New TV 24

New TV 24 This page for News, Islamic, Natok, Movies, Song, Video, Fun & Other

30/06/2022
গ্রীণ এসোসিয়েশন'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী’ পালন===================================গ্রীন এসোসিয়েশন এর সভাপতি মো. জসিম উদ্...
28/03/2022

গ্রীণ এসোসিয়েশন'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী’ পালন
===================================
গ্রীন এসোসিয়েশন এর সভাপতি মো. জসিম উদ্দিন মিল্কীর সভাপতিত্বে এবং লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল ও মামুনুর রশীদ লিটন'র যৌথ
সঞ্চালনায় পতেঙ্গা বিমান বন্দর চেয়ারম্যান ভিলা প্রাঙ্গণে ‘গ্রীণ এসোসিয়েশন'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী ও সাবেক সফল কাউন্সিলর জনাব মো. নুরুল আবছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. নুরুল হুদা, জিয়াউর রহমান মিয়া, ক্রীড়া ব্যাক্তিত্ব জাহিদ ইউছুপ, নিজাম মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. নাসির, অর্থ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, মো. দিদারুল আলম, রিদুয়ানুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং নিয়ম অনুযায়ী তা অনুমোদিত হয়।

প্রধান অতিথি বলেন, এমন একটি সংগঠনের দীর্ঘ স্থায়ীত্ব লাভ করে আর্থিক স্বচ্ছতা ও সদস্যদের আন্তরিকতার কারণে। সামাজিক সংগঠনের মাধ্যমে মানবকল্যাণে গৃহীত কর্মসূচি পালনে সংগঠনকে ধরে রাখার জন্য কার্যকরী পরিষদের সকলকে ন্যায় ও সততার সহিত দায়িত্ব পালন করতে হবে।

প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে গ্রীণ এসোসিয়েশন'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সকল সদস্য ও পরিবারবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গ্রীণ এসোসিয়েশনের সফলতা কামনা করেন। নৈশভোজ ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

30/01/2022

আগামী রবি, সোম ও মঙ্গলবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারি ভোর ৬ টা থেকে ৪ঠা ফেব্রুয়ারি বুধবার ভোর ৬ টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

ডাঃ জাহাঙ্গীর কবীর এর শরীয়াহ্ ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা মূলক কিছু কথা/পরামর্শ।========================================আস...
05/08/2021

ডাঃ জাহাঙ্গীর কবীর এর শরীয়াহ্ ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা মূলক কিছু কথা/পরামর্শ।
========================================
আস’সালামু আলাইকুম আমি ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা সকলে জানেন ইবাদাতের জন্য শরীর সুস্থ থাকাটা অত্যন্ত জরুরী।

সুস্থ শরীর আল্লাহ্’র দেয়া নেয়ামত। এই নেয়ামতের খেয়ানত করা আসলে নিজের নফসের প্রতি জুলুম করা। অথচ আমরা যদি ইসলামের কিছু নিয়ম মেনে চলি তবে কিন্তু সুস্থ থাকতে পারি ।

আমি চাই আগামী শুক্রবার পবিত্র জুমার দিনে আমাদের সম্মানিত ইমাম সাহেবগন যদি পবিত্র কুর’আন হাদীসের দলিল দিয়ে নীচের কথাগুলো সকল মুসল্লিদের বুঝিয়ে দেন তাহলে এটা আমাদের সকলের জন্য উপকারী হবে ; নিজের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে।

1. আমাদের সবার আগে যেটা করতে হবে নিজের জন্য ক্ষতিকর খাবারগুলো বর্জন করতে হবে যেমন সকল প্রকার ভেজিটেবল তেল যেমন সয়াবিন ( মুলত ভেজিটেবল থেকে কোন তেল হয় না এই নাম একটি প্রতারনা), সকল প্রকার প্রসেসড ফুড, সাদা চিনি ইত্যাদি। এখানে আল্লাহ বলেছেন whole food খেতে যেটা আমাদের রোগ মুক্তি করবে এক্ষেত্রে খাবারই হল ঔষুধ এটা রেফারেন্স দিয়ে বললে আরো গ্রহনযোগ্য হবে।

2. আমাদের পরিমিত খাওয়ার সুন্নতের আমল করা হাদীসে যেভাবে খেতে বলা হয়েছে ; এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি এবং স্বল্প আহার অর্থাৎ ক্ষুদা লাগলে খেতে হবে লোভে পড়ে খাওয়া যাবে না । লোভে পাপ পাপে রোগ ব্যাধী।

