Modern Weapons - আধুনিক সমরাস্ত্র

Modern Weapons - আধুনিক সমরাস্ত্র আধুনিক সমরাস্ত্র বিষয়ক বিস্তারিত আলোচনা-সমালোচনা করার প্লাটফর্ম।
(1)

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘা'ত এক সপ্তাহ অতিক্রম করেছে। ১৩ জুন (শুক্রবার) ভোররাতে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক...
20/06/2025

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘা'ত এক সপ্তাহ অতিক্রম করেছে। ১৩ জুন (শুক্রবার) ভোররাতে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণা'স্ত্র হা'ম'লা চালালে এ সংঘা'তের সূত্রপাত হয়। এর পর থেকে প্রতিদিনই হা'ম'লা, পাল্টা জবাব ও হু'মকি চলছে।

একনজরে দেখে নেওয়া যাক গত সাত দিনে ইরান-ইসরায়েল সংঘা'তে কী কী ঘটেছে:

১৩ জুন

ভোররাতে ইরানের আট শহরে কয়েক শ বিমান হা'মলা চালায় ই'স'রায়েল। হামলায় ইরানের সেনাপ্রধান ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার নি'হ'ত হন।

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ, তাবরিজ শহরের পারমাণবিক গবেষণাকেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটি, ইস্পাহান, আরাক ও কেরমানশাহ শহরে ভূগর্ভস্থ একটি ক্ষেপণা'স্ত্র মজুতকেন্দ্রে হা'ম'লার খবর পাওয়া যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হা'ম'লার জবাবে সকালে দেশটিতে ড্রোন হা'মলা চালায় ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান ১০০টি ড্রোন পাঠালেও সব কটি ভূপাতিত করা হয়।

১৪ জুন

ই'স'রায়েলকে লক্ষ্য করে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালায় ইরান। তেল আবিব, মধ্য ইসরায়েলসহ বিভিন্ন স্থানে বি'স্ফো'রণের শব্দ শোনা যায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানায়, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে এ হা'ম'লা চালিয়েছে। ইসরায়েলের তিনটি এফ-৩৫ যু'দ্ধবিমান ভূ'পাতিত করে দুই পাইলটকে আটক করার দাবি করে ইরান। জবাবে ই'স'রায়েল ইরানের অন্তত তিনটি প্রদেশে হা'ম'লা চালায়।

১৫ জুন

ইসরায়েলের বিভিন্ন স্থানে দুই ধাপে ক্ষে'পণা'স্ত্র ও ড্রোন হা'ম'লা চালায় ইরান। এর মধ্যে একটি হা'ম'লা ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আ'ঘা'ত হানে। এ ঘটনায় অন্তত ১৫ জন আ'হত হন। ই'স'রায়েলের বাত ইয়াম শহরে ব্যাপক ক্ষ'য়ক্ষ'তি হয়। ইরানের হা'ম'লা'য় কয়েক ডজন ভবন বি'ধ্ব'স্ত হয়।

জবাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালায় ই'স'রায়েল। তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন, ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ঘাঁ'টি ও মাশহাদ বিমানবন্দরে একটি বিমানে আ'ঘাতে হানে ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র। ইসরায়েলি হা'ম'লায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান ও দুই জেনারেল নি'হ'ত হন।

পাল্টাপাল্টি হা'ম'লার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হা'ম'লার হুমকি দেয় ই'স'রায়েল।

১৬ জুন

তেহরানে একাধিক বি'স্ফো'রণের শব্দ শোনা যায়। শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে আ'ঘাত হানে ই'স'রায়েল। দেশটি ঘোষণা দিয়ে তেহরানে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হা'ম'লা চালায়। হা'ম'লায় বি'ধ্ব'স্ত হয় মধ্য ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল।

জবাবে ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে একাধিক পাল্টা হা'ম'লা চালায় ইরান। হাইফাভিত্তিক বাজান গ্রুপ জানায়, তাদের বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকেন্দ্রে ব্যাপক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে এবং পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অন্তত ৩ জন নি'হ'ত হয়েছেন।

১৭ জুন

ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ, বিশেষ করে ইস্পাহান, তাবরিজ এবং রাজধানী তেহরানে ব্যাপক বো'মা হা'ম'লা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা ১২টি ক্ষে'পণা'স্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মজুতকেন্দ্র ধ্বং'স করেছে। ই'স'রায়েল দাবি করে, তারা এক হা'ম'লায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের খাতাম আল-আনিবিয়া শাখার প্রধান আলী সাদমানিকে হ'ত্যা করেছে।

ইসরায়েলি হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েল ও তেল আবিব লক্ষ্য করে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালায়। হা'ম'লায় ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা ঘাঁটি আ'ক্রা'ন্ত হয়েছে বলে দাবি করে তেহরান।

এদিকে ইরান-ইসরায়েল সংঘা'তের মধ্যে এদিন জি-৭ সম্মেলন থেকে আগেভাগে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হ'ত্যা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

