Zero&one cse-cu

Zero&one cse-cu CSE,CU

২০২৫ সালের ফেব্রুয়ারিতে Meta- তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান...
14/02/2025

২০২৫ সালের ফেব্রুয়ারিতে Meta- তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী গাজী মোহাইমিন ইকবাল।

মোহাইমিন ইকবালের বড় হওয়া চট্টগ্রামেই। চট্টগ্রামের ইংলিশ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে কলেজ জীবন শেষ করেন তিনি। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অনার্স করেন। ২০২২ সালে অনার্স শেষ করেন তিনি। অনার্স শেষ করার পরে Optimizely-তে প্রায় দেড় বছর চাকরি করেন। এরপর ২০২৩ সালে San Jose State University তে মাস্টার্স করার জন্য USA তে পাড়ি জমান মোহাইমিন ইকবাল। মাস্টার্স করার সম্পূর্ণ প্ল্যান তার মায়ের ছিল বলে জানান তিনি।

২০২৩ সালের মে মাসে Snowflake তে ইন্টার্নিশিপ পান। Snowflake এ ইন্টার্নশিপ পাওয়া তার কাছে এক ধরনের স্বপ্নের মতো ছিলো। Snowflake এর নাম সিভিতে থাকায় জাদুর মতো কাজ শুরু হলো তিনি বলেন। বড় বড় কোম্পানি গুলো সিভি নোটিস করা শুরু করে। এরপর একে একে ২০২৪ সালের অক্টোবরে মাইক্রোসফট থেকে ফুল টাইম জবের অফার আসে এবং নভেম্বরে Meta থেকে। এ বছরের ফেব্রুয়ারিতে Meta তে জয়েন করেন গাজী মোহাইমিন ইকবাল।

ইয়ং জেনারেশন যারা টেক কোম্পানিগুলোকে ড্রিম হিসেবে দেখে তাদের জন্য কিছু এডভাইস দিয়েছেন তিনি। বেশি বেশি প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করতে হবে, ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে এবং প্রবলেম সলভিং এর দক্ষতা থাকতে হবে।

অনেকেই মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে হায়ার সিজিটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। কিন্তু মোহাইমিন বলেন, বড় বড় কোম্পানি গুলো সিজি দেখে না,স্কিল এবং প্রবলেম সলভিং এর এবিলিটি দেখে। তবে সিজি অবহেলা করা যাবে না, সিজি এবং স্কিল দুইটাই আনসার্টেইন। বর্তমানে মোহাইমিন ইকবাল ক্যালিফোর্নিয়া তে আছেন। তিনি বলেন, মা একটা কথা সবসময়ই বলে। সুযোগ সবার কাছেই আসে, কিন্তু কেবল প্রস্তুতরাই সেটা কাজে লাগাতে পারে।

Congratulaion! For being the Champion at 15th IIUC Inter University Programming Contest 2023Team: CU_Chunoputi, Member: ...
25/09/2023

Congratulaion!
For being the Champion at 15th IIUC Inter University Programming Contest 2023
Team: CU_Chunoputi, Member: Nayemur Rahman Nayem, Sabbir Hasan, Tapos Das Minmoy.

You make CSE_CU proud.

গুগল, মেটা বা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলোতে জব এর জন্য অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্কিল থাকাটা জরুরী।✅ কম্...
31/08/2023

