01/12/2022
💥 ডিগ্রির রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত... 🔥
প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?😓
উত্তর: যে সকল শিক্ষার্থী-
ক. ১ম ও ২য় মেরিট লিস্টে চান্স পায়নি
খ. চান্স পেয়েও ভর্তি হয়নি
গ. ডিগ্রিতে ভর্তি হয়েও পরে, ভর্তি বাতিল করবে
সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে নতুন করে গ্রুপ চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পাবে (যারা ডিগ্রিতে প্রাথমিক আবেদন করেন নি, বা প্রথমে আবেদন করতে পারি নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না)
প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন গ্রুপ/কোর্স সহ করে আবেদন করতে পারবে...
প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ শুধুমাত্র অনলাইনে/কম্পিউটার দোকানে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে। নিজের ফোন দিয়ে করতে পারবে। আমরাও করে দিবো রিলিজ স্লিপে আবেদন, করতে চাইলে বলিও। তবে রিলিজ স্লিপ কলেজ থেকে দেওয়া হয় না, তাই কলেজে যাওয়ার প্রয়োজন নেই...
প্রশ্ন-০৪: আবেদন করার পর, রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই। এটি তোমার কাছে রেখে দিবে যত্ন করে, ভর্তির সময় লাগতে পারে...
প্রশ্ন-০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?
উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবে। ১ বা ২ অথবা ৩টি কলেজ দিয়ে আবেদন করা যাবে না...
প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবো?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ২-৫ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে অথবা অনলাইনে তুমি তোমার ফলাফল জানতে পারবে..
প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম থাকে। অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন/সিট খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে...
প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?
উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে। নিজেও ডিগ্রির রোল আর পিন দিয়ে লগইন করে আবেদন করতে পারবে। কম্পিউটার দোকানে গিয়েও করা যাবে। আমি নিজেও রিলিজ স্লিপে আবেদন করে দিবো। তোমার টা করতে চাইলে কমেন্ট বক্সে জানাও
প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে এবং কত টাকা লাগবে?
উত্তর: তোমার ডিগ্রির রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে। কম্পিউটার দোকানে ৫০ টাকা লাগবে। এর বাইরে কোন টাকা লাগবে না। এককথায়, রিলিজ স্লিপে আবেদন করা ফ্রি, শুধু কম্পিউটার খরচ বাদে...
প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫টা কলেজ চয়েস দেওয়া যাবে। আবার চাইলে সব গুলো সরকারি অথবা সব বেসরকারি কলেজ দিতে পারবে...
প্রশ্ন-১১: কোন কলেজে কোন গ্রুপে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখা যাবে। তাছাড়া আমারও কয়টা সিট খালি আছে তার তালিকা তৈরি করবো এবং সময় মত পোস্ট করে জানাবো...
প্রশ্ন-১২: ১ম, ২য় মেরিট লিস্ট/ কোটায় - যে গ্রুপ এসেছে, সেটাতে ভর্তি হয়নি না, রিলিজ স্লিপ আবেদন করতে পারবো?
উত্তরঃ পারবে..
প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে গ্রুপ/কোর্স পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?
উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না এবং মাইগ্রেশনও করা যাবে না। রিলিজ স্লিপে যে গ্রুপ/কোর্স পাবে, সেটায় পড়তে হবে...
প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবারো ৫টা কলেজে নতুন করে আবেদন করার সুযোগ আছে..
প্রশ্ন-১৫: ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবে..
💥 Most Important Question 🙂
প্রশ্ন- ১৬: রিলিজ স্লিপে আবেদন কখন শুরু হবে?🙄😓
উত্তর: আজ প্রকাশিত হলো ডিগ্রি ২য় মেরিটের রেজাল্ট, চান্স প্রাপ্তদের ভর্তি চলবে ৭ তারিখ, তারপর দিবে
কোটা ও মাইগ্রেশনের রেজাল্ট, এবং তাদের ভর্তি চলবে। এখানে ১০+১৫= ত্রিশ দিন মত সময় যাবে। তাই আশা করতেছি জানুয়ারি মাসের প্রথমের দিকেই (১/৫তারিখের মধ্যে) আপনারা পেয়ে যাবেন রিলিজ স্লিপে আবেদন করার নোটিশ...
দেটস মিন জানুয়ারি মাসেই রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে...
বি.দ্র: রিলিজ স্লিপের নোটিশ দিয়া মাত্রই আমরা গ্রুপে জানায় দিবো। তাই গ্রুপে সাথেই থাকবেন...
-ধন্যবাদ :-)