১৮ জুন

তেহরান, ইস্পাহান প্রদেশ ও কারাজ অঞ্চলে বি'স্ফো'রণ ও বিমান হা'ম'লা চালায় ইসরায়েল। দেশটি দাবি করেছে, তারা অ'স্ত্রাগার ও দুটি সেন্ট্রিফিউজ তৈরির কারখানাসহ ৪০টি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বং'স করেছে।

এদিন ইরান ১২তম বারের মতো ই'স'রায়েলে ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষেপ করে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানায়, দূরপাল্লার সেজ্জিল ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করে হা'ম'লা চালানো হয়। লক্ষ্য ছিল দখলকৃত গোলান মালভূমি ও দক্ষিণ ইসরায়েলে আ'ঘা'ত হানা। তেল আবিব ও এর পূর্বাংশে বি'স্ফো'রণের খবর পাওয়া যায়।

ইরানে সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে বলে জানায় দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তবে সাইবার নিরাপত্তা ও ইন্টারনেটবিষয়ক আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস জানায়, ইরানে প্রায় পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এ সংঘা'তে জড়ায়, তবে এর পরিণতি হবে ভ'য়া'ব'হ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি ইরানকে হা'ম'লা করতেও পারি, নাও করতে পারি।’

১৯ জুন

ইসরায়েল নাতাঞ্জ ও খোনদাব পারমাণবিক স্থাপনাসহ ইরানের বহু স্থানে হা'ম'লা চালায়। ই'স'রায়েল দাবি করেছে, তারা তেহরানে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বং'স করেছে। কারাজ শহর ও পায়াম বিমানবন্দরের কাছেও বি'স্ফো'রণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ইরানের আরাক শহরে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হা'ম'লা চালিয়েছে ইসরায়েল।

অন্যদিকে ইরানের ছোড়া একটি ক্ষে'পণা'স্ত্র দক্ষিণ ইসরায়েলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতালে আ'ঘা'ত হানে। এ ঘটনায় দুই শতাধিক মানুষ আ'হত হন। কিন্তু ইরানি বার্তা সংস্থা ইরনার দাবি, হাসপাতাল নয়, এ হা'ম'লার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর ও গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত গোয়েন্দা ঘাঁটি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, যুক্তরাষ্ট্র সরাসরি যু'দ্ধে যুক্ত হবে কি না।

ই'স'রায়েলের তথ্যমতে, ইরানি হা'ম'লায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নি'হ'ত হয়েছেন। ই'স'রায়েলের ৫ হাজার ১১০ জনকে বা'স্তু'চ্যুত ঘোষণা করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হা'ম'লায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নি'হ'ত হয়েছেন। আ'হত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

(সূত্র: আল-জাজিরা, বিবিসি, এএফপি)

//ইসরায়েলের আয়রন ডোমে ফাটল খুঁজে পাওয়ার দাবি ইরানের// ইরানের বিপ্লবী গার্ড (IRGC) দাবি করেছে, তারা ইসরায়েলের বহুস্তরী...
16/06/2025

//ইসরায়েলের আয়রন ডোমে ফাটল খুঁজে পাওয়ার দাবি ইরানের//

ইরানের বিপ্লবী গার্ড (IRGC) দাবি করেছে, তারা ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি দুর্বলতা খুঁজে পেয়েছে এবং সম্প্রতি চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তা কাজে লাগিয়েছে।

IRGC বাহিনীর মতে, তারা এমন একটি কৌশল ব্যবহার করেছে যার ফলে ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরকে ভুলবশত লক্ষ্য করে ফেলেছে।

★ কীভাবে কাজ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা:

ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তিনটি স্তরে কাজ করে:

Iron Dome (আয়রন ডোম)
স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করতে ব্যবহৃত হয়।
বিশেষভাবে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট প্রতিরোধে দক্ষ।

David’s Sling (ডেভিড’স স্লিং)
মাঝারি পরিসরের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয়।
এটি টার্মিনাল ফেজে থাকা ক্ষেপণাস্ত্রকে নিশানা করে ধ্বংস করে।

Arrow Systems (এরো-২, এরো-৩)
দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়।
উপ-বায়ুমণ্ডল ও মহাকাশস্তরে হুমকি শনাক্ত করে প্রতিক্রিয়া জানায়।

★ ইরানের কৌশল:
IRGC দাবি করে, তারা ইচ্ছাকৃতভাবে এমন ধরণের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।

বহু দিক থেকে একযোগে হামলা চালিয়ে, বিভিন্ন উচ্চতা ও গতিতে লক্ষ্যবস্তু পাঠিয়ে তারা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর "সনাক্ত" প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এতে কিছু ক্ষেত্রে একটি প্রতিরক্ষা ইউনিট অন্যটিকে শত্রু ভেবে টার্গেট করেছে বলেও দাবি করা হয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাতের সর্বশেষ সারসংক্ষেপ:🔻 ইরানের পক্ষ থেকে:- ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্...
16/06/2025

