Nasrin-Rahman Ideal School

Nasrin-Rahman Ideal School This is an educational based . Our (photos, videos, lives, post's) all are around to students,

15/01/2026
12/01/2026

২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ উৎসবের শিক্ষার্থীদের ভিডিও চিত্র। (মাধ্যমিক শাখা)

12/01/2026
প্রিয় নবীন শিক্ষার্থীরা,স্বাগতম তোমাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই বিদ্যাপীঠে। আজ থেকে তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ে...
12/01/2026

প্রিয় নবীন শিক্ষার্থীরা,
স্বাগতম তোমাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই বিদ্যাপীঠে। আজ থেকে তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এই স্কুল শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেয় না—এখানে শেখানো হয় শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও স্বপ্ন দেখার সাহস।

তোমরা নিষ্পাপ মন, নতুন আশা আর অদম্য কৌতূহল নিয়ে এসেছ—তোমাদের এই প্রাণবন্ত উপস্থিতিতে আমাদের স্কুল আরও সমৃদ্ধ হলো। অধ্যবসায়, সততা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলো। ভুল হবে, শিখবে, আবার ঘুরে দাঁড়াবে—এই পথচলাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।

আমরা শিক্ষকরা সবসময় পাশে আছি পথপ্রদর্শক হয়ে। তোমাদের মেধা ও মননের বিকাশে এই বিদ্যালয় হোক নিরাপদ আশ্রয় ও স্বপ্ন পূরণের সোপান।

আবারও জানাই—তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামী দিন হোক উজ্জ্বল ও সাফল্যময়। 🌟

২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ উৎসবে শিক্ষার্থীদের একাংশ

এসএসসি পরীক্ষা-২০২৬ ব্যবহারিক পরীক্ষার জন্য।
11/01/2026

এসএসসি পরীক্ষা-২০২৬
ব্যবহারিক পরীক্ষার জন্য।

31/12/2025

প্রিয় শিক্ষার্থীরা,
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা 💐✨
নতুন বছর মানে নতুন ভোর, নতুন পথচলা আর নতুন স্বপ্নের ডাক। পেছনের সব দুঃখ–ভুল–ক্লান্তি ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস, সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখনই। এই বছরটি হোক তোমাদের জ্ঞানার্জনের বছর, চরিত্র গঠনের বছর এবং নিজের সেরাটা দেওয়ার বছর।
মনে রেখো—পরিশ্রম কখনো বৃথা যায় না। অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার পথে চললে সাফল্য একদিন নিশ্চিতভাবেই ধরা দেবে। পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শালীনতা ও দেশপ্রেমে নিজেকে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।
নতুন বছর তোমাদের জীবনে বয়ে আনুক সাফল্যের হাসি, স্বপ্ন পূরণের আনন্দ ও সুন্দর আগামী। তোমাদের প্রতিটি দিন হোক আলোকিত ও অর্থবহ।
Happy New year -2026🌸🎉

28/12/2025

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামীকাল ২৯/১২/২৫ ইং সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রদান করা হবে। ইনশা'আল্লাহ

ফলাফল গ্রহণের সময় শিক্ষার্থীদের পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্মে, যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। প্রয়োজনে অভিভাবকদের উপস্থিতি কাম্য।
উল্লেখ্য, ফলাফল প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের অগ্রগতি, করণীয় ও ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হবে।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ

21/12/2025

এতদ্বারা সকল এসএসসি পরীক্ষার্থী'২৬ ও তাদের সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২/১২/২০২৫ তারিখ রোজ: সোমবার বেলা ২:০০ ঘটিকায় এসএসসি নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল বিদ্যালয় প্রাঙ্গণের নোটিশ বোর্ডে টাঙ্গানো হবে। ধন্যবাদ

শরীফ ওসমান হাদিসত্যের পক্ষে অটল, নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর - আজ আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।...
18/12/2025

শরীফ ওসমান হাদি

সত্যের পক্ষে অটল, নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর - আজ আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অন্যায়ের সামনে মাথা নত না করে, তিনি সর্বদা সত্য বলার সাহস দেখিয়েছেন।

তার আদর্শ ও অবস্থান চিরকাল অমলিন থাকবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যের তাওফিক দিন, আমিন।

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
17/12/2025

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

অত্র বিদ্যালয়ের বিগত কয়েক বছরের এসএসসি পরীক্ষায় সাফল্য। 😊
17/12/2025

অত্র বিদ্যালয়ের বিগত কয়েক বছরের এসএসসি পরীক্ষায় সাফল্য। 😊

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী শিক্ষক/ শিক্ষিকা নিয়ে ভ্রমণ মানে ক্লাসরুম ও কর্মব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন কর...
15/12/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী শিক্ষক/ শিক্ষিকা নিয়ে ভ্রমণ মানে ক্লাসরুম ও কর্মব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাওয়া। সবুজ পাহাড় আর শান্ত পরিবেশের মাঝে একসঙ্গে হাঁটা, হাসি আর হৃদয়ের কথা ভাগ করে নেওয়ায় সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও আন্তরিক। এই ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয়—সহযোগিতা, সৌহার্দ্য আর মানবিক বন্ধনই একটি সুন্দর কর্মজীবনের সবচেয়ে বড় শক্তি।

একটি সুন্দর দিন সম্মিলিতভাবে উপভোগ করার জন্য মাধ্যমিক শাখার সকল সহকর্মীদের জানাই অসংখ্য ধন্যবাদ। 😊

Address

Rangi Para, North Agrabad
Chittagong
4100

Telephone

+8801812799363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin-Rahman Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category