07/03/2021
মার্টিন লুটার কিং
আমাকে কেন ভালো স্কুলে ভর্তি নেয়া হলো না সেকথা জানতে পারিনি ,
সেই কথা লুকিয়েছিলেন আমার বাবা
এখন আমি জানি বিশেষ পদে আমার নিয়োগ কেন হবে না
জানেন প্রতিটি আফ্রো - এশিয়ান
প্রান খুলে হাসতে পারিনি বহুদিন
সেকথা বলতে ও পারিনি
সে কথা বলতেই জড়ো হয়েছিলাম লিংকন মেমোরিয়ালে
সে আমার একটি স্বপ্ন
মার্টিন , সে স্বপ্নই আমরা আজ ও দেখছি
সাদা আততায়ীর গুলিতে তুমি লুটিয়ে পড়ার পরে তাই হেসেছিলাম
শান্তি আর অহিংসার কথাটি অন্তত বলতে পারব আনন্দে
এখন আমি প্রান খুলে হাসি গভীর কান্নার সমান আনন্দে
তোমরাই যদি শ্রেষ্ঠতর তাহলে আজ
আমি শ্বাস নিতে পারছিনা কেন?
শ্রেষ্ঠত্বের বাহানায় হিংসা নয়
আধিপত্যের বাহানায় হত্যা নয়
আইনি অধিকারে ও শেষ কথা নয়
হৃদয়ের আগ্রাসন ,হ্রদয়ের আগ্রাসন একান্ত জরুরি
আজ আমার নামের পরে বড়জোর দেশ জিজ্ঞেস করো
কখনো ও জিজ্ঞেস করো না কি আমার ধর্ম
তাকিয়েই বুঝে নিওনা ,কী আমার বর্ণ ।
অথচ আমার শিরা -উপশিরায় প্রবহমান স্রোতের কাছে তোমার কোন জিজ্ঞাসা নাই
সকল ধর্ম ও বর্ণ এখানে নিরুত্তর প্রবহমান
এখানে লোহিত কনিকা মিশে যাচ্ছে
ঐ মহামানবের ঢেউয়ে ,স্লোগানে ,প্লাকার্ডে
জন্মেছি মানুষ মাঝে , মানুষ হবো কবে?
শতাব্দী পেরিয়ে অপেক্ষা আছড়ে পড়ে
অপেক্ষা , হৃদয়ের ভাষায় কথা হবে বলে
অপেক্ষা আমর মামুলি অকল্যানে
তোমায় হৃদয় আতকে উঠবে বলে ।