Shahena Madam

Shahena Madam This page provides the ins and out of Math.However, if you want to do your math problems faster than

 পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন (Wh-Questions)
21/08/2020


পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন (Wh-Questions)


20/08/2020

পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং প্রশ্ন Wh-Questions যেভাবে শিখাবেন :-
প্রথমে Wh-word -এর ছন্দটি শিখিয়ে নিন :
What যদি কি হয়?
Why হলো কেন?
Where কোথায়, Who কে?
When কখন জেনো।
How কতো, How কেমন
How কিভাবে?
Whose কার, Which কোনটি?
Whom কাকে দিবে?
এরপর অর্থ গুলো ভেঙে ভেঙে বলেন :-

Who- কে, কে কে, কারা |
Whom- কাকে, কাদেরকে |
Whose- কার, কাদের |
What- কী, কী কী |
Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি |
When – কখন |
Where- কোথায় |
Why – কেন, কী কারণে, কী জন্যে |
How – কিভাবে, কেমনভাবে, কেমন |
প্রথমে একটু জেনে নেওয়া দরকার : Sentence কত ধরনের হতে পারে – উত্তর: গঠনগতভাবে ৬ ধরনের। (তবে ভাবগতভাবে ৫ প্রকার) এখানে শুধু গঠনগত ৬ ধরনের, তা দেখানো হল। যেমন -
১. মূল Verb যুক্ত বাক্য = He reads English. (সে ইংরেজি পড়ে।)
২. Noun যুক্ত বাক্য = He is a student. (সে একজন ছাত্র)
৩. Adjective যুক্ত বাক্য = He is very happy. (সে খুব সুখী)
৪. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car. (তার একটি গাড়ি আছে)
৫. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য = There is a car in his house. (তার বাড়িতে একটি গাড়ি আছে)
৬. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য = Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning. (সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।
আরো কিছু উদাহরণ :
১. আমি আপনার সাথে আছি – I am with you.
২. আমি এখন বাড়িতে আছি – I am in the house now.
৩. আমি ভালো আছি – I am well/ good.
৪. বয়স : I am ten years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় – এধরণের বাক্য : এখন সাড়ে দশটা বাজে – It is half past ten.
*
কিভাবে Question তৈরি করবেন :-
=====================
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় –
যেমন –
১. Sentence-এর Subject ধরে
২. Sentence-এর Object ধরে
*
প্রথমে Sentence-এর Subject শিখব –
ইংরেজি বাক্যের গঠন : Subject + Verb + Object/ Complement.
Formation : Who / What / Which + V + O ?
*
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
*
Example :
1. He reads English. (সে ইংরেজি পড়ে।)
এটা দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় – ১. কে ইংরেজি পড়ে? ২. সে কী পড়ে?
Q. Sub. ধরে- 1. Who reads English? Obj. ধরে - 2. What does he read?
পরিক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে হবে।
2. He goes to school.(সে স্কুলে যায়।)
Q. Who goes to school? (কে স্কুলে যায়?)
3. He is a student. (সে একজন ছাত্র)
Q. Who is a student? (কে একজন ছাত্র?)
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসল এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসল।
2. Education makes a man perfect. (শিক্ষা মানুষকে নিখুঁত / সঠিক করে/ বানায়।)
Q. What makes a man perfect. (কী মানুষকে নিখুঁত / সঠিক করে/ বানায়?)
3. This is my book. (ইহা আমার বই)
Q. Which is your book? (কোনটি আপনার বই?)
সমাধান : ‘Subject’ This, হওয়ায় Which বসল।
এখন Sentence-এর Object শিখব – তবে একটু জেনে নেই Object-এর ঘরে কী কী ধরনের word থাকতে পারে ---

Object-এর ঘরে ব্যক্তিবাচক word, বস্তু/ প্রাণিবাচক word, সময়, স্থানবাচক, কারণসূচক, সংখ্যা, পরিমাণবাচক word, Adjective, adverb ইত্যাদি।
Formation : (Whom, What, Which, When, Where, Why, How) + Aux + Sub + Verb + --?
Note: Object-এর ঘরে ব্যক্তিবাচক object থাকলে Whom,
বস্তু/ প্রাণিবাচক object থাকলে What,
this, these, that, those থাকলে Which,
Timing word থাকলে When,
স্থানবাচক word থাকলে Where,
কারণসূচক word ( যেমন: for, because, to + verb) থাকলে Why,
কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।
Example :
1. He is teaching English. (তিনি ইংরেজি পড়াচ্ছেন।) (English ধরে)
Q. What is he teaching? (তিনি কী পড়াচ্ছেন?)
2. He bought this yesterday. (তিনি ইহা গতকাল কিনেছেন।) (this ধরে)
Q 1. Which did he buy yesterday? (তিনি কোনটি গতকাল কিনেছেন?)
Q 2. When did he buy this? (তিনি ইহা কখন কিনেছেন?) (yesterday ধরে)
3. He is teaching us English. (তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন।)
Q 1. Whom is he teaching English? (তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন?) (us ধরে)
Q 2. What is he teaching you? (তিনি তোমাদেরকে কী পড়াচ্ছেন?) (English ধরে)
4. He will come tomorrow. (তিনি আগামীকাল আসবেন।) ( tomorrow ধরে)
Q. When will he come? (তিনি কখন আসবেন?)
5. He lives in Dhaka. (তিনি ঢাকায় থাকেন।) (in Dhaka ধরে)
Q. Where does he live? (তিনি কোথায় থাকেন?)
6. We go to school to read. (আমরা স্কুলে পড়তে যাই।) (to read ধরে)
Q. Why do you go to school? (তোমরা কেন স্কুলে যাও?)
7. He goes to school by bus. (সে বাসে স্কুলে যায়।) (by bus ধরে)
Q. How does he go to school? (সে কিভাবে স্কুলে যায়?)

______
পরিক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে দেয়া হবে।


PECE Students are looking for PECE English Suggesion of 2020. For them we made a Suggestion that will be common most in ...
18/08/2020

PECE Students are looking for PECE English Suggesion of 2020. For them we made a Suggestion that will be common most in the exam.


৫ম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১১তম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী। #৫মশ্রেণি #৫ম শ্রেণি পরিমাপ #প...
17/08/2020

৫ম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১১তম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

#৫মশ্রেণি
#৫ম শ্রেণি পরিমাপ
#পরিমাপ
# class5

সাধারণত প্রত্যেক সমাপনী পরীক্ষায় (বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম ও বৃত্ত) এই ৬টি বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকে ...
15/08/2020

সাধারণত প্রত্যেক সমাপনী পরীক্ষায় (বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম ও বৃত্ত) এই ৬টি বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকে এবং প্রশ্নের ধরণ সবসময় একই থাকে (অঙ্কন ও ৩টি বৈশিষ্ট্য)।
#৫ম শ্রেণী
#৫ম শ্রেণী ১০ম অধ্যায়
#জ্যামিতি


suggestions

৫ম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০ম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
14/08/2020

৫ম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০ম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

Address

Chattogram, Cox'sbazar
Chittagong
4700

Alerts

Be the first to know and let us send you an email when Shahena Madam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shahena Madam:

Shortcuts

Share