Accounting Mentor By Arif

Accounting Mentor By Arif “সাফল্য সাধারণত তাদের জন্য, যারা এটির জন্য ব্যস্ত থাকে।"

20/08/2024

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল, ফল কীভাবে পরে সিদ্ধান্ত : ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

20/08/2024

সদ্য পাওয়া

এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক নম্বরে, পরীক্ষা পেছাবে আরও সপ্তাহ

05/02/2023

Alhamdulliah Offline Batch is Going on…..

এইচ এস সি ২৩/২৪ বিভিন্ন ব্যাচে আলহামদুলিল্লাহ ক্লাস চলছে। ব্যবসায় শিক্ষা বিভাগ হতে আশানুরূপ ফলাফলের জন্য আজই পছন্দনীয় ব্যাচে আপনার সিটটি কনফার্ম করুন। বিশেষ করে এইচ এস সি ২৪ আপনাদের সময় খুবই সীমিত, তাই প্রয়োজনীয় সময় হেলায় না কাটিয়ে সেটিকে কাজে লাগানোই উত্তম।

বিঃদ্রঃ যাচাই ক্লাসের ব্যবস্থা রয়েছে।

পুরানো বছরের শেষে আমাদের শুরু হয় আক্ষেপ,না পাওয়ার আক্ষেপ অথবা হারানোর আক্ষেপ।প্রাপ্তি-অপ্রাপ্তি আমাদের জীবনের একটা অংশ।আ...
31/12/2022

পুরানো বছরের শেষে আমাদের শুরু হয় আক্ষেপ,না পাওয়ার আক্ষেপ অথবা হারানোর আক্ষেপ।
প্রাপ্তি-অপ্রাপ্তি আমাদের জীবনের একটা অংশ।
আসুন অপ্রাপ্তি,অনুশোচনা,আক্ষেপ ভুলে শুরু করি নতুন একটা বছর।
বছরের নতুন সূর্য উদয়ের সাথে সাথে যেনো আমাদের সকল দুঃখ ঘুচে যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

সকলকে নতুন বছরের শুভেচ্ছা।Accounting Mentor By Arif

29/12/2022

যে ভুল রেওয়ামিলের মাধ্যমে চিহ্নিত করা যায় না-

১. করণিকের ভুল: এ ধরনের ভুল হিসাবরক্ষকের অসতর্কতার কারণে সংঘটিত হয়ে থাকে। করণিক ভুল আবার ৪ প্রকার। যথা:

ক. বাদ পড়ার ভুল: কোন লেনদেন মোটেই জাবেদাভুক্ত না হলে অথবা জাবেদাভুক্ত হলেও মোটেই খতিয়ানভুক্ত না হলে ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ উভয়ই বাদ পড়ে যায়, এটিই বাদ পড়ার ভুল । যেমনঃ আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা ডেবিট পক্ষ আসবাবপত্র হিসাব এবং ক্রেডিট পক্ষ নগদান হিসাব একেবারেই হিসাবভুক্ত না হয় অথবা জাবেদায়ন `হলেও এ দুইটি পক্ষ খতিয়ানের কোন দিকে স্থানান্তরিত না হওয়া । এ ধরনের ভুল রেওয়ামিলে ধরা পড়ে না ।

খ. লেখার ভুলঃ হিসাবের প্রাথমিক বই জাবেদায় কোন লেনদেনের টাকার অংক প্রকৃত পরিমাণ অপেক্ষা বেশি বা কম লেখা হলে, খতিয়ানের দু'দিকে একই অংক স্থানান্তর হবে, যার কারণে রেওয়ামিল মিলে যাবে । যেমন- মজুরি প্রদান ১,০০০ টাকা প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণের সময় ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ১০০ টাকা লিখলে রেওয়ামিল মিলে যাবে ।