গুগল, মেটা বা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলোতে জব এর জন্য অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্কিল থাকাটা জরুরী।
✅ কম্পিটিটিভ প্রোগামিং এ ভালো দক্ষতা অর্জন করতে হলে যা করা উচিতঃ
🚀 প্রথমে যে কোন একটি প্রোগ্রামিং ভালো করে শিখে ভাজা ভাজা করে ফেলেন সেটা হতে পারে C, C++ অথবা Python। এমনভাবে শিখবে যেন যে কোন প্রবলেম দিলে তা সলভ করতে পারো।
🚀 বেশি বেশি করে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম প্র্যাকটিস করতে হবে। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রচুর ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে ওই গুলো ফলো করতে পারো।
🚀 বিভিন্ন অনলাইন/অফলাইন কনটেষ্ট গুলোতে পার্টিসিপেট করো। যেমন: HackerRank, Codeforce, VJudge ইত্যাদি।
🚀 ম্যাথ অনুশীলন করো, বিশেষ করে ডিসক্রিট ম্যাথ। ডিসক্রিট ম্যাথের লজিক প্রোগ্রামিংয়ে এক্সিকিউট করো।
🚀 প্রবলেমগুলোকে সহজ ওয়েতে সলভ করার চেষ্টা করো।
🚀 ব্রেইনকে সার্প রাখতে Chess গেম অথবা Rubik’s Cube সলভ করতে পারো।
প্রচুর গুগোল করার এবিলিটি তৈরি করো।
🚀 প্রোগামিং নিয়ে ডকুমেন্টেশন এবং বিভিন্ন আর্টিকেল পড়তে পারো, ডকুমেন্টেশন পড়ার অভ্যাস থাকাটা অনেক জরুরী।
🚀 ইংরেজি চর্চা করতে পারো কারণ যেকোনো প্রফেশনাল জব এর জন্য ইংরেজি দক্ষতা থাকা প্রয়োজন।
🎯 "সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর উপর ইন্টারেস্ট তৈরি করা, ইন্টারেস্ট থাকলে এগুলো মেইনটেইন করতে আর প্যারা লাগবেনা😉"
✅ তুমি যদি প্রোগ্রামিং কনটেস্ট এর দুনিয়ায় নতুন হয়ে থাকো তাহলে Phitron আয়োজিত YCPC by Phitron প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো। এতে তুমি প্রবলেম সল্ভিং জগতের ভালো আইডিয়া পাবে।
শুভকামনা💙

©Phitron

“Subject Review : CSE”সিএসই পড়তে গেলে যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ কোয়ালিটি এবং অফকোর...
04/08/2023

“Subject Review : CSE”

সিএসই পড়তে গেলে যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ কোয়ালিটি এবং অফকোর্স মাথায় রাখতে হবে সবসময় সিএসই অন্য যে কোন সাবজেক্টের চাইতে আলাদা। এটার সাথে অনেকটা চারুকলা, আর্কিটেকচারের মিল আছে। যে কোন সাবজেক্টের ইন্ডাস্ট্রীতে চাকরী পেতে হলে লাগে ভালো রেজাল্ট, মামা চাচার জোড়, রুপচাদা খাটি সয়াবিন তেল এবং টিকে থাকতে গেলে চালিয়ে যেতে হবে পলিটিক্স এবং তেল। এগুলাই উন্নতির চাবিকাঠি।

কিন্তু সিএসইতে তোমার রেজাল্ট যদি ২ পয়েন্ট সামথিং থাকে (আউট অফ ৪), একগাদা ড্রপ কোর্স থাকে, হাতে সার্টিফিকেটও না থাকে তবুও তুমি ইন্ডাস্ট্রী কাপিয়ে দিতে পারবে যদি তোমার ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ থাকে। কারণ এই তিনটা জিনিসের কম্বিনেশনে তুমি একটা জিনিসে বস হয়ে যেতে পারবে যেটাকে বলা হয় প্রোগ্রামিং। এখন একটু ভেঙে বলি এ তিনটা জিনিস কেন দরকার।

ক্রিয়েটিভিটি : তোমার কি রাতের বেলায় আইডিয়ার ঠেলায় ঘুম আসেনা? তাহলে তুমি সফটওয়ার ডেভলপমেন্টে ভাল করবে। কারণ ইন্ডাস্ট্রী ক্রিয়েটিভিটি চায়। দিন যাচ্ছে আর মানুষের কাছে চাহিদা বাড়ছে নতুন নতুন টেকনোলজির। সুতরাং নতুন কিছু বানানোর মত ক্ষমতা তোমার থাকতে হবে। তোমার মাথায় সবসময় নতুন কিছু ঘুরপাক খেতে হবে। নাহলে একাডেমিক প্রজেক্ট করার সময় তোমাকে দিশেহারা হয়ে ঘুরতে হবে। ফাইনাল ইয়ারে থিসিসের টপিক খুজে পাবেনা যেটা খুবই দু:খজনক ব্যাপার ৩ বছর পড়াশোনা করার পর।

