23/05/2026
চট্টগ্রামের কৃতিসন্তান মোস্তফা ইউসুফ। বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায়। বর্তমানে কাজ করছেন প্রথম আলোর ঢাকার হেড অফিসে। বন ও পরিবেশ বিটের দেশের অন্যতম সেরা একজন সাংবাদিক তিনি। সাংবাদিকতার দীর্ঘ ১৫ বছরে কিভাবে দেশের বন ধ্বংস হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে এবং হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী হ/ত্যা হচ্ছে সেসবকিছুই তুলে ধরেছেন তার লেখায়! 👋👋
সম্প্রতি তার লেখা বেশ কয়েকটি প্রতিবেদন পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেকেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। দেশের বন ও পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ চেয়েছেন তার কাছে এবং আলোচনা করেছেন পরিবেশ রক্ষা নিয়ে!
তেলবাজি না করেও সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেও যে রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ করা যায়, চট্টগ্রামের মোস্তফা তা প্রমাণ করেছেন। কাজের কারণে দেশের প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ পাওয়া সত্যিই প্রশংসনীয়! 👏
#চট্টগ্রাম ゚ #রাঙ্গুনিয়া #সরফভাটা #মোস্তফাইউসুফ
শুভকামনা মোস্তফা ইউসুফ ভাইয়ের জন্য! আপনার আরও ভালো হোক! ❤️