Porosh's Bangla Point

Porosh's Bangla Point It is a personal page.

23/04/2026
20/04/2026
12/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন—২১শে এপ্রিল থেকেই শুরু তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টায় ভয়, টেনশন—এসব আসবেই, কিন্তু মনে রেখো—এই অনুভূতিগুলোই প্রমাণ করে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। এখন পিছিয়ে যাওয়ার সময় না, এখন নিজেকে প্রমাণ করার সময়। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, কারণ শেষ মুহূর্তের এই প্রস্তুতিই তোমার রেজাল্ট বদলে দিতে পারে।

ভোরের সময়টা সবচেয়ে বরকতময় এবং প্রোডাক্টিভ—ফজরের নামাজের পর পড়তে বসলে মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ থাকে, মনোযোগও অনেক বেশি থাকে। এই সময়টায় কঠিন বিষয়গুলো, বিশেষ করে গণিত ও ইংরেজি পড়ার চেষ্টা করো। দেখবে যেগুলো আগে কঠিন লাগতো, ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। প্রতিদিন ফজরের পর ২-৩ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়া—এটাই হতে পারে তোমার সফলতার সবচেয়ে বড় গোপন রহস্য।

অনেকেই গণিত ও ইংরেজি নিয়ে ভয় পায়, কিন্তু সত্যি কথা হলো—এই দুইটা বিষয়েই ভালো নম্বর এনে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারো। তাই ভয় না পেয়ে প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করো। ভুল হবে—এটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকেই শেখার চেষ্টা করো। নিজের উপর বিশ্বাস রাখো—“আমি পারবো”—এই কথাটা প্রতিদিন নিজেকে বলো। আত্মবিশ্বাসই তোমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে।

শেষ কথা—মোবাইল, অপ্রয়োজনীয় সময় নষ্ট, এগুলো থেকে দূরে থাকো। এখনকার কয়েকটা দিনের কষ্টই তোমার আগামী দিনের স্বপ্ন পূরণ করবে। তোমার বাবা-মায়ের আশা, তোমার নিজের স্বপ্ন—সবকিছুর জন্য এখন লড়াইটা চালিয়ে যাও। এখন থেকেই নিজের সেরা ভার্সনটা বের করে আনো, ইনশাআল্লাহ সফলতা তোমার হবেই।

03/04/2026

এসএসসি বাংলা ১ম পত্রের চূড়ান্ত সাজেশন-২০২৬ সৃজনশীল সাজেশন (সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে)
বাংলা ১ম পত্র (সকল বোর্ড)

গদ্যঃ
১. সুভা ********
২. বই পড়া ********
৩. শিক্ষা ও মনুষ্যত্ব ********
৪. নিমগাছ / আম-আঁটির ভেঁপু ********
৫. প্রবাস বন্ধু

গদ্য থেকে ৪টি সৃজনশীল আসবে।
ন্যূনতম ২টি উত্তর করতে হবে।
প্রথম ৫টি থেকেই ৪টি কমন আসবে ইনশাআল্লাহ।
তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা কর তারা সবগুলোই পড়ে যাবা।

পদ্যঃ
১. সেইদিন এই মাঠ ********
২. উমর ফারুক ********
৩. কপোতাক্ষ নদ ********
৪. জীবন বিনিময় / বোশেখ ********
৫. আমি কোনো আগন্তুক নই ********

কবিতা থেকে ৪টি সৃজনশীল আসবে।
ন্যূনতম ২টি উত্তর করতে হবে।
প্রথম ৫টি থেকেই ৪টি কমন আসবে ইনশাআল্লাহ।
তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা কর তারা সবগুলোই পড়ে যাবা।

নাটক / উপন্যাসঃ
১. ১৯৭১

উপন্যাস থেকে ৪টি বর্ণনামূলক প্রশ্ন আসবে।
ন্যূনতম ২টি উত্তর করতে হবে।
ক এর জন্য ৩ এবং খ এর জন্য ৭।

বহুনির্বাচনীঃ ৩০টি আসবে
গদ্য থেকে ১৫টি
পদ্য থেকে ১৫টি

বিঃদ্রঃ মনে রাখো বাংলা ১ম পত্রের সাজেশন থেকে সব কমন পাওয়া অসম্ভব। কারণ প্রতি বছর প্রশ্নে আসে নতুনত্ব।

তাই বাংলা ১ম পত্রে শুধু সাজেশন মুখস্থ করে নয়, পাঠ্য বই ভালোভাবে বুঝে পড়তে হবে, লাইন বাই লাইন।

ছবিটি যদিও এআই দিয়ে আঁকা, এটি  আমার কল্পনা। বাস্তব অবস্থা এর  চাইতে আরও ভয়াবহ।আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত...
22/08/2024

ছবিটি যদিও এআই দিয়ে আঁকা, এটি আমার কল্পনা। বাস্তব অবস্থা এর চাইতে আরও ভয়াবহ।
আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই।

12/05/2024

এসএসসি -২০২৪
কৃতীদের অভিনন্দন।
অকৃতদের প্রতি সমবেদনা।

Address

No 05, Port Colony, Chittagong Port, Chittagong
Chittagong
4100

Telephone

+8801990498763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porosh's Bangla Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Porosh's Bangla Point:

Shortcuts

Share