প্যাশন : নতুন কিছু বানানোর ক্ষমতা থাকলেই হবেনা সেই সাথে ইচ্ছাটাও থাকতে হবে। ক্রিয়েটিভ লোকজন সবচাইতে বেশী হতাশায় ভোগে। সেই হতাশা তোমাকে কাটিয়ে উঠতে হবে। সব বাধা ভেঙে দিয়ে কিছু করতে হলে প্যাশন থাকা জরুরী এবং সেই প্যাশনটা অবশ্যই সিএসইর জন্যই হতে হবে। সিএসইতে পড়ে পলিটিক্স নিয়ে প্যাশন থাকলে সিএসইর কোন আউটকাম আসবেনা এটা কনফার্ম।

লিডারশীপ : A Leader is a by born Problem Solver. সিএসই পড়ার মানেই হলো নতুন নতুন প্রবলেম ম্যাথমেটিকসের লজিক এপ্লাই করে, ফিজিক্সের রুল দিয়ে সলভ করা। যে রিয়েল লাইফে ভাল প্রবলেম সলভার সে খুব ভালভাবে জানে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তাছাড়া একটা যে কোন লেন্থি কাজ আজকে কিভাবে শুরু করলে ১০ দিন পরে এটার ফল কি হবে এটা লিডার ছাড়া কেউ বলতে পারবেনা। লিডারশীপ যার মধ্যে থাকে তার মধ্যে ক্রিয়েটিভিটিও অটোমেটিক চলে আসে।

তবে সবচাইতে বড় কথা হচ্ছে তোমাকে ভালবাসতে হবে সাবজেক্টটাকে। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন সত্যি করার জন্য এনাফ গাটস থাকতে হবে। সাবজেক্টটার প্রতি ভালবাসা না থাকলে ভাল করা সম্ভব না।

একটা ছোট্ট উদাহরণ দেই একজন বড়ভাইয়ের। উনি শাবির ৯৭/৯৮ ব্যাচের মনির ভাই। পাগল টাইপের মানুষ। ক্লাস করতেননা। দিনরাত নতুন নতুন সফটওয়ার বানাতেন। অনেক ড্রপ কোর্স ছিলো। রেজাল্ট ৩ এর নীচে। উনার ব্যাচের ৪/২ পরীক্ষার পরে উনার অনেক কোর্স বাকী ছিলো। সার্টিফিকেট ছাড়াই উনি চাকরী পেয়ে গেলেন মাইক্রোসফট এ। জাফর স্যার উনাকে আমেরিকা থেকে আনিয়ে কোর্সগুলা কমপ্লিট করিয়েছিলেন। কথায় কথায় স্যার একবার মনির ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার রেজাল্ট, সার্টিফিকেট নিয়ে এরা কিছু বলেনা? মনির ভাই উত্তর দিলেন, "না। ওরা ভয় পায় আমি যদি তাহলে চাকরী ছেড়ে দেই।"

(লিখেছেন সুদীপ্ত কর - CSE 4/2, SUST)

(SUST ADMISSION & INFORMATION AID থেকে সংগৃহীত) |R|

The 2023 ICPC Asia Dhaka Regional ContestThe contest dates are November 04, 2023 - November 04, 2023The registration is ...
02/08/2023

The 2023 ICPC Asia Dhaka Regional Contest

The contest dates are November 04, 2023 - November 04, 2023

The registration is open between October 07, 2023 - October 18, 2023

Additional Info:
Registration is a two step process. At first, register your team for "ICPC 2023 Dhaka Online Preliminary" contest if it is local team; for foreign team register your team for "Dhaka foreign" contest. Secondly, use contest's host page.

