Ashraful Madaris Chittagong-أشرف المدارس شيتاغونغ

Ashraful Madaris Chittagong-أشرف المدارس شيتاغونغ দীনদার ও যোগ্য একটি প্রজন্ম গড়ে তুলতে দীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত এবং পরিচালিত আশরাফুল মাদারিস চট্টগ্রাম।

17/06/2026
02/06/2026

আগামীকাল থেকে আবারো মুখর হবে আমাদের আঙ্গিনা।

ঈদুল আজহার ছুটি শেষ করে আগামীকাল থেকে ছাত্ররা আবারো পড়ালেখায় ফিরবে ইনশাআল্লাহ। ক্ষুদ্র জায়গায় ক্ষুদ্র প্রচেষ্টা আছে আল্লাহর কাছে অগণিত প্রত্যাশা। এই ছোট ছোট কলিগুলো একদিন ফুল হয়ে খুশবু ছড়াবে ইনশাআল্লাহ।

দেশ ও প্রবাসের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক প্রতিটি মুমিনের হৃদয়। আল্লাহ তায়ালা আমাদের সক...
27/05/2026

দেশ ও প্রবাসের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক প্রতিটি মুমিনের হৃদয়।

আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানী কবুল করুন।

মুখে হাসি নিয়ে তারা এখন বাড়ির পথে।আজ বৃহস্পতিবার কুরবানের ছুটির পূর্বে গত শাওয়াল মাস থেকে ছাত্ররা যা পড়াশোনা করেছে,সেগুল...
21/05/2026

মুখে হাসি নিয়ে তারা এখন বাড়ির পথে।

আজ বৃহস্পতিবার কুরবানের ছুটির পূর্বে গত শাওয়াল মাস থেকে ছাত্ররা যা পড়াশোনা করেছে,সেগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।

বিশেষভাবে সকল ছাত্রদের কুরআনুল কারিমের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে এবং ভালো করার চেষ্টা করেছে।

তিন গ্রুপ থেকে চারজন বেশি নাম্বার পেয়ে পুরস্কৃত হয়েছে।

সকল ছাত্রদের সফলতা ও সুস্থতা কামনা করছি।

তাজবিদের জন্য রইলো দোয়া ও শুভকামনা। আমাদের নাজেরা বিভাগের ছাত্র মুহাম্মদ তাজবিদ আজ পবিত্র কুরআনুল কারিমের সবক নিয়েছে আলহ...
20/05/2026

তাজবিদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

আমাদের নাজেরা বিভাগের ছাত্র মুহাম্মদ তাজবিদ আজ পবিত্র কুরআনুল কারিমের সবক নিয়েছে আলহামদুলিল্লাহ।
বাদ আছর মাদরাসার পরিচালক মাওলানা আনাস বিন আব্বাস তাকে সবক প্রদান করেন।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবরার ও মাওলানা রহমতুল্লাহ।

আল্লাহ তায়ালা তাকে অনেক বেশি কবুল করুন এবং ইলমের পথে সফলতা দান করুন।

20/05/2026

কুরআনুল কারিমের মধুময় সুরে যেন আমরা হারিয়ে যাই বারবার।

তেলাওয়াত করছে :
মুহাম্মদ আবু বকর সিদ্দিক
ছাত্র : মাদানী নেসাব ১ম বর্ষ।

আল্লাহ তায়ালা তার ইলমে ও আমলে বারাকাহ দান করুন।

আবু বকর ও জোনায়েদ এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমাদের নাজেরা বিভাগের দুই ক্ষুদে শিক্ষার্থী আবু বকর কুরআনুল কারিমের...
14/05/2026

আবু বকর ও জোনায়েদ এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

আমাদের নাজেরা বিভাগের দুই ক্ষুদে শিক্ষার্থী আবু বকর কুরআনুল কারিমের ও জোনায়েদ আমপারার সবক গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ।

আজ বাদ আছর তাদের সবক প্রদান করেন আশরাফুল মাদারিস চট্টগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আনোয়ার সাহেব।
এসময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত শিক্ষক এডভোকেট মাওলানা মুহাম্মাদুল্লাহ মোজাহের ও জনাব মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সবক প্রদান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে মাদরাসার পক্ষ থেকে অতিথি ও শিক্ষকগণ পুরস্কার তুলে দেন।

আল্লাহ তায়ালা তাদের উভয়কেসহ সকল শিক্ষার্থীদের দীনের একনিষ্ঠ দাঈ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।

13/05/2026

মাওলানা লোকমান নদভী হাফিযাহুল্লাহর অমূল্য নসিহত।

আশরাফুল মাদারিস চট্টগ্রামের তারবিয়াতি মাজলিসে ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করেছেন হাফসা বিনতে ওমর রা: মাদরাসা চট্টগ্রামের সম্মানিত পরিচালক ও বায়তুস সালাম মাদরাসার সদর মাওলানা লোকমান নদভী হাফিযাহুল্লাহ।

10/05/2026

যেই সুরে মুগ্ধ সকলে।

আশরাফুল মাদারিস চট্টগ্রামের তারবিয়াতি মাজলিসে চমৎকার নাশিদ পরিবেশন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির মুহাম্মাদ তাজওয়ার।

আল্লাহ তায়ালা ভাইয়ের কন্ঠে আরো বারাকাহ দান করুন।

09/05/2026

যাঁর প্রতিটি কথায় মুক্তা ঝরে।
যাঁর দরদী কথাগুলো হৃদয়ে গাঁথে।

আশরাফুল মাদারিস চট্টগ্রামের তারবিয়াতি মাজলিসে আলোচনা পেশ করেছেন বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শায়খ আতিকুল্লাহ হাফিযাহুল্লাহ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Madaris Chittagong-أشرف المدارس شيتاغونغ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share