গ. পরিপূরক ভুলঃ হিসাবের একদিকের ভুল অংক অন্য দিকের এক বা একাধিক ভুলে অংকের সমান হয়ে গেলে, রেওয়ামিলে তা ধরা পড়ে না । এ ধরনের ভুল পরিপূরক ভুল হিসাব পরিচিত। যেমন- বেতন হিসাবের ডেবিট দিক ৫,৫০০ টাকার স্থলে ৫,০০০ টাকা লেখা হল আবার নগদান হিসাবের ক্রেডিট দিকে ৫৫০০ টাকার স্থলে ৫০০০ টাকা লেখা হল যার ফলে উভয় দিকে ৫০০ টাকা কম লেখা হয়েছে। এ জন্য রেওয়ামিল মিলে যাবে ।

ঘ. বে-দাখিলার ভুল: জাবেদা বই হতে ডেবিট পক্ষ বা ক্রেডিট পক্ষ সংশ্লিষ্ট খতিয়ানের ডেবিট বা ক্রেডিট দিকে স্থানান্তর না করে অন্য কোন খতিয়ানের ডেবিট বা ক্রেডিট দিকে হিসাবভুক্ত করাই বেদাখিলার ভুল । যেমনঃ বিক্রমকে প্রদত্ত ৫,০০০ টাকা বিক্রম হিসাবের ডেবিট দিকের পরিবর্তে বাবুল হিসাবের ডেবিট দিকে হিসাবভুক্ত করাই বে- দাখিলাজনিত ভুল । এ ধরনের ভুলের জন্য রেওয়ামিল মিলতে অসুবিধা হয় না ।

২. নীতিগত ভুল: হিসাববিজ্ঞানের নীতি সম্পর্কে প্রকৃত জ্ঞানের অভাবে হিসাবরক্ষক যে ভুল করে, একে নীতিগত ভুল বলে । মূলধন জাতীয় আয় বা ব্যয়কে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসাবে গণ্য করা, আবার মুনাফা জাতীয় আয় বা ব্যয়কে মূলধন জাতীয় আয় বা ব্যয় রূপে লেখাই নীতিগত ভুল । যেমনঃ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভূক্ত করে হিসাবভুক্ত করা নীতিগত ভুল ।

Accounting Mentor By Arif

26/12/2022

**মুনাফা ও মূলধন জাতীয় আয়-ব্যয়**

১. মূলধন জাতীয় আয় –ব্যয়
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একাধিক হিসাবকালে বিদ্যমান থাকে তাদেরকে মূলধন জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-

স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত খরচাবলি।
স্থায়ী সম্পত্তি কার্যক্ষমতা বৃদ্ধির খরচাবলি।

মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :

অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
বৃহৎ অঙ্কের লেনদেন।
একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরত যোগ্য দায়ের সৃষ্টি হয়।
আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।

২. মুনাফা জাতীয় আয়-ব্যয়

যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে মুনাফা জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-

চলতি সম্পত্তির ক্রয় সংক্রান্ত খরচাবলি।
ব্যবসায় পরিচালনা সংক্রান্ত খরচাবলি।

মুনাফা জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :

নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্টি হয়।
অপেক্ষাকৃত ক্ষুদ্র অঙ্কের হয়।
শুধুমাত্র একটি হিসাব কালে প্রভাব ফেলে।
আয়-ব্যয় বিবরণীতে প্রকাশ করা হয়।

৪. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

যে সব মুনাফা জাতীয় ব্যয় একটি হিসাব-কালে নিঃশেষ না হয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালে নিঃশেষ হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে।

বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য

এই মুনাফা জাতীয় ব্যয়গুলো বড় অংকের হয়ে থাকে।
কয়েকটি হিসাব-কালে ভাগ করে দেয়া হয়।
প্রত্যেক বছরের খরচের অংশ আয়-ব্যয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয় এবং বাকি অংশ আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়।

Accounting Mentor By Arif

24/12/2022

বাট্টা(Discount)