3. মাগরিবের পর পরই রাতের খাবার শেষ করা; ঘুমাতে যাওয়ার অন্তত তিন/চার ঘন্টা পূর্বে রাতের খাবার শেষ করা যেন খাবারের হজম প্রক্রিয়া ঘুমাতে যাবার আগেই শেষ হয় ; তাহলেই শরীর ঘুমের ভেতর তার নিজস্ব গঠন, কোষ পরিস্কার এবং আরোগ্যের কাজ করতে পারে ।

4. সময় নিয়ে ধীরে সুস্হে চিবিয়ে চিবিয়ে ভালো করে খাওয়া তাড়াহুড়া না করা খাবার খাওয়াকে ইবাদাত মনে করা পূর্ন মনযোগের সাথে খাওয়া।

5. সপ্তাহে দুইটি রোজা মাসের মাঝখানে তিনটি রোজা অন্যান্য নফল রোজা এবং ফরজ রোজা রাখার ব্যাপারে জোর দেয়া।রোজার মাধ্যমে দেহ এবং আত্নার পরিশুদ্ধি ঘটে বিজ্ঞানের ভাষায় বলে অটোফেজি যার আবিস্কারের মাধ্যমে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানী বিজ্ঞানী অসুমী মনে রাখবেন বেশী খেলে আত্না অসুস্হ হয়ে রোজা আত্নাকে শান্ত রাখতে পবিত্র রাখতে সহায়তা করে।

6. বেশী বেশী নফল নামাজ এটা শরীর ভালো রাখতে এবং মনকে শান্ত রাখতে সহায়তা করে মনে প্রশান্তি না থাকলে শরীরে stress হরমন নি:সরন হয় যেটা কিনা শরীরে অনেক ধরনের রোগ তৈরীতে সাহায্য করে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ আরো প্রায় একশ রকমের রোগ।

7. সুস্থ থাকতে হলে Early অর্থাৎ এশার নামাজের পর ঘুমাতে যাওয়া এবং ভোরে উঠে তাহাজ্জুত এবং ফজরের নামাজ পড়া জরুরী । আল্লাহ রাতকে দিয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে কাজের জন্য। রাত ১০টা থেকে দুইটা এই সময়ে শরীরে মেলাটোনিন বেশী থাকে তাই স্বপ্নবিহীন গভীর ঘুমের জন্য রাত ১০টার পূর্বে ঘুমাতে যাওয়া জরুরী। এক দিনের মোট তিন ভাগের এক ভাগ অর্থাৎ দিন রাত মিলিয়ে আট ঘন্টা ঘুমানো জরুরী রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য।

8. আল্লাহ শরীরকে তৈরী করেছেন কাজ করার জন্য আমরা যদি কায়িক শ্রম না করি তাহলে শরীর সুস্থ থাকার কোন কারন নেই তাই আমাদের ব্যায়াম করা, হাটা, দৌড়ানো, সাঁতার কাটা জীমে যাওয়া যাদের সুযোগ আছে কায়িক শ্রম করা খুবই জরুরী। আমাদের নবী সা: পরিশ্রমী ছিলেন, সমর নায়ক ছিলেন, নিয়মিত ঘোড় দৌড় তীরন্দাজি প্রতিযোগিতা অনুশীলন করাতেন ।

9. আমরা জানি সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরী হয় তাই নিয়মিত রোদে যাওয়া খুবই জরুরী এবং প্রকৃতির কাছে যাওয়া গাছের কাছে সবুজের কাছে যাওয়া pure অক্সিজেন পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরী।

10. মানসিক প্রশান্তি ছাড়া সুস্থতা অসম্ভব তাই আল্লাহর উপর পূর্ন আস্হা রাখা , আখেরাতমুখী চিন্তা করা বিপদ আপদকে গজব না মনে করে আল্লাহর দেয়া পরীক্ষা হিসাবে দেখা এখানে সুরা বাকারার আয়াতগুলো থেকে রেফারেন্স দেয়া যেতে পারে।আর পজেটিভ চিন্তা করা । প্রশান্ত আত্নার জন্য আল্লাহর সাহায্য চাওয়া।