Billing Info:
Local team registration fee for online premelinary contest is BDT 400 (Four Hundred Taka Only). Teams from Bangladesh selected for onsite contest will have to pay a registration fee of Tk. 7500/= (Seven Thousand Five Hundred Taka Only) to be accepted. For foreign teams the registration fee USD 300 (Three hundred US dollar) only

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের সময়সূচী      #শাটল #ট্রেন #চবি #সময়সূচী
21/07/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের সময়সূচী




#শাটল
#ট্রেন
#চবি
#সময়সূচী

28/06/2023
 িনেই_বেসিক #চতুর্থ_দিন #অ্যারে -------------------------------------------মাল্টি ডাইমেনশনাল অ্যারেমাল্টি ডাইমেনশনাল অ্য...
27/06/2023

িনেই_বেসিক
#চতুর্থ_দিন
#অ্যারে
-------------------------------------------
মাল্টি ডাইমেনশনাল অ্যারে

মাল্টি ডাইমেনশনাল অ্যারে নামটিই বলে দেয় যে এই অ্যারেগুলোতে একের অধিক ডাইমেনশন বা ইনডেক্সিং আছে। আমাদের সুবিধার জন্য আমরা টু-ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব এই অধ্যায়ে। অ্যারেতে এর চাইতে বেশি ডিরেকশনও থাকতে পারে, কিন্তু সেগুলো একটু অ্যাডভান্সড লেভেলের কাজ হয়ে যায়। টু-ডাইমেনশনাল অ্যারেকে আমরা এরকম টেবল বা ম্যাট্রিক্স আকারেও দেখাতে পারি। এবং স্বাভাবিকভাবেই এই অ্যারের ইনডেক্সিংও শুরু হয় 0,0 থেকে। নিচের টেবলটি একটি টু-ডাইমেনশনাল অ্যারের রিপ্রেজেন্টেশন হিসেবে ধরা যায়।

(কমেন্ট)

এবার আসুন আমরা দেখি এধরনের অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করব। এই অ্যারে ডিক্লেয়ার করতে হয় সাধারণ অ্যারের মতই। আসুন দেখে নিই কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার ও ভ্যালু অ্যাসাইন করতে হয়।

int a[3][4] = {
{0, 1, 2, 3} , // values for first row, index 0
{4, 5, 6, 7} , // values for second row, index 1
{8, 9, 10, 11} // values for third row, index 2
};
​
​
int b[3][4] = {0,1,2,3,4,5,6,7,8,9,10,11}; // this works too

উপরের কোডগুলোতে আমরা দেখলাম কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাতে হয়। এই অ্যারে অ্যাকসেস করার নিয়ম ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতই। আসুন দেখি for লুপ ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের অ্যারে অ্যাকসেস করতে পারি।


​
int main (void)
{
​
int a[3][4] = {
{0, 1, 2, 3} , // values for first row, index 0
{4, 5, 6, 7} , // values for second row, index 1
{8, 9, 10, 11} // values for third row, index 2
};
int i, j;
​
// output each array element's value
for ( i = 0; i < 3; i++ )
{
for ( j = 0; j < 4; j++ )
{
printf("a[%d][%d] = %d", i,j, a[i][j] );
}
​
printf("\n");
}
return 0;
}

এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে for লুপ ব্যবহার করে আমরা টু-ডাইমেনশনাল অ্যারে অ্যাকসেস করছি।

 িনেই_বেসিক #চতুর্থ_দিন #অ্যারে ----------------------------------ওয়ান ডাইমেনশনাল অ্যারেসি তে অ্যারে ব্যবহার করার আগে সে...
27/06/2023

িনেই_বেসিক
#চতুর্থ_দিন
#অ্যারে
----------------------------------
ওয়ান ডাইমেনশনাল অ্যারে

