় " পরিবার

আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা "ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় " পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
এই কঠিন সময়ে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয়ের গভীরতম সহানুভূতি রইল।
আসুন আমরা সবাই একসাথে প্রার্থনায় থাকি।
– ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়

21/07/2025

🟥মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডি রক্তদাতারা এগিয়ে আসুন!

➡️ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
➡️কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
➡️উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
➡️কুয়েত মৈত্রী হাসপাতাল
➡️উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
➡️মনসুরআলী মেডিকেল কলেজ

🔴রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

★★★★★★★ শোক সংবাদ ★★★★★★★★অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বা...
15/07/2025

★★★★★★★ শোক সংবাদ ★★★★★★★★
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বাবু তরুণ কান্তি দত্ত গতকাল দুপুরের দিকে অসুস্থতাজনিত কারণে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। এতে আমরা ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটিয়া, চট্টগ্রাম এর উদ্যোগে ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় এর ৫০ জন শিক্ষার্থীর মাঝে ২০০ ট...
13/07/2025

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটিয়া, চট্টগ্রাম এর উদ্যোগে ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় এর ৫০ জন শিক্ষার্থীর মাঝে ২০০ টি ফলদ চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ লোকমানুল হক ও জনাব আশরাফুল ছিদ্দিক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক -কর্মচারী।

বৃক্ষরোপণ অভিযান-২০২৫সবুজে ভরে যাক এই পৃথিবী।
04/07/2025

বৃক্ষরোপণ অভিযান-২০২৫
সবুজে ভরে যাক এই পৃথিবী।

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়পটিয়া, চট্টগ্রাম।
02/07/2025

ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়
পটিয়া, চট্টগ্রাম।

Address

Chittagong
4370

Telephone

+8801309104740

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category