11. ক্লান্ত শরীর এবং প্রশান্ত মন ভালো ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ন এবং ভালো ঘুম ছাড়া সুস্হ থাকাটা প্রায় অসম্ভব।
প্রতিটি ইবাদত আল্লাহর জন্য, নিয়তগুনে বরকত নিয়ত হবে আল্লাহর সন্তুস্টি এবং উনি খুশী হয়ে রোগ থেকে মুক্ত করবেন।

ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর,
MBBS, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ,
লাইফস্টাইল মডিফায়ার।

জনস্বার্থে পোষ্টটি শেয়ার করে ছড়িয়ে দিন.....ধন্যবাদ।

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ মঙ্...
03/08/2021

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এর আগে করোনার সংক্রমণরোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার।
এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

গত ২৩ জুলাই থেকে সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে এর মধ্যেই গত রোববার থেকে খুলে দেয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা।

১১ আগস্ট থেকে ধাপে ধাপে খুলে দেওয়া হবে দোকান-পাট ও গণপরিবহন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারো (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ ক...
22/07/2021

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারো (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এবারের বিধিনিষেধ আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘এবারের বিধিনিষেধ হবে কঠোর থেকে কঠোরতর।’

এর আগে ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুলাই সকাল থেকে বিধিনিষেধ শিথিল করে সরকার। ফলে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলাচল শুরু করে। দূর-পাল্লার বাস, লঞ্চ ও ফেরি এবং বিমানের ফ্লাইট চলাচল শুরু করে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আরোপ করা এ বিধিনিষেধে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ থাকবে।

তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিধি-নিষেধের বাইরে থাকবে।

এর পাশাপাশি সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। সেইসঙ্গে খোলা থাকবে বীমা কোম্পানির কার্যালয় ও শেয়ারবাজার। ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেন হবে সীমিত। বীমা কোম্পানিও খোলা থাকবে সীমিত পরিসরে।

কাঁচা-বাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থবিধিমেনে ক্রয়-বিক্রয় করা যাবে।
হোটেল-রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে খাবার
বিক্রয় করা যাবে।

17/07/2021

Hello viewers, welcome to my channel.We always make subtitle/lyrical videos of all types of songs and others.Please Subscribe To My Channel:https://www.youtu...

পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে চলমান লকডাউনের মেয়াদ ২২ জুলাই পর্যন্ত এক সপ্তাহ বাড়িয়ে শর্তসাপেক্ষে বিধিনিষেধ শিথিল করা হচ্...
12/07/2021

পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে চলমান লকডাউনের মেয়াদ ২২ জুলাই পর্যন্ত এক সপ্তাহ বাড়িয়ে শর্তসাপেক্ষে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, করোনাভাইরাস মহামারী বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে শিথিল করা হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা হবে করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় কোরবানির ঈদ।

করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় করে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সরকার সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে। পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়।

সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই।=====================================সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা...
10/07/2021

সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই।
=====================================

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) এ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ্জ্ব পালন করে থাকেন। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

যদিও করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এ বছরও সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীরা হজ্জ্ব করার সুযোগ পাচ্ছেন।

এদিকে সৌদি নাগরিক এবং সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকসহ ৬০ হাজার ধর্মপ্রাণ মানুষ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২১ সালের পবিত্র হজ্জ্ব। ইতিমধ্যে হজ্জ্বের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার।

পবিত্র হজ্জ্বকে নির্বিঘ্ন করতে মক্কা, আরাফাত, মুজদালিফা ও মিনায় বসানো হয়েছে ৮৭৫টি লাইটিং টাওয়ার। হজ্জ্ব যাত্রীদের যেনো আলো নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্য আলোকসজ্জার টাওয়ার স্থাপন করা হয়েছে।

এছাড়া পবিত্র নগরী মক্কাজুড়ে বৈদ্যুতিক নেটওয়ার্কে ১ লাখ ২০ হাজার বিভিন্ন ধরনের বাল্ব বসানো হয়েছে। এ বাল্বগুলো নিয়ে ১৯০০ বৈদ্যুতিক বিতরণ প্যানেল স্থাপন করা হয়েছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও নেটওয়ার্ক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রযুক্তিবিদদের একটি অভিজ্ঞ দলও গঠন করা হয়েছে-এমনটিই জানিয়েছে সৌদি হজ্জ্ব মন্ত্রণালয়ে।

সূত্র : গালফ নিউজ

Address

Halishahar Road
Chittagong
4216

Telephone

+8801715828784

Website

Alerts

Be the first to know and let us send you an email when New TV 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to New TV 24:

Shortcuts

Share