সি তে অ্যারে ব্যবহার করার আগে সেগুলোকে ডিক্লেয়ার করে নিতে হয় সাধারণ ভ্যারিয়েবলের মতই। অ্যারে ডিক্লেয়ারেশনের সিনট্যাক্স হচ্ছে

dataType Array_Name [ size ];

এখানে dataType হচ্ছে অ্যারেটি কী ধরনের ডেটা রাখবে তার টাইপ। তারপরে অ্যারের নাম, এবং সবশেষে size হচ্ছে অ্যারেতে এলিমেন্টের সংখ্যা।
অ্যারে অ্যাকসেস করতে হলে অ্যারের ইনডেক্স নাম্বারটি নির্দিস্ট করে বলতে হয়। অ্যারের ইনডেক্সিং শুরু হয় জিরো বা শূণ্য থেকে। আসুন আমরা অ্যারে নিয়ে বেসিক একটি প্রোগ্রাম দেখি। এখানে আরা অ্যারে ডিক্লেয়ার করব, সেটিতে ভ্যালু রাখব, প্রিন্ট করব এবং কয়েকটি সাধারণ অপারেশন দেখব।


​
int main(void)
{
​
int age[5] = {18, 30, 50, 47, 57}; //array declaration and assigning values
​
printf("%d", age[0]); //Printing the first element
printf("\n%d", age[3]); //Printing the 4th element
​
age[2] = 80; //changing a value
​
printf("\n%d", age[2]); //printing the changed value
​
printf("\nEnter age of person 1 :");
scanf("%d", &age[0]); //using scanf to insert a value in the array
printf("The newly assigned age for person 1 is : %d", age[0]);
​
return 0;
}

এখানে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করে সেটিতে পাঁচটি ভ্যালু অ্যাসাইন করলাম। এরপর প্রথম ভ্যালুটি প্রিনট করালাম printf("%d", age[0]); দিয়ে। printf("%d", age[3]); দিয়ে আমরা চতুর্থ ভ্যালুটি প্রিন্ট করেছি। এরপর আমরা তৃতীয় ভ্যালু যার ইনডেক্স 2 সেটিকে পাল্টিয়েছি এবং প্রিন্ট করেছি। তারপরে আমরা scanf ব্যবহার করে একটি ভ্যালু নিয়ে প্রথম ইনডেক্সে রেখেছি এবং সেটি প্রিন্ট করেছি।
অ্যারের ভ্যালুগুলোকে অ্যাকসেস করার জন্য for লুপ ব্যবহার করা একটি প্রচলিত প্র্যাকটিস। আমরা আরেকটি উদাহরণ দেখব যেখানে আমরা for লুপ ব্যবহার করে অ্যারে অ্যাকসেস করছি এবং কয়েকটি সংখ্যার গড় বের করছি।


​
int main(void)
{
​
int expenses[5];
int i;
int sum = 0;
float average = 0;
​
printf("Enter your expenses for last 5 days: ");
​
for(i=0; i

 িনেই_বেসিক #চতুর্থ_দিন #অ্যারে ---------------------------------------------------------------- অ্যারে কি?যে কোন ধরনের ...
27/06/2023

িনেই_বেসিক
#চতুর্থ_দিন
#অ্যারে
----------------------------------------------------------------
অ্যারে কি?

যে কোন ধরনের প্রোগ্রামিং এর বেলায় একটি সাধারণ চ্যালেঞ্জ হল একই ধরনের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা। যেমন আপনাকে হয়ত তিন হাজার মানুষের হোম ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে হবে বা তিনশত ছাত্র-ছাত্রীর একটি বিষয়ের প্রাপ্ত নম্বর নিয়ে কাজ করতে হবে। অল্প সংখ্যক ডেটা হলে আমরা দুই একটি ভ্যারিয়েবল নিয়ে কাজগুলো করতে পারি। কিন্তু এরকম অজস্র ডেটা হলে তার জন্য অজস্র ভ্যারিয়েবল তৈরি করাটা বেশ ঝামেলার।
এই ধরনের ডেটা নিয়ে কাজ করার জন্য সি প্রোগ্রামিং এ আছে অ্যারে। খুব সহজে বলতে গেলে অ্যারে হল একই ডেটা টাইপের একই ধরনের ডেটার একটি নির্দিষ্ট সিরিজ।