পণ্য বিক্রয় ও ক্রয়-এর সময় পণ্যের লিখিত এবং ধার আধায় ও পরিশোধের সময় প্রাপ্য-প্রদেয় যে পরিমাণ বাদ বা ছাড় দেওয়া হয় তাকে বাট্টা (Discount) বলে।
বাট্টা দুই প্রকারঃ
১.কারবারি বাট্টা
২.নগদ বাট্টা

কারবারি বাট্টা
ধারে কিংবা নগদে পণ্য ক্রয়-বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে যে পরিমাণ মূল্য ছাড় বা বাদ দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে।

যেমন, মনে করেন আপনে এক দোকান থেকে ৫০০০ টাকার পণ্য ক্রয় করলেন।দোকানদার খুশি হয়ে আপনাকে ৫০০০ টাকার বদলে ৪৭০০ টাকা পরিশোদ করতে বলল।এই যে ৩০০ টাকা দোকানদার আপনাকে ছাড় দিলে এইটাকে কারবারি বাট্টা বলে। এই বাট্টাকে ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা, বিনিময় বাট্টা ট্রেড বাট্টা নামেও অভিহিত করা যায়।
নোটঃ এই বাট্টা হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হয় না।

নগদ বাট্টা
দেনাদার কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে পাওনাদার তার প্রাপ্য হতে যে পরিমাণ অর্থ ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে।
কোন বিক্রেতা হতে আপনে ধারে ৫০০০ টাকার পণ্য ক্রয় করলেন, আপানকে শর্ত দিল যে, আপনাকে ৩০ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতেই হবে এবং প্রথম ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আপনাকে ২℅ বাট্টা দেওয়া হবে।
বাট্টা = ৫০০০*২%=১০০
এই ১০০ টাকা হল নগদ বাট্টা

নোটঃ নগদ বাট্টা হিসাব-নিকাশে অন্তর্ভুক্ত হয়।

Accounting Mentor By Arif

হিসাব বিজ্ঞানের ইতিহাস১:হিসাববিজ্ঞান-একটি ব্যবহারিক  শাস্ত্র।২:হিসাববিজ্ঞানকে  বলা হয়-ব্যবসায়ের ভাষা।৩:ব্যবসায় ব্যবস্হপন...
21/12/2022

হিসাব বিজ্ঞানের ইতিহাস

১:হিসাববিজ্ঞান-একটি ব্যবহারিক শাস্ত্র।
২:হিসাববিজ্ঞানকে বলা হয়-ব্যবসায়ের ভাষা।
৩:ব্যবসায় ব্যবস্হপনার মৌলিক উপাদান হিসাবে ব্যাপকভাবে
স্বীকৃত -হিসাববিজ্ঞান।
৪:আধুনিক হিসাববিজ্ঞানের উৎপওি-ইতালিতে।
৫:লুকা প্যাসিওলি(Luca Pacioli)নামক রেঁনেসা যুগের এক
ইতালিয়ান গণিতবিদের হাতে জন্ম-মৌলিক হিসাববিজ্ঞানের।
৬:লুকা প্যাসিওলি (Luca pacioli)ছিলেন ইতালির একজন
গণিতশাস্তবিদ ও ধর্মযাজক।
৭:১৪৯৪ সালে লুকা প্যাসিওলি (Luca Pacioli)কর্তৃক গণিত শাস্ত্রের
উপর রচিত গ্রন্হের নাম-Summa de
arithmetica,geometra,proportioni et proportionalita(The
Collected Knowledge of Arithmetic, Geometry, Proportion
and Proportionality) "

Accounting Mentor By Arif

21/12/2022

আসসালামু আলাইকুম আমি আরিফ। এইচএসসি এবং এসএসসি র ব্যবসায় শিক্ষা বিভাগের সকল প্রকার সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ এই পেইজে কাজ করা হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে এই পেইজের সাথে যুক্ত করবেন।

Address

Chittagong

Telephone

+8801853112538

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Mentor By Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Accounting Mentor By Arif:

Shortcuts

Share