ইরান-ইসরায়েল সংঘাতের সর্বশেষ সারসংক্ষেপ:

🔻 ইরানের পক্ষ থেকে:

- ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

- পাঠানো হয়েছে ২০০টিরও বেশি ড্রোন।

- ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন, আহত ৫৯২ জন।

- ৩০টিরও বেশি ভিন্ন ভিন্ন স্থানে আঘাত হেনেছে ইরানি হামলা।

🔻 ইসরায়েলের পক্ষ থেকে:

- ইরানে চালানো হয়েছে ৭৮০টি হামলা (এর মধ্যে রয়েছে বিমান হামলা, ড্রোন হামলা ও ইরানে মোসাদ পরিচালিত গোপন অভিযান)।

- ইরানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে আর আহত সহস্রাধিক।

16/06/2025

আকাশে মিসাইল যুদ্ধ

Good morning, Tel Aviv.
16/06/2025

Good morning, Tel Aviv.

16/06/2025



হাইফা বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে।

ইরান ইসরায়েলকে কোথায় কোথায় ধাক্কা দিচ্ছে? উইজম্যান ইনস্টিটিউট ঝাঝরা করে দিয়েছে ইরানি মিসাইলগতরাতের ইরানি পাল্টা হামলায় ই...
15/06/2025

ইরান ইসরায়েলকে কোথায় কোথায় ধাক্কা দিচ্ছে?
উইজম্যান ইনস্টিটিউট ঝাঝরা করে দিয়েছে ইরানি মিসাইল

গতরাতের ইরানি পাল্টা হামলায় ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান উইজম্যান ইনস্টিটিউটে মারাত্মক ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সাংবাদিক অ্যালেক্স রিফ জানিয়েছেন:
ইনস্টিটিউটের একটি গবেষণাগারের গবেষক বলেন,
পুরো ল্যাবরেটরি ধ্বংস হয়ে গেছে। যন্ত্রপাতি, গবেষণার ফলাফল, এমনকি যেসব মানুষ জীবন কাটিয়েছেন গবেষণায়—তার সবকিছু শেষ।

ধ্বংসপ্রাপ্ত ল্যাবগুলোর মধ্যে ছিল
জীবনকাল ও বয়সজনিত জৈবিক প্রক্রিয়ার উপর গবেষণার জন্য বিখ্যাত প্রফেসর ভ্যালেরি ক্রিজনোভস্কির ল্যাব।

এর বাইরে আরো কত কী ছিল, তা অজানা

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সরকারি কোনো দপ্তর এখনো যোগাযোগ করেনি—না সম্পত্তি কর অফিস, না শিক্ষা মন্ত্রণালয়, না বিজ্ঞান মন্ত্রণালয়।

এতে বোঝা যায়, এই ধ্বংসাবশেষ শুধু একটি ভবন নয়, ইসরায়েলের বহু বছরের বৈজ্ঞানিক অর্জন ও অগ্রগতিকে ধূলিসাৎ করেছে

ইরান যে শুধু সামরিক নয়, বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত ক্ষেত্রেও ইসরায়েলকে গভীরভাবে আঘাত করার চেষ্টা করেছে, এটি তার স্পষ্ট প্রমাণ।

15/06/2025


বেন গুরিয়ন বিমান বন্দরে আঘাত হেনেছে ইরানি মিসাইল। (hn)

সোর্স - মিডল ইস্ট স্পেক্টেটর

15/06/2025

হাইফায় যেভাবে ইরানি মিসাইল আঘাত হানলো।

বেলুচিস্তানের স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে, ইরান-পাকিস্তান সীমান্তের রিমদান, সরাওয়ান ও তাফতান এলাকা দিয়ে অনেকগুলো কন্ট...
15/06/2025

বেলুচিস্তানের স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে, ইরান-পাকিস্তান সীমান্তের রিমদান, সরাওয়ান ও তাফতান এলাকা দিয়ে অনেকগুলো কন্টেইনার ইরানে প্রবেশ করেছে।

ধারণা করা হচ্ছে, পাকিস্তান ইরানকে বেসামরিক ট্যাংকার ও পণ্যবাহী কনটেইনারের ভিতর সামরিক সরঞ্জাম ও অস্ত্র পাঠিয়েছে।

15/06/2025

ইরানি মিসাইলগুলো ঠেকিয়ে দিছে ইসরায়েলি এয়ার ডিফেন্স। এখন পর্যন্ত কোন সরাসরি হিটের খবর পাওয়া যায়নি।

  ইরানের দ্বিতীয় মিসাইল ব্যারেজ আসতে চলেছে। এবার সমগ্র উত্তর ইসরায়েল নিশানা।
15/06/2025


ইরানের দ্বিতীয় মিসাইল ব্যারেজ আসতে চলেছে। এবার সমগ্র উত্তর ইসরায়েল নিশানা।

Address

Ramgonj, Laxmipur
Chittagong
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Weapons - আধুনিক সমরাস্ত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category