যেহেতু অ্যারে একটি সিরিজ, তাই এর শুরু এবং শেষ আছে। অ্যারে বানানোর সময়ই এই সাইজ বলে দিতে হয় কারণ অ্যারের সাইজের সাথে মেমোরি অ্যালোকেশনের ব্যাপার আছে। অ্যারেগুলোর একটি নির্দিষ্ট সাইজ থাকে এবং এদের ইনডেক্সিং শুরু হয় জিরো বা শূণ্য থেকে।

(কমেন্ট)

উপরের চিত্রটিতে আমরা একটি অ্যারের সাধারণ রিপ্রেজেন্টেশন দেখতে পারছি।

সি প্রোগ্রামিং এ অ্যারে দুই প্রকারঃ

১। ওয়ান ডাইমেনশনাল অ্যারে
২। মাল্টি ডাইমেনশনাল অ্যারে

উপরের ছবিটি একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারের উদাহরন। এখানে একটি সিরিজে সবগুলো ভ্যারিয়েবল বা এলিমেন্ট রাখা হয়। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হতে পারে যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই বা যদি অ্যারেতে একাধিক ইনডেক্সিং দরকার হয়।
পরের অংশগুলোতে আমরা অ্যরে নিয়ে কীভাবে কাজ করতে তা দেখব।

 িনেই_বেসিক #তৃতীয়_দিন #লুপ-------------------------------------------- do - while লুপকিছু একটা কর, যতক্ষণ পর্যন্ত একটা ...
26/06/2023

িনেই_বেসিক
#তৃতীয়_দিন
#লুপ
--------------------------------------------
do - while লুপ
কিছু একটা কর, যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন সত্য হয়। এমন প্রোগ্রাম লিখতে আমরা do while ব্যবহার করি। do while লুপের সাধারণ ফরম হচ্ছেঃ
do statement while (expression);
expression বলতে একটা কন্ডিশন দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি সত্য হবে, ততক্ষন পর্যন্ত এই do while লুপটি চলবে এবং এই statement এক্সিকিউট হতে থাকবে। একটি স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য আমাদের দ্বিতীয় ব্র্যকেট ব্যবহার করতে হবে না। কিন্তু যদি আমরা একের অধিক স্টেটমেন্ট এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদের দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তখন লিখতে হবে এমন করেঃ
do{
statement 1;
statement 2;
statement 3;...
​
} while (expression);
ছোট্ট একটা প্রোগ্রাম লিখিঃ
উপরের প্রোগ্রামে আমরা number নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি। যার প্রাথমিক মান হচ্ছে ০। এরপর আমরা do while লুপ লিখছি। do এর পর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা যে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করতে হবে, সে গুলো লিখেছি। এরপর লিখছি while (number

 িনেই_বেসিক #তৃতীয়_দিন #লুপ---------------------------------while লুপwhile লুপের সাধারণ ফরম হচ্ছেঃwhile (expression) sta...
26/06/2023

িনেই_বেসিক
#তৃতীয়_দিন
#লুপ
---------------------------------
while লুপ

while লুপের সাধারণ ফরম হচ্ছেঃ
while (expression) statement
expression বলতে একটা কন্ডিশন দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি সত্য হবে, ততক্ষন পর্যন্ত while লুপটি চলবে। ছোট্ট একটা প্রোগ্রাম লিখিঃ
উপরের প্রোগ্রামে আমরা number নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি। যার প্রাথমিক মান হচ্ছে ০। এরপর আমরা while লুপ লিখছি। (number

Address

University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Zero&one cse-cu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category