23/04/2024
আমি ক্যারিয়ার পয়েন্ট কোচিং সেন্টার এ দীর্ঘ প্রায় ৫ বছর কাজ করেছি। যে মানুষটার দিকে তাকিয়ে খুব বেশি কাজে উৎসাহিত হতাম তিনি আর আমাদের মাঝে নেই। আমাদের সবার অতি প্রিয় রাসেল ভাই। মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মাকামে স্থান করে দিক। ওনার মৃত্যুর সংবাদ আমি ব্যক্তিগত ভাবে নিতে পারিনি।বিশ্বাস করতে পারিনি। কিন্তু মৃত্যু অনিবার্য। মহান আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন।সত্যি বলতে এখনো আমি শোক কেটে উঠতে পারিনি।পারছি না।ভেসে উঠছে আমাদের সাথে কাটানো দীর্ঘদিনের অভিজ্ঞতা। আল্লাহ ওনার পরিবারকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দান করুক।
এখনো পর্যন্ত আমি আমার ব্যক্তিগত কাজে মনযোগী হতে পারছি না। কেন জানি একটা অস্থিরতা বিরাজ করছে।
সত্যিটা মেনে নিতে হবে তাও জানি।এক সাথে কত সময় কাটিয়েছি। কত দিন পার করেছি। সব সময় বড় ভাই হিসেবে দিক নির্দেশনা দিতেন। ভালো থাকুন ওপারে। আমাদেরও একদিন যেতে হবে।
আসুন আমরা আমাদের অবস্থান থেকে ভাইয়ের জন্য দোয়া করি। মহান আল্লাহ যে ক্ষমা করে দিয়ে " জান্নাতুল ফেরদৌস" নসিব করে দেয়। "আমিন"