SSC batch group 2021

SSC batch group 2021 আসসালামু আলাইকুম

17/05/2021

আগামী ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার (১৫ মে) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মহিবুল হাসান চৌধুরী বলেন, যেহেতু চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, তাই ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয়ে খোলা সম্ভব হবে না।

এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গোটা বিশ্বকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের এই প্রতিকূল স্রোতের মুখোমুখি বাংলাদেশও। অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা খাত।

14/04/2020

বাংলা ২য়পত্র

১ম অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ভাষা

১. নিচের কোনটি ফরাসি শব্দ?

ক) হরতাল

খ) পাদ্রি

গ) তোপ

ঘ) কুপন

সঠিক উত্তর: (ঘ)

২. কোনটি দেশি শব্দের উদাহরণ?

ক) লুঙ্গি

খ) খোকা

গ) সাবেক

ঘ) সম্রাট

সঠিক উত্তর: (খ)

৩. মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বাক্য

ঘ) ভাষা

সঠিক উত্তর: (ঘ)

৪. কোনটি আরবি শব্দ?

ক) গোসল

খ) রোযা

গ) বেহেশত

ঘ) নামায

সঠিক উত্তর: (ক) ৫. কোনটি প্রশাসনিক শব্দ?

ক) নালিশ

খ) নমুনা

গ) কলেজ

ঘ) রপ্তানি

সঠিক উত্তর: (ক)

৬. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?

ক) পালি

খ) হিন্দি

গ) উড়িয়া

ঘ) বঙ্গকামরূপী

সঠিক উত্তর: (ঘ)

৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?

ক) আসাম

খ) পশ্চিমবঙ্গ

গ) গুজরাট

ঘ) উত্তর প্রদেশ

সঠিক উত্তর: (খ)

৮. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?

ক) হরতাল

খ) লুঙ্গি

গ) রিক্সা

ঘ) চাকু

সঠিক উত্তর: (ক)

৯. প্রাতিপাদিক কী?

ক) সাধিত শব্দ

খ) বিভক্তিযুক্ত শব্দ

গ) বিভক্তিহীন নামশব্দ

ঘ) উপসর্গযুক্ত শব্দ

সঠিক উত্তর: (গ)

১০. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?

ক) আলমারি, গুদাম

খ) চাহিদা, শিখ

গ) চা, চিনি

ঘ) কুপন, ডিপো

সঠিক উত্তর: (ক)

১১. ভাষা কী?

ক) উচ্চারণের প্রতীক

খ) কন্ঠের উচ্চারণ

গ) ভাব প্রকাশের মাধ্যম

ঘ) ধ্বনির সমষ্টি

সঠিক উত্তর: (গ)

১২. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?

ক) পর্তুগিজ

খ) ফরাসি

গ) গুজরাটি

ঘ) পাঞ্জাবি

সঠিক উত্তর: (ক)

১৩. কোনটি ফারসি শব্দ?

ক) যাকাত

খ) উকিল

গ) পয়গম্বর

ঘ) চশমা

সঠিক উত্তর: (ঘ)

১৪. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?

ক) ইংরেজি-ফারসি

খ) ইংরেজি-আরবি

গ) ইংরেজি-সংস্কৃত

ঘ) বাংলা-আরবি

সঠিক উত্তর: (খ)

১৫. নিচের কোনটি তৎসম শব্দ?

ক) চন্দ্র/ধর্ম

খ) গিন্নী

গ) ডিঙ্গা

ঘ) ঈমান

সঠিক উত্তর: (ক)

১৬. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?

ক) তৎসম শব্দ

খ) তদ্ভব শব্দ

গ) অর্ধতৎসম শব্দ

ঘ) দেশি শব্দ

সঠিক উত্তর: (ক)

১৭. বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?

ক) সাধু

খ) চলিত

গ) কথ্য বাংলা

ঘ) আঞ্চলিক

সঠিক উত্তর: (খ)

১৮. কোনটি দেশি শব্দ নয়?

ক) পেট

খ) চাঙারী

গ) ঘর

ঘ) ঠোঙা

সঠিক উত্তর: (গ)

Part (1)

14/04/2020

সাধারণত SSC তে বাংলা ২য় এর
সঠিক উত্তর একটু কঠিন হয়ে থেকে,,
তাই এখানে সবধরণের সঠিক উত্তর দেওয়া হবে,
সুতরাং,, যাদের প্রয়োজন আছে তারা নোট করে নিবে,,

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC batch